
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ৩:৪৭

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজন গণটিকা কার্যক্রম শুরু করেছে জেলার স্বাস্থ্য-বিভাগ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ৯টায় মাদারীপুর শহরের ভুইয়া কমিনিউটি সেন্টারে এ টিকা কার্যক্রম শুরু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের সুত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পযন্ত ২৫বছরের ঊর্ধ্বে যে কোন নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবে, চারটি বুথের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে দুইটি আলাদা আলাদা পুরুষ এবং মহিলা টিকা বুথের মাধ্যমে টিকাদান কর্মীর কাছ থেকে টিকা গ্রহণ করছে।
মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একরাম বলেন সারা বাংলাদেশ ব্যাপি সাধারণ জনগণকে ৭৫লক্ষ করোনা ভ্যাক্সিনের আওতায় আনার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে তারই ধারাবাহিকতা আজ মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তুষার ভুইয়ার নির্দেশনা ভুইয়া কমিনিউটি সেন্টারে এ টিকা কার্যক্রম চালু করছি।

মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া বলেন মহামারী করোনা ভাইরাস মোকাবিলা টিকা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমার তরফ থেকে সব সময় সহযোগীতা থাকবে।
