রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ তেনাপচায় অপরিকল্পিত খাল খননের কারনে খালপাড়ের কাঁচা-পাকা রাস্তা ও ঘরবাড়ি ধ্বসে যাচ্ছ বলে অভিযোগ উঠেছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। জানা গেছে, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে গতবছর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া খালটি খনন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু খননকালে খালের অনেক জায়গায় পর্যাপ্ত ঢাল রাখা হয়নি।এছাড়া ব্রীজসহ বিভিন্ন ঝুকিপূর্ণ
আসন্ন ইউপি নির্বাচন ঘিরে ঝিনাইদহের মহেশপুর এখন নেতা শুন্য। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পছন্দের প্রার্থী নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন। উপজেলা নেতাদের নিয়ে প্রার্থীরা ঘুরছেন দলের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে। উপজেলা-জেলা টপকিয়ে নৌকার টিকেট পেতে ঢাকায় ছুটছেন তারা। এদিকে নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে মাঠে রয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের
ঝিনাইদহে আবারো জুয়া খেলার রমরমা আসর শুরু হয়েছে। সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামান ঝিনাইদহ জেলাকে জুয়া মুক্ত করে চলে যাওয়ার পর জুয়াড়িরা আবারো মাথাচাড়া দিয়ে উছেছে। তারা জেলার বিভিন্ন স্থানে গোপন আস্তানা গড়ে তুলে নতুন করে এই মরণ খেলা শুরু করেছে। সম্প্রতি র্যাব ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বিপুল অংকের টাকাসহ জুয়াড়িদের আটকের খবর প্রমান করে জেলায় জুয়াড়িদের দাপট আগের মতো
দেশের জেলখানায় ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া তিনি আরও জানান, কারাগারে যেসব আসামি রয়েছে তারা বেশিরভাগই মাদক মামলার আসামি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘এখন কেউ প্রকাশ্যে ধূমপান করে না। তামাকের
বরিশাল মেট্রোপলিটন চারটি থানা যেন প্রতি মাসের নির্দিষ্ট তারিখে পুলিশ কমিশনার কার্যালয় হয়ে ওঠে। কেননা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে প্রতিটি থানায় অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পুলিশ কমিশনারসহ মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে আপামর জনসাধারণের কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। এছাড়া সমাজের অবহেলিত ভুক্তভোগী যারা সহজেই তাদের নানান অভিযোগের কথা সরাসরি বলতে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তামাকের বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম তাতে মনে হয়, আমরা মোটামুটিভাবে সফল হয়েছি। এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করেন না, সেই দৃশ্যটাও আমরা দেখছি। তামাক যে ক্ষতিকর সেটা আমাদের জনগোষ্ঠী জেনে গেছে। সে কারণে অনেকেই তামাক থেকে ফিরে সাধারণ জীবনযাপন করছে।’আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে এই সরকার আধিপত্যবাদের তাঁবেদারি করছে এবং তারা একটি পুতুল সরকারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার শুধু আজকে নয়, তারা ১৯৭২-৭৫ সাল পর্যন্ত একটি তাবেদারি সরকারের ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশকে তারা একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটি মোড়ক লাগিয়ে একই কায়দায় সেই একদলীয় শাসনব্যবস্থা বাকশাল এবং তাঁবেদারি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত পরিচালনা পরিষদ নাজমুল হাসান পাপনকেই সভাপতি নির্বাচিত করেছে। এতে তৃতীয়বারের মতো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধানের দায়িত্ব নিতে চলেছেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বসেছিল বোর্ড সভা। এতে আবারও পাপনের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন নতুন পরিচালকরা।দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় মোট ২৫ জন
দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা থাকায় ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। আমদানি বাড়লেও পাইকারি ও খুচরা বাজারে তেমন কমছে না কাঁচা মরিচের দাম। তবে আমদানি স্বাভাবিক থাকায় দাম কমে আসবে বলে আশা করছে বন্দরের ব্যবসায়ীরা। অতিবৃষ্টি ও বন্যার কারনে দেশে কাঁচার মরিচের উৎপাদন অনেক জায়গায় নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। সেইসঙ্গে বেড়েছে পণ্যটির দাম। তবে
নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, একইসঙ্গে আরও অনেকে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ডাকাতরা ওই এলাকার দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে জামফারা প্রদেশের কুরিয়ান মাদারো গ্রামে মোটর বাইকে করে বহুসংখ্যক ডাকাত প্রবেশ
বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার পর দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশেও রপ্তানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কথা দিয়েছে, করোনার ভ্যাকসিন তৈরি করতে যা যা সাপোর্ট প্রয়োজন তারা সব সাপোর্ট আমাদের দেবে। এতে বাংলাদেশ ভ্যাকসিন তৈরির পর বিদেশেও রপ্তানি করতে পারবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে হোমিও রিসার্চ ও চিকিৎসা কল্যান সমবয় সমিতির উদ্যেগে হোমিও ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমিও রিসার্চ ও চিকিৎসা কল্যান সমবয় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এম এ জাফর সিদ্দিক। অনুষ্ঠানে অত্র সংগঠনের নুরনগর শাখার সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল
ঠাকুরগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন সাহাদাত ও সঞ্জয়। পথে ২৯ মাইল কদমতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা
আসন্ন ১৬অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রাজবাড়ী সদর ও গোয়ালন্দের ৯স্থানে তার ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট ভাঙচুর করার অভিযোগ করেছেন।এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এর কাছে তিনি একটি অভিযোগ পত্র দেন। ওই অভিযোগ পত্রে সময় এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রতিকার চেয়েছেন। কাজী কেরামত আলী
সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।তিনি জানান, করোনার কারণে এখন নতুন করে আইন করে ইসি গঠনের সুযোগ নেই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ক্যাম্পাসে ‘শেখ মুজিব: সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সেখানে এ কথা জানান আইনমন্ত্রী। বিস্তারিত আসছে....
আগামীকাল শুক্রবার পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। কাল ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের, আর ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ভোর সাড়ে ৫টায়। জানা গেছে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ২৮ পয়েন্টই যথেষ্ট। তাই আর মাত্র ৪ পয়েন্ট পেলেই ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ব্রাজিলের। ৮ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ডে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে
আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে বিয়ের দু’বছর না যেতেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই। তিনি জানিয়েছ্নে, ‘গত দুই বছর খোরপোষ না দেওয়া ও কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন করেছেন নোবেল। সে আমাকে আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মারধর
আসন্ন শারদীয়া দুর্গা পূজা আনন্দঘন পরিবেশ উদযাপনের লক্ষে পূজা মন্ডপ গুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার প্রশাসনের আয়োজনে ৭ ই অক্টোবর সকাল ১০.৩০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পরিষদের নতুন ভবনের হল রুমে জি.আ.চাউল বিতরণ করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির
আজ ৭ অক্টোবর ২০২১,গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকাল১১ টায় কালিয়াকৈর পৌর মেয়রের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর মেয়র মজিবুর রহমান বলেন, কালিয়াকৈর পৌর নির্বাচনে আর কোনো জটিলতা ও কোন সমস্যা নেই সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত হবে আমি মেনে সহযোগিতা করব। আমি সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চাই। পৌর
অর্থ আত্মসাতের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ জামিন পেয়েছেন। তাকে ২ নভেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন
করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতে এ বিষয় শুনানি চলছে। এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের
আইএসপির মাধ্যমে ইন্টারনেট সেবায় সংযোগ বিচ্ছিন্নতার ক্ষেত্রে মাশুল কয়েকগুণ বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ট্যারিফ অপরিবর্তিত রেখে কেবলমাত্র গ্রেড অব সার্ভিস এবং এর শর্ত সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হয়। এক্ষেত্রে সব ধরনের আইএসপির ক্ষেত্রে ১ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ শতাংশ মাসিক বিল (পূর্বের নির্দেশনায় ৭ দিন
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতরা
বরিশালের স্থানীয় দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশারফ হোসেন আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে নগরীর ইশ্বর বসু রোডস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সকল সদস্যবৃন্দ।