
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ৪:৩৯

বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজ এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মোংলার শেয়ালা বুনিয়া থানা এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), খুলনার বটিয়াঘাটার নুরল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের সোনাতুনিয়ার ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেডিখালী এলাকার মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও রামপালের পেরিখালী এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ‘বসুন্ধরা এলপিজি গ্যাস লিমিটিডের’ কারখানায় গ্যাস সিলিন্ডারের মুখ ‘সিল’ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ওই কারখানার ৬ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোম্পানির নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হয়, সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি আরও জানান, দগ্ধরা বাগেরহাটের রামপাল, মোংলা ও খুলনার বটিয়াঘাটা এলাকায় বাসিন্দা। তাদের মধ্যে অনেকের হাত, পা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।