সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা তার বাড়ি ঘেরাওয়ের পর তাকে গৃহবন্দি করে। সৌদিভিত্তিক আল হাদাথ টিভির বরাত দিয়ে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে সামরিক বাহিনী গ্রেফতারের পরই হামদকের গৃহবন্দি হওয়ার খবর পাওয়া গেলো। রাজধানী খার্তুম থেকে আল-জাজিরার
ইয়েমেনের মারিব অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ২৬০ জনের বেশি হুথি সদস্য নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ ওই অঞ্চলে গত তিন দিনে চালানো বিমান হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি জোট। জোটের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে হামলা চালায় সৌদি
ঝালকাঠির রাজাপুরে ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হওয়ার খবর পাওয়া গেছ। উপজেলার সাংগর গ্রামে রোববার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে সাংগর স্কুল-সংলগ্ন আলীম স্টোরের সামনে ম্যাচ চলাকালে ‘পাকিস্তান’ বলে চিৎকার করায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে কামাল মৃধা (৪০) ও মো. কাশেম মৃধা (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৪ অক্টোবর) খেলায় পাকিস্তান
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন রোববার (২৪ অক্টোবর)। এবারের জন্মদিনে আগেভাগেই সাদা-লাল থিম নির্ধারণ করেছেন তিনি। সেই থিমে জন্মদিনের আয়োজনে সাজসজ্জা ছিল সাদা-লাল।অনেকে মনে করছেন, সাদায় শুভ্রতা আর লালে শক্তি বোঝাতেই এমন থিম নির্ধারণ করা হয়েছে। তবে চমক রাখতে পরীমনিও খোলাসা করছিলেন না সবকিছু। গত বছর জন্মদিনের থিম করেছিলেন ময়ূর। আর এবারের জন্মদিনের আয়োজনের সাজসজ্জায় লাল-সাদা রংবিন্যাস। জন্মদিনের উদযাপন মঞ্চ উড়োজাহাজের
আনুষ্ঠানিকভাবে আগামীকাল মঙ্গলবার ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এ রাজনৈতিক দল নিয়ে আসছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। জানা গেছে, নতুন দলটির সঙ্গে সাবেক ভিপি নুরের সঙ্গে থাকছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ হবে। এসময় দলের পক্ষ
ভারতে মোট ১০০ কোটি টিকা দেওয়া হয়েছে ২১ অক্টোবর, এরপরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে বলেছিলেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইতে আরও শক্তিশালী হলো ভারত। ’ তবে ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রোববার (২৪ অক্টোবর) শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘বলা হচ্ছে, ১০০ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে। ভারতে মোট জনসংখ্যা ১৩০
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আজ সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। রাত ১২টা ১ মিনিট থেকে পুনরায় ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সোয়া ৩ লাখের নিচে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে
দুনিয়াজুড়ে খ্যাতি পাওয়া এমন একটি প্রবাদ বাক্য আছে- ‘মান লাহুল মাওলা; ফালাহুল কুল’ অর্থাৎ ‘যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়; (দুনিয়ায়( সবকিছুই তার জন্য হয়ে যায়।’ ঠিক হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই একটি বিষয়ের আলোকপাত করেছেন। তাহলো-যেসব ব্যক্তির চিন্তা-চেতনায় থাকবে শুধুই আখেরাত বা পরকাল; তার দুনিয়ার সব চিন্তা-ভাবনার জন্য মহান আল্লাহই যথেষ্ট। অর্থাৎ দুনিয়ার বিষয়ে তার
বিশ্বকাপের সব ফরম্যাটেই- হোক সে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, ভারতের বিরুদ্ধে এবারই প্রথম জয় পেল চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান। আজ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই মহারণে ভারতকে ১০ উইকেটে হারালো বাবর আজমের দল। বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে সর্বশেষ ১২ বারের মুখোমুখিতে প্রতিবারই জয় পেয়েছে ভারত। তাইতো এবার বাবার আজমের নেতৃত্বাধীন পাকিস্তান
কুমিল্লার দেবীদ্বারে যুবলীগের শান্তি-সম্প্রীতির সভা অশান্ত রূপ নিয়েছে। শান্তি-সম্প্রীতির সভার এক দিন পার হলেও ব্যানার ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের রেশ এখনো থামেনি। দু'গ্রুপের মধ্যে রবিবার দিনব্যাপী চলছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। দেবীদ্বার পুরাতন বাজার গোমতী বেড়িবাঁধ এলাকায় দু'পক্ষের ছিল শক্ত অবস্থান, দ্বিতীয় দিনে হামলার ঘটনায় দু' গ্রুপের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর সহ আহত অন্তত ১৫ জন। ঘটনা সামাল দিতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টেলিভিশনের পর্দা ও মাঠে বসে যারা খেলা দেখেছেন তারা সবাই একবাক্যে স্বীকার করবে যে, ম্যাচটি প্রায় বাংলাদেশের হাতেই ছিল। সাইফউদ্দিনের বলে হাসারাঙ্গা আউট হওয়ার পরই সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ। তার আগে এক ওভারেই জোড়া উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এতোকিছুর পরও টিম টাইগারদের পক্ষেই কথা বললেন জাতীয়
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২৬ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ। রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এ লক্ষ্যে কাজ করছি। ঢাকাবাসী আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। রবিবার বিকালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামে বিরাট কোহলির দল। ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে আসা রান অনেকটা এগিয়ে দিয়েছে ভারতের স্কোর। ৪৯ বল খেলে ৫৭ রান করে শাহিন আফ্রিদির
যশোরের বেনাপোলে বোমা তৈরির সময় বিস্ফোরণে ৩ যুবক আহত হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) রাতে সীমান্তের পুটখালী গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন, পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার থেকে ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী সদর ধুঞ্চী (গোদার বাজার) এলাকার আজিজুল বেপারীর ছেলে আক্তার বেপারী (৪১)। জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিকের) প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা দুয়ারিয়া ইউপির কনসনগর বাজার লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিজ এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন,‘একজন দুর্নীতিবাজ ও জন বিচ্ছিন্ন অযোগ্য চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে পুনরায়
‘তিনি একজন স্বাধীনতা বিরোধীর পুত্র, আওয়ামী লীগের সাধারন সদস্যও নন’ এমন একজন ব্যক্তি গাজি শওকতকে চেয়ারম্যান পদে দেওয়াই মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সাথে তারা তার মনোনয়নের সুপারিশকারী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। ২৪ অক্টোবর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সিকান্দারপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের
বেড়েই চলছে টাকার বিপরীতে ডলারের দাম। আজ রবিবার (২৪ অক্টোবর) খোলাবাজার ও নগদ মূল্যে ডলার ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচায় হয়। ডলারের এ দাম এখন পর্যন্ত সর্বোচ্চ। জানা গেছে, বিভিন্ন কারণে গত তিন মাস ধরে ক্রমশ কমছে রেমিট্যান্সের পরিমাণ। সেই সঙ্গে একদিকে যেমন বেড়েছে আমদানি ব্যয়, তেমনি কমেছে রফতানি আয়। এ কারণে সৃষ্ট বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি ডলারের দাম বৃদ্ধির অন্যতম
টি-টোয়েন্টি বিশ্বকাপেই পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিবারই জয়ী দলটির নাম ভারত। শুধু এই ফরমেটের কথা বলা কেন। বিশ্বকাপে কোনো ফরম্যাটেই পাকিস্তান হারাতে পারেনি ভারতকে। এবার আরও একবার বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। ম্যাচ শুরুর আগে অনেক বাগযুদ্ধ হয়েছে। এবার আসল লড়াই। লড়াইয়ের শুরুতে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান
হাতে যেন মাখন মেখে নেমেছিলেন লিটন দাস! না হলে এভাবে কেউ ক্যাচ ফেলে? পুরো শারজাহ স্টেডিয়াম স্তব্ধ। একবার নয়, দু দুবার একই ভুল। ক্যাচ ফসকালো তো ম্যাচটাও ফস্কে গেলো। হার দিয়েই বিশ্বকাপের সুপার টুয়েলভ অভিযান শুরু হলো বাংলাদেশের। ১৭১ রানের বড় সংগ্রহ গড়েও ম্যাচটা জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহটা ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে গেলো শ্রীলঙ্কা। ৫ উইকেটের জয়ে
মাহমুদউল্লাহ নিজেকে এনেছিলেন, এরপর আক্রমণে এনেছেন আফিফ হোসেনকে। প্রথম বলেই তাঁকে ছয় মেরেছেন রাজাপক্ষে। অবশ্য ১ বল পরই রাজাপক্ষের উইকেটটা পেয়ে যেতে পারতেন আফিফ, তবে ডিপ স্কয়ার লেগে মোটামুটি সহজ ক্যাচ ফেলেছেন লিটন। শুধু সেটাই না, সে বলে হয়েছে চারও। এ ওভারেই ফিফটি পূর্ণ হয়ে গেছে আসালাঙ্কার। এর আগে শ্রীলঙ্কার ৩ ম্যাচের মাঝে শুধু সর্বশেষটি খেলেছিলেন আসালাঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে হঠাৎ করে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। কোনো কিছুতেই যেন থামছে না সর্বনাশা সুগন্ধা নদীর ভাঙন। নদী বেষ্টিত বাবুগঞ্জ উপজেলার চারদিকে শুধু ভাঙনের শব্দ। ভাঙনে ৩টি বসতবাড়ি, মসজিদ সহ ১ শত বছরের পূরানো ঈদগাহ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল ৭টার সময় হঠাৎ করে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম ক্ষুদ্রকাঠী গ্রামের ইদ্রিস আলী বেপারী, মোঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশব্যাপী একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় কাজ করে গেলেও দেশে একটি শ্রেণি রয়েছে, তারা এই উন্নয়ন দেখে না বরং নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। এদের সম্পর্কে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আজ রবিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত ‘পায়রা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া