মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাস্ক ছাড়া পূজামণ্ডপে প্রবেশ নয়: ডিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ১৭:৫

শেয়ার করুনঃ
মাস্ক ছাড়া পূজামণ্ডপে প্রবেশ নয়: ডিএমপি কমিশনার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। এছাড়া যারা একডোজ টিকাও নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ, তাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।সোমবার (৪ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সভার শুরুতেই উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় উৎসবে সুদৃঢ় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বাহিনীর। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ডিএমপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

আরও

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ডিএমপি কমিশনার বলেন, পূজা উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা বলবৎ থাকবে। প্রতিমা বিসর্জনের রাত পর্যন্ত কার কী দায়িত্ব এবিষয়ে নির্দেশনা এরই মধ্যে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের দেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রতিটি মণ্ডপে স্থানীয় লোকজনদের নিয়ে নিরাপত্তা কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ঠ বিভাগের ডিসি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

সমন্বয় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র্যাব, আনসারের প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে:

১। দুর্গাপূজার প্রতিমা তৈরির সময়, পূজা চলাকালীন ও বিসর্জনের সময় মোবাইল পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।

২। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাভিত্তিক পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

৩। পূজামণ্ডপ ও আশপাশে পকেটমার, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল ডিউটি নিয়োজিত থাকবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৪। দুর্গাপূজার এই সময়টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে।

পূজামণ্ডপ কেন্দ্রিক আয়োজকদের প্রতি নির্দেশনা:

১। পূজামণ্ডপে সিসি ক্যামেরা (রাত্রীকালীন ছবি ধারণ ক্ষমতা সম্পন্ন), ফায়ার এক্সটিংগুইসার স্থাপন এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপন করতে হবে।

২। পূজামণ্ডপে পৃথক প্রবেশ ও বাহির গেইট মজবুতভাবে স্থাপন, যেসব মণ্ডপে সীমানা দেয়াল নেই, সেসব ক্ষেত্রে বাঁশের শক্ত বেড়ানির্মাণ এবং নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ গেটের ব্যবস্থা করা।

৩। প্রতিমা নির্মাণ স্থান, পূজামণ্ডপসহ সব স্থানে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, তাদের তালিকা সংশ্লিষ্ট থানায় পাঠানো এবং আলাদা পোশাক, পরিচয়পত্র ও আর্মড ব্যান্ড দিতে হবে।

৪। পূজা উপলক্ষে মাদকের ব্যবহার, জুয়া খেলা ও আতশবাজির ব্যবহার বন্ধ রাখা।

৫। আযান ও নামাজের সময় বাদ্য-বাজনা বন্ধ রাখা ও পিএ সেট ব্যবহার না করা।

৬। রাস্তায় মেলা না বসানো এবং পূজামণ্ডপ সংলগ্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

৭। রাত ৮ টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য ব্যবস্থা দিতে হবে।

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত ৩ আগস্ট বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

একসময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতা-কর্মীদের আনাগোনা এবং ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্র হিসেবে পরিচিত এই ভবন এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর ভবনটি এখন ময়লা-আবর্জনার ভাগাড় এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক আব্দুর রহমান বাবলু মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু মিয়া কালুখালী উপজেলার

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে সিয়াম মৃধা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।  সোমবার (৩ আগস্ট) সকালে উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়া ঈদগাহ মাঠের সামনের পুকুরে পড়ে তার এ মৃত্যু হয়। সে দিরাজতুল্লা মৃধা পাড়ার বাসিন্দা মোঃ শিপন মৃধার ছোট সন্তান। শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির প্রতিবেশি জহিরুল ইসলাম পাপ্পু মৃধা জানান, ঘটনা স্থলে পুকুরের মাঝ বরাবর

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি, ৩ আগস্ট: পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এরই অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,