বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’ গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, সাতক্ষীরা আড়মাসকান্দি গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস (৩৫)। তিনি ব্রাক এনজিওর কর্মী ছিলেন। অন্যদিকে কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামের জাফর মোল্লার ছেলে নিহত ফজলু মোল্লা। তিনি দিন মুজুর ছিলেন। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মোটরসাইকেল
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভা এলাকার বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)
কুমিল্লায় পূজামণ্ডপে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী’র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এমন হামলা চালিয়েছে জানিয়ে কাদের বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দলীয় পরিচয়ের হলেও ছাড়
সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ১৭৮। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৮৮ রান আসে গ্যারেথ ডেলানির ব্যাট থেকে। ডেলানির ইনিংসটি সাজানো ছিলো ৮ ছক্কা ও ৩ চারে। এ ছাড়া হ্যারি টেক্টর করেন ২৩ রান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার বেশ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিয়ের ৫ দিনের মাথায় বরকে অচেতন করে ‘প্রেমিক’ চাচার সঙ্গে পালিয়েছেন এক নববধূ (২১)।বুধবার (১৩ অক্টোবর) ভোরে ওই ইউনিয়নের বানসা গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের (৩০) সঙ্গে বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ের পারিবারিকবাবে বিয়ে হয়। এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত থেকে বিজিবি মাঠে আছে বলে জানিয়েছেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।এছাড়া
১৪ অক্টোবর, আজ বিশ্ব মুরগি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালন করা হয় এই দিবসটি। মুরগির মাংস খাবার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়। তাছাড়া গৃহপালিত প্রাণি হিসেবে মুরগির স্থান বহুদিন ধরেই বাংলার কৃষকদের ঘরে ঘরে। এই প্রাণিটির জন্যও রয়েছে আলাদা একটি দিবস। পৃথিবীতে অনেক দিবসের প্রচলন আছে। বিভিন্ন কিছুর জন্য ভিন্ন ভিন্ন দিবস রয়েছে। আর তেমনই এক দিবস ‘বিশ্ব
করোনা সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে আদনান আজাদ নামে নবম শ্রেণির এক ছাত্রকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ টিকা কার্যক্রম শুরু হয়। আদনান আজাদ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এদিন মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। এরপর তাদের ১০ থেকে ১৪ দিনের
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৯ জেলেকে ১২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোররাত ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চরবেতকা, রাখালগাছি নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
গত ১৩ অক্টোবর ২০২১ তারিখ রাত ১১২০ ঘটিকায় বিসিজি স্টেশান হিজলা মেঘনা নদীতে "মা ইলিশ সংরক্ষন অভিযান - ২০২১" উপলক্ষে অভিযানে গমন করে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি না থেমে
মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে কয়েকটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৯০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। স্যাগাইন ও মাগে অঞ্চল এবং কায়াহ প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি এ তথ্য জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্যাগাইনের প্যালে শহরে মিয়ানমারের প্রবাসী সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের হামলায় ছয়জন জান্তা সেনা নিহত হয়েছেন। প্যালেতে পুলিশ সদস্যদের বহনকারী একটি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিনই দুর্গাপূজার অন্তিম দিন। আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবু ধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এ ম্যাচটিও দেখা যাবে না কোনো টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে, মঙ্গলবার (১২ অক্টোবর) প্রথম প্রস্তুতি ম্যাচটি মোটেও ভালো যায়নি টাইগারদের। ব্যাটিংটা আশানুরূপ না হলেও লড়াই করার মতো ১৪৭ রানের পুঁজি গড়ে
বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ৫০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থেকে হাতিয়া পর্যন্ত ঢাকামুখী ১০ কিলোমিটার ও পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত উত্তরাঞ্চলমুখী ৪০ কিলোমিটার এলাকায় এ যানজট রয়েছে। জরাজীর্ণ নলকা সেতু ও এর দু‘পাশে সড়কের খানাখন্দ থাকায় এ যানজটের সূত্রপাত হয়।
নরওয়েতে তীর-ধনুক হামলায় নিহত হয়েছে পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।বুধবার (১৩ অক্টোবর) নরওয়ের কংসবার্গ শহরের এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে টহল দিয়েছে পুলিশ। সরকারের একজন মুখপাত্র বলছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মা-বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারণা, সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে। মিরসরাইয়ের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৬০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩৬ হাজার ৯২১ জন রোগী শনাক্ত হয়। এর আগে গতকাল বুধবার (১৩ অক্টোবর) ৬ হাজার ৬৭৮ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮৫ হাজার ৮৯৫ জন করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস
বসন্তের মাস রবিউল আউয়ালে ধরাকে আলোকিত করে জন্ম নিলেন হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিশ্ব মানবতার জন্য শান্তি ও মুক্তির দূত হিসেবেই তিনি আগমন করেছেন। তাইতো কবি ও সাধক শেখ শাদি রাহ. গেয়েছেন- ‘বালাগাল উলা বি কামালিহি, কাশাফাদ দুজা বি জামালিহি; হাছুনাত জামিউ খিছালিহি, ছাল্লু আলাইহি ওয়া আলিহি : ‘তাঁর সুমহান চরিত্রে তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ মর্যাদায়। যার সৌন্দর্যের
কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার খবরে উত্তেজনা তৈরির পর শহরজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে কী ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ধর্ম প্রতিমন্ত্রী। কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে শহরের নানুয়ার দিঘিরপাড়ে জড়ো হয়ে মিছিল করেন বিক্ষুব্ধ মানুষ। পুলিশ ও বিক্ষুব্ধ
বিএনপি রঙিন স্বপ্ন দেখছে না, দুঃস্বপ্ন দেখছে আওয়ামী লীগ। তারা দেখছে- এই বিএনপি চলে আসছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার নিত্যপণ্যের
বিএনপির নেতাদের স্বপ্ন ক্ষমতায় যাওয়া। তারা স্বপ্ন দেখেন অপকর্ম করে পার পেয়ে যাবেন। তাদের অনেকেই আমাদের অনেক নেতার আশ্রয়ে আছেন। সেই দিন শেষ হয়ে আসছে। আর কারো আশ্রয়-প্রশ্রয়ে থাকা যাবে না। বুধবার (১৩ অক্টোবর) কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। বুধবার দলটির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবিধানের নিয়মানুযায়ী দল মনোনীত একক প্রার্থীই প্রতিটি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। শেরিফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং