
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ২৩:২৭

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হওয়ার খরব পাওয়া গেছে। এ সময় প্রায় ৩০ জন আহত হয়েছে।রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম এই তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৩১ অক্টোবর) বিকেলে রংপুর থেকে ঠাকুরগাঁওগামী বাসটি খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিস্তারিত পরে জানা যাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি