আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক,কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বরিশালের হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর বেলা ১১ টায় গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হান্নান বেপারী। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ঘন্টায় পদ্মার পানি ৯সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১সে.মি. পাংশার সেনগ্রাম পয়েন্টে ৫সে.মি. বৃদ্ধি পেয়ে ৫২সে.মি. এবং সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ৫সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১২সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে রাজবাড়ী সদর, কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলাসহ জেলার প্রায় সাড়ে ৭হাজার পরিবার। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সঙ্কট দেখা দেয়ায় মানবেতর জীবন-যাপন করছে এসব পরিবার। সরেজমিন
“সর্বনাইশ্যা আড়িয়াল খাঁ নদী মোগো ভিটামাটি সব খাইয়া হালাইছে, মোগো সব শ্যাষ হইয়া গ্যাছে। কেউ এহন পর্যন্ত মোগো দেখতে আহে নাই” কথাগুলো বলছিলেন, আড়িয়াল খাঁন নদীর কবলিত তিখাসার গ্রামের ভূক্তভোগী পরিবারের সদস্য। বরিশালের গৌরনদী উপজেলা সদরে এসএসপি সার্কেল াফিস থেকে পূর্ব দিকে দিয়াসুর হাজী বাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার নদীর ভাঙ্গনে বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার শংকায় রয়েছে প্রায় দু’শত
করোনা শুরুর টানা ১৭ মাস পর অবশেষে ঘুম ভেঙেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর। করোনা মোকাবেলায় বিএনপির জেলা ও মহানগর করোনা হেল্প সেলে সম্পৃক্ত ও সহযোগিতা এবং নিজ নির্বাচনী এলাকায় করোনায় আক্রান্তদের পাশে থাকার জন্য পত্র প্রেরণ করেছে দলের মহাসচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করা প্রার্থীদের কাছে গত ১৭ আগস্ট স্বাক্ষরিত এ পত্র প্রেরণ করেছেন বিএনপির মহাসচিব
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ডিসি লেকে পোনা অবমুক্তের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে সকাল ১০টায় নগরীর কাশিপুরের মৎস্য বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ১২ আসামীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন। এর
তালেবানের নতুন সরকারের মন্ত্রিপর্যায়ে কোন নারী নেতৃত্ব থাকবে না। তবে নিম্ন পর্যায়ে থাকবে নারীরা। এ তথ্য জানিয়েছেন, সংগঠনটির কাতার দপ্তরের রাজনৈতিক শাখার উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আসছে দুদিনের মধ্যেই ঘোষণা হতে পারে নতুন সরকার। এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে তাদের দেখা যাবে না। শের আব্বাস
অফিসে বসে মোবাইল কোর্ট পরিচালনা না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আদেশে বলা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে নেত্রকোনার ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়ার ঘটনাটি। দুই বিচারকের বেঞ্চ বলে, আইন প্রয়োগের বিষয়ে
করোনাভাইরাসের মহামারির মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান। এ সময় তিনি সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। তাছাড়া প্রধানমন্ত্রী
সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দিনের কার্যসূচিভুক্ত কর্মসূচি মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোকপ্রস্তাব পড়ে শোনান। স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো, হাসিবুর রহমান স্বপন ভোররাতে (২ সেপ্টেম্বর) তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া
ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী শাহ গিলানি আর নেই। দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর ৯২ বছর বয়সে মারা গেলেন এই নেতা। খবর আলজাজিরা।বুধবার (১ সেপ্টেম্বর) রাতে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের নিজ বাসায় গিলানির মৃত্যু হয়। গত বছরের জুন মাস থেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান তিনি। কাশ্মীরের কট্টরপন্থী দলগুলোর জোট অল পার্টিস হুরিয়াত কনফারেন্সের (এপিএইচসি) নেতৃত্ব দিয়েছেন গিলানি।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের মো. জাহিদ। বয়স (৩৮)দুরারোগ্য ক্যান্সারে ভুগছে। মরণব্যাধি রোগের আক্রান্ত মো. জাহিদ দুই ছেলে সন্তান স্ত্রী নিয়ে বাঁচতে চায়।দেশবাসীকে পাশে চায় জাহিদও তার পরিবার।ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে অন্যতম ইবাদত। আল্লাহ যাকে অর্থ-সম্পদ দিয়েছেন তিনি সে সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন।
নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও বরিশালের বিস্তীর্ণ এলাকায় দ্বিতীয় এবং তৃতীয়মাত্রার জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্স। ভোলায় গ্যাস পাওয়ার পরই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে নজর দিচ্ছে বাপেক্স। বাপেক্স সূত্র বলছে, একই ধরনের ভূতাত্ত্বিক গঠনের কারণে ভোলার মতো বাকি জেলাগুলোতেও গ্যাসের মজুত থাকতে পারে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদনে আমাদের
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে প্লাবিত হয়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর আমবাড়িয়া, চর কাঠুরিয়ে ও চর মৌকুরি গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড
রাতের আধাঁরে ঘরে ঢুকে সাভারে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত রুমা আক্তার (৩০)এর স্বামী মোবারক হোসেন সিঙ্গাপুর প্রবাসী। পুলিশ সূত্রে জানা যায়, রাতের যেকোন সময় সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা আক্তারকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা
ঢাকায় মেট্রোরেলে প্রস্তাবিত ভাড়া নির্ধারণ করা হয়েছে। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যেতে ভাড়া সর্বোচ্চ দিতে হতে পারে প্রায় ৪৮ টাকা। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যেতে যাত্রীপ্রতি ভাড়া গুনতে হতে পারে সর্বোচ্চ ২৮ টাকা। আগারগাঁও থেকে কারওয়ান বাজার যেতে ভাড়া সর্বোচ্চ দিতে হতে পারে আট টাকা। কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হতে পারে ১২ টাকা। এই ভাড়া কমলেও আরও বাড়বে না
ভারতীয় যুদ্ধ জাহাজ আই এন এস সাভিত্রি বাংলাদেশের জন্য ২টি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে ২টি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে যুদ্ধ জাহাজটি। নৌবাহিনী সূত্র
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেড় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্য জানিয়েছে। টিকা নষ্ট হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে- টিকার শিশি ভেঙে যাওয়া, টিকা পাতলা করার ক্ষেত্রে ত্রুটি, হিমায়িত স্থানে টিকা সংরক্ষণের ক্ষেত্রে ত্রুটি এবং শিশি ব্যবহার শুরুর পর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারা। এনবিসি
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করে টাইগার। ফলে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে
বরগুনার পাথরঘাটায় বুধবার রাত ১০টায় ডিবি পুলিশের অভিযানে জসিম শিকদার(৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত জসিম শিকদার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সত্তার শিকদারের ছেলে বলে জানা গেছে। বরগুনা ডিবি পুলিশের এসআই সুশীল কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বুধবার রাত ১০টায় পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের মৎস্য ব্যবসায়ী ছগির আড়ৎদারের নির্মাণাধীন ছাদবিহীন একটি বিল্ডিং এর গ্রান্ডফ্লোর থেকে
সুনামগঞ্জের তাহিরপুরে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীরা জানান, বাদাঘাটের চাল পট্টিতে একটি মার্কেটের ভেতর পলিথিনের গুদামে আগুন লাগে। এরপর গুদামের পাশে থাকা রয়েল নামে আরও এক ব্যবসায়ীর কাপড়ের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শেষ খবর পা ওয়া রাত পৌনে ১টা পর্যন্ত আগুন
ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বরেকর্ডের রাতে জিতেছে পর্তুগাল। নাটকীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ৩৬ বছর বয়সেও আলোচনার বিষয় উপহারে ঘাটতি নেই ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যানচেস্টারে পাড়ি জমানোর রেশ না কাটতেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন। ফিরেই নাম তুলেছেন রেকর্ড বুকে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে কাঙ্খিত গোল করে জাতীয় দলের জার্সিতে বিশ্বরেকর্ড পূরণ করতে অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। রোনালদোর সৌভাগ্যের রাতে, দূর্ভাগ্য আইরিশদের। প্রথমার্ধে জন
মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৩৮০ জন এবং আক্রান্ত
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ। করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখায় এ সম্মাননা পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দে বার্ষিক সম্মেলন শুরুর আগে জমকালো অনুষ্ঠানে তুলে দেওয়া হয় সম্মাননা। আর এ আয়োজন থেকেই কোভিড পরবর্তী যুগের সূচনা দেখছে উজবেক সরকার। যদিও দেশে দেশে বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে