
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০:২৯

আর নয় কয়লাভিত্তিক জালানী, নবায়নযোগ্য জালানি লক্ষমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনেয়োগ সহ ৮দফা দাবী জানানো সহ সরকারকে ৬দফা সুপারিশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরীক কমিটি (সনাক) বরিশাল জেলা কমিটি।
আজ রবিবার সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে ঘন্টাব্যপি এই কর্মসূচি পালিত হয়। সনাক সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, শিশু সংঘঠক জীবন কৃষ্ণ দে,আনোয়ার জাহিদ, অধ্যাপিকা টুনু রানি কর্মকার, কাজী মিজানুর রহমান,রফিকুল আলম, এ্যাড, লিঙ্কন বাড়ৈ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার, শিক্ষার্থী তামিম ইকবাল, শিক্ষার্থী তানজিলা জামান প্রমুখ।
