
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০:৩৭

দিনাজপুর ঘোড়াঘাটে ৭ম ধাপের পৌরসভা নির্বাচনে ভোট আগামী মঙ্গলবার (২ নভেম্বর ) অনুষ্ঠিত হবে। এউপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলন মূলক (মক) ভোট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ অক্টোবর)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে অনুশীলন মূলক (মক) ভোটের আয়োজন করা হয়।
এ উপলক্ষে রোববার (৩১অক্টোবর) ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে গত কয়েক দিন প্রচার ও প্রদর্শনী করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই অনুশীলন মূলক (মক) ভোট উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হয় কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়।

ভোটারদের সাথে কথা বললে তারা জানান, ইভিএম নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত। ভোট দেওয়া খুব সহজ মন্তব্য করে তারা বলেন, এখন শিক্ষিত অশিক্ষিত সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। তাই ইভিএমে ভোট দেওয়া কারও জন্যই কঠিন হবে না।
ঘোড়াঘাট পৌরসভার ভোটকেন্দ্রগুলো হলো ১নং সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজ, ৩ নং ঘোড়াঘাট কে.সি.পাইলট স্কুল এ- কলেজ, ৪নং ঘোড়াঘাট আর.সি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ৫নং দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নং লাল মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৭নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওসমানপুর হাইস্কুল, চকবামুনিয়া বিশ্বনাথ পুর, ৯ নং ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা।
ঘোড়াঘাট পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার হচ্ছেন ১০ হাজার ১৯১ জন। পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট কক্ষের (বুথের)সংখ্যা ৭৪টি।