কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবির থেকে মনসুর আলী (৩০) নামে এক রোহিঙ্গাকে ৮০ হাজার ইয়াবাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার কাছ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বালুখালীর ক্যাম্প-৮/ইস্ট থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়। মনসুর আলী বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এর সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে। জানা যায়, বালুখালীর
বরিশালে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে নগরীর ২০নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। উপহার সামগ্রীর মধ্যে
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া কঠোর লকডাউন শিথিল করে আগামী বুধবার থেকে সারাদেশে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। সরকারের এ ঘোষণার পর বরিশাল-ঢাকা রুটের লঞ্চ ও বাস চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে। চলছে পরিস্কার পরিচ্ছন্ন ও ধোঁয়া মোছার কাজ। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে গত ২০দিন পর লঞ্চ চলাচল শুরুর খবরে খুশি নৌযান শ্রমিকরা। লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা
দেশে বেশকিছু দিন ধরে কঠোর বিধিনিষেধ থাকলেও করোনায় শনাক্ত ও মৃত্যু কমানো যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ১৬১ জনে। গত ৫ আগস্টও দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত নায়িকা পরীমণির বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।সিআইডি প্রধান বলেন, পরীমণির বিষয়ে সব কিছু তুলে ধরা হবে। এজন্য আমাদের কিছুদিন সময় প্রয়োজন। সিআইডি প্রধান বলেন, আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। আমরা ৩টা জিপ,
আমেনা বেগম। বয়স (৯০)। বয়সের ভারে নুয়ে পড়া আমেনা বেগম শেষ সম্বলটুকু হারিয়ে জীবনের শেষ বয়সে এসে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান এর কাছে ঘুরছে বিচারের আশায়।দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার আলীহাট ইউনিয়নের কুশাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী আমেনা বেগম। স্বামীকে হারিয়েছেন আজ থেকে ৩০ বছর আগে। স্বামী মারা যাওয়ার পড়ে একমাত্র মেয়েকে অনেক কষ্টে লালন পালন করে এক সময়ে বিয়ে দেন।
রাজবাড়ীর গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড সাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ হারুন বিশ্বাস (৪৮)। মঙ্গলবার এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।থানা পুলিশ ও এজাহার সূত্রে জানাযায়,গোয়ালন্দে জরুরী ডিউটিরত মোবাইল-৪ এর অফিসার এসআই দেওয়ান শামীম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ
আগামীকাল বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। পাশাপাশি লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। তাই, অপরিকল্পিত এই গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে। গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরো ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নানা হয়রানির শিকার হয়েও টিকা
পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।তিনি বলেন, ‘শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খুবই বিব্রত। দুঃখজনক হলেও বলতে হচ্ছে পরপর দুবার সংঘর্ষ ঘটেছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও ২ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।এদিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মাদক মামলায় রাজের ২ দিন এবং পর্ণোগ্রাফি ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস
বরিশাল নগরের বান্দরোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে হাসপাতালের সামনে বান্দরোডে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. উজ্জল মাতুব্বর (৩৫)। তাদের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে মঙ্গলবার
চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে আজ মঙ্গলবার আবার আদালতে তোলা হয়েছে। পরীমণিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দেখা গেছে পরীর নানা শামসুল হককে। পরীমণিকে দেখতে তিনি আদালতে এসেছেন বলে জানা গেছে। মাদক দ্রব্য আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। মঙ্গলবার দুপুর ১২টা ১০
বঙ্গবন্ধুর নামে কেউ চাঁদাবাজি করলে তাকে শূলে চড়ানোর কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করা হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়।আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রদর্শিত হবে। এই উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ার ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দফতর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে
মাদক দ্রব্য আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। ঢাকা
চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসছে।মঙ্গলবার (১০ আগস্ট) চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট এই ১৭ লাখ টিকা নিয়ে রওয়ানা দিয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় এসে পৌঁছাবে ওই টিকা। চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায়
আগামীকাল বুধবার (১১ জুলাই) থেকে লকডাউন শিথিল করায় চলাচল করবে সব ধরনের গণপরিবহন। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাসে যাত্রী পরিবহনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।নির্দেশনায় বলা হয়েছে, বাসযাত্রীদের ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের পাশাপাশি দাঁড় করিয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। গতকাল সোমবার (৯ আগস্ট) এ নির্দেশনা জারি করে বিআরটিএ। নির্দেশনায় আরো বলা হয়েছে- ১. আসন
আসন সংখ্যার বাইরে যাত্রী পরিবহন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে সড়কে অর্ধেক পরিবহন চলাচলের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৯ আগস্ট) রাতে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহন চালুর বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া আছে। যার মধ্যে রয়েছে- * আসন সংখ্যার অতিরিক্ত কোনো
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। বিস্তারিত আসছে...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।মঙ্গলবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৭১তম দিনে মোট
মানুষকে ধোঁকা ও প্ররোচনার ফাঁদে আটকিয়ে গোনাহের দিকে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করেছে শয়তান। তাই আল্লাহ তাআলা কুরআনুল কারিমে শয়তানকে মানুষের প্রকাশ্য দুশমন হিসেবে ঘোষণা করেছেন এবং শয়তানের ফেতনা ও প্ররোচনা থেকে মুক্ত থাকতে সতর্ক করেছেন।শয়তানের সবচেয়ে পছন্দনীয় কাজ হলো মানুষের মাঝে ফেতনা সৃষ্টি করা। আর এ কাজ থেকেই মানুষকে বিরত থাকতে হবে। প্রিয় নবি সাল্লাল্লাহু
বাংলাদেশের আকাশে আজ সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (১১ আগস্ট) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৩ হিজরি। আগামী ২০ আগস্ট শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।ইসলামিক