সুনামগঞ্জে সড়কের পাশ থেকে সাদিকা (২৪) নামের এক তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার শরীফপুর এলাকার মদনপুর সড়কের উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর এলাকায় থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তরুণীর কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় সনাক্ত করা হয়। সে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা করোনাভাইরাসের এক কোটি ২০ লাখের বেশি ভ্যাকসিন বাতিল করেছে। বাতিলকৃত সব টিকাই চীনের সিনোভ্যাক বায়োএনটেকের তৈরি। টিকাগুলো বাতিল হওয়ার পেছনে আনভিসার এক বিবৃতিতে জানানো হয়, ব্রাজিল সরকারের অনুমোদিত কারখানা থেকে টিকাগুলো উৎপাদন করা হয়েছিল। শুক্রবার (৩ সেপ্টেম্বর) আনভিসা সিনোভ্যাকের টিকা নিয়ে সতর্কতা জারি করে। দেশটির সাও পাওলোর বুটানটানের একটি বায়োমেডিকেল সেন্টার সিনোফার্মের সঙ্গে চুক্তি করে টিকা
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে গেছেন আইএসআইয়ের প্রধান। শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কাবুলে পৌঁছান তিনি। তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তার সফর।আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজ হামিদ কাবুল
সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর নেয়ামত। আবার অসুস্থতার মাধ্যমে পাপ মোচন হয় মুমিনদের। আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত। উচ্চারণ: ‘আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন
দুই মাসেরও কম সময়ের মধ্যে আবার মুখোমুখি হচ্ছেআবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ল্যাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি হিসেবে পরিচিত দল দুটি রোববার (বাংলাদেশ সময় সোমবার সকাল) বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে। তবে এটাকে কোপা আমেরিকার ফাইনালে পুনরাবৃত্তি বলা মোটেও ঠিক হবে না। করোনার নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা নয়জন খেলোয়াড়কে ছাড়াই দল গঠন করতে হয়েছে ব্রাজিলকে। অপর
জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ নামে নতুন আইন পাস হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আইনটি পাসের প্রস্তাব করলে সংসদে তা কণ্ঠভোটে পাস হয়।এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করলেই পাস হওয়া বিলটি কার্যকর হবে। এর ফলে সীমানা নির্ধারণ ছাড়াই করা যাবে সংসদীয় নির্বাচন। দৈব-দুর্বিপাকে কোনো এলাকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ সেপ্টেম্বর মোট ৮৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলাম আজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করবেন। পাঁচটি বিদ্যুৎকেন্দ্র হলো বিবিয়ানা-৩ এর ৪০০ মেগাওয়াট কম্পাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের জুলদায়
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আজকাল স্ক্রল করলেই নজরে পড়ছে অচেনা ভাষার একটি গান। একটি শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। গানের কথা নয়, শুধু সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে, তার প্রমাণ আবারও পাওয়া গেল। আর তাই ভাষা না বুঝে, মানে না জেনেও শেয়ার হচ্ছে
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার কবি এস এম আব্দুর রউফ কর্তৃক সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে কবি এস এম আব্দুর রউফ’র উদ্যোগে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বরেন্দ্র জনপদের ইতিহাসবিদ প্রফেসর মো.
নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী বৃন্দের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় সারা ইন্টারন্যাশনাল হোটেলের হল রুমে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণার কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে। নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী প্রকৌশলী মোঃ রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি মহিলা
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, হারাম কিছু খেলে নামাজ হবে না, ঘুষ খেলে নামাজ হবে না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান সারা দিন কী করলেন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় প্রকল্প পরিচালকদের
নওগাঁর ধামইরহাটে মাদক সেবনকালে কথিত সাংবাদিক সাজু খন্দকার সহ ৬ মাদকসেবীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে তাদের আগ্রাদ্বিগুন ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্প জানায়, র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি) জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকিরের নেতৃত্বে ০৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ভাতগ্রাম বনিহারি গ্রাম নামক এলাকায়
টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি গড়াশিন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল। এলাকাবাসীরা জানান, ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি গড়াশিন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়।
মাদারীপুরের ডাসার উপজেলার কর্নপাড়া নামক স্থানে ঈগল পরিবহন ও অটোভ্যান সংঘর্ষে ঘটনায় ঘটনা স্থানে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। আহদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসি ও নিহত পরিবারের লোকজন ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ রেখে আন্দোলন করেন এবং কয়েকটি গাড়ী ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে পুনরায় যানচলাচল স্বাভাবিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ভারতের নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। ফল ঘোষণা হবে ৩ অক্টোবরে। একইদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালে প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা সামসেরগঞ্জ এবং জঙ্গীপুর আসনে নির্বাচন হবে। তবে পশ্চিমবঙ্গের বাকি ৪ আসনে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন এসব
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার ( ৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের আসা ১০৮ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার আতিকুর রহমান আতিক (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার
কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন-প্রত্যাশীদের দৌড়ঝাঁপ চলছে। এসব মনোনয়ন প্রত্যাশীর অনেকেই এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থিতার বিষয়টি কৌশলে তুলেও ধরছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হতে চান, এমন ৮ জন প্রার্থীর নাম ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে। আর এসব নেতার অনুসারীরা ফেসবুকে নিজ-নিজ পছন্দের নেতাদের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গড়ে
রাজবাড়ী শহরের চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ সুজন হোসেনকে (২৭) ৪০ পুড়িয়া হিরোইন সহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত সুজন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মৃত তমিজউদ্দিনের ছেলে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪সেপ্টম্বর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালন করেন,পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পদ্মাও যমুনা নদীর তীব্র স্রোতে ফেরি চলাচলে দ্বিগুন সময় লাগায় যানবহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৭ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকা রয়েছে। অপর দিকে পদ্মা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৫ সে:মি: বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৪ সে:মি: ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নিম্ন অঞ্চল প্লাবিত
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি দ্বিধা দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের নির্বাচনগুলোতে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের সহাসড়কে। দেশ বিদেশে এই সরকারের সাফল্য ছড়িয়ে পড়েছে। আওয়ামীলীগ ছাড়া উন্নয়নের কোন বিকল্প দল বাংলাদেশে নেই। উন্নয়ন ও অর্থনৈতিক সাফল্যতায় আজ আমরা বিশ্বের যে কোন দেশের সঙ্গে টিক্কা দিতে পারি। তাহজিব আলম সিদ্দিকী
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনার নদীর মোহনায় মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জেলে কাইয়ুম হালদারের জালে ২২কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (৪সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছটি ধরা পড়ে। পরে বেলা আড়াইটার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে আনলে স্থানীয় মৎস ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ২হাজার ২শ টাকা কেজি দরে মোট ৪৮হাজার ৪'শ টাকা দিয়ে কিনে নেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। ভারতের রাজধানী নয়া দিল্লীর অদহৃরে হরিয়ানার গুরগাও এলাকার মেডান্টা হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই আওয়ামী লীগ নেতাকে শনিবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। নয়া দিল্লীর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, তোফায়েল আহমেদ দ্রুত সুস্থ হয়ে উঠবেন
উৎসব মূখর পরিবেশে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বরিশালের ভোরের আলো পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম অরুণ ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক যুগান্তরের বাবুগঞ্জ প্রতিনিধি শাহজাহান খান পান ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে