
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ৩:৪৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার থেকে ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী সদর ধুঞ্চী (গোদার বাজার) এলাকার আজিজুল বেপারীর ছেলে আক্তার বেপারী (৪১)।

জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বুধবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারস্থ জাহিদুল টেলিকোম দোকান এর সামনে পাকা রাস্তার উপর হতে ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্ৰেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় রবিবার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণো আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
