
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ২০:২৮

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া- পাঁটুরিয়া নৌরুট। আজ মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৪ কিঃমিঃ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সাড়ি লক্ষ্য করা গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে বাসের যাত্রী ও ট্রাক চালকরা ।
সরেজমিন (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত দৌলতদিয়া ফেরী ঘাট ঘুড়ে যানবাহনের এ চিত্র দেখা যায়।বোয়ালমারী থেকে আসা ঢাকামুখী বাসের যাত্রী রিদয় হাসান বলেন, সকাল ৭টার দিকে বাড়ী থেকে বের হয়ে দৌলতদিয়া ফেরীঘাটে এসে নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ যাবত মহাসড়কে বাসের মধ্যে আটকে আছি । গরমের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।
বেনাপোল থেকে কভার্ডভ্যানে চাউর বোঝাই ট্রাক চালক বিল্লাল হোসেন বলেন ,ফেরীর সংথ্যা বাড়াতে গত কয়েকদিন দৌলতদিয়া ঘাটে তেমন দূর্ভোগ পোহাতে হয়নি। হঠাৎ করে আজকে দেখছি গাড়ীর প্রচুর চাপ বেড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কার্যালয় (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ায় বাস ট্রাকসহ পারাপারের অপেক্ষায় প্রায় ৩শতাধিক যানবাহন আটকে আছে। এর কারন হলো কিছু বাসচালক মহাসড়কে গাড়ী এলোমেলো করে আটকে রাখায় মানুষের ভোগান্তির সৃষ্টি হওয়ায় যানবাহন পারাপারে দেরী হচ্ছে, সেটা কমানোর জন্য সবার্ত্নক চেষ্টা করছি । বর্তমানে –এ নৌরুটে ২০টি ফেরী চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি