শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

যেভাবে ধরা পড়লো বিএমইটির কার্ড জালে জড়িত মানবপাচার চক্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ৪:৩

শেয়ার করুনঃ
যেভাবে ধরা পড়লো বিএমইটির কার্ড জালে জড়িত মানবপাচার চক্র

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ছাড়া বিদেশে কাজের জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই কার্ড নকল করে গত ৭ বছরে ৫ শতাধিক শ্রমিককে  দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করেছে একটি চক্র। প্রতারণার সঙ্গে জড়িত আট সদস্যকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে এসব জানিয়েছে  চক্রটি।

আরও

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে স্টার্লিং সাব-মেশিনগানসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে স্টার্লিং সাব-মেশিনগানসহ গ্রেফতার ২

শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের  ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।  চক্রের সদস্যরা হলো মো. নাইম খান ওরফে লোটাস (৩১), মো. নুরে আলম শাহরিয়ার (৩২), মো. রিমন সরকার (২৫), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বদরুল ইসলাম (৩৭), মো. খোরশেদ আলম (২৮), মো. সোহেল (২৭), ও মো. হাবিব (৩৯)।  এই সময় তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, ১৪টি নকল বিএমইটি কার্ড, একটি সিপিইউ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, পাঁচটি মোবাইলফোন সেট, একটি চেকবই ও পাঁচটি নকল সিল জব্দ করা হয়।

আরও

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শনিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিবুল হাসান বলেন, ‘কয়েকজন ভুক্তভোগী  র‌্যাব-৩-এ অভিযোগ করেন, একটি চক্র তাদের ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠাতে চেয়েছিল। কিন্তু অভিযোগকারীরা বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ছাড়া অবৈধভাবে বিদেশ যেতে অস্বীকৃতি জানান। টাকাও ফেরত চান। তখন এই মানবপাচারকারী চক্র নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তৈরি করে ভুক্তভোগীদের দেয়। এসব নকল কার্ড নিয়ে ভুক্তভোগীরা বিমানবন্দরে ইমিগ্রেশন করতে গেলে তাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নকল বলে জানান  কর্তব্যরত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সদস্যরা। একইসঙ্গে বিদেশযাত্রা স্থগিত করেন তারা। তখন ভুক্তভোগীরা তাদের সংশ্লিষ্ট দালালদের সঙ্গে যোগাযোগ করলে চক্রটি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। কিছুক্ষণ পর ভিক্টিমদের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘এই বিষয়ে ভুক্তভোগীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩-এর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ডিএমপি ঢাকা ও কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আটজনকে গ্রেফতার করা হয়।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চক্রটির স্বীকারোক্তির বরাত দিয়ে  লে. কর্নেল রাকিবুল হাসান বলেন, ‘মো. নাইম খান ওরফে লোটাস (৩১) এই চক্রের মূল হোতা। সে দুবাই প্রবাসী। চলতি বছরের মে মাসে সে দেশে আসে। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। সে ২০১২ সালে ওয়ার্কপারমিট নিয়ে দুবাই গমন যায়। এরপর দুবাই সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু দুবাই শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকায় দেশটির কিছু প্রতিষ্ঠান ভ্রমণ ভিসায় দুবাই অবস্থানকারীদের ওয়ার্কপারমিট দিয়ে কাজের বৈধতা দেয়। ওই সুযোগকে কাজে লাগিয়ে নাইম মানবপাচারে জড়িয়ে পড়ে। সে পরিচিতজনদের মাধ্যমে ভিক্টিমদের উচ্চ বেতনে চাকরির কথা বলে দুবাই যাওয়ার টোপ দেয়।  ভিক্টিমরা রাজি হলে দুই থেকে তিন লাখ টাকার বিনিময়ে সে তাদের ভ্রমণ ভিসায় দুবাই নেয়। এরমধ্যে কেউ কেউ ভ্রমণ ভিসায় যাওয়ার পর কাজের সুযোগ পেলেও অধিকাংশই কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এভাবে সে ৭ বছর ধরে পাঁচ শতাধিক ভিক্টিমকে দুবাই পাচার করেছে। মানবপাচার থেকে অর্জিত অবৈধ উপার্জন দিয়ে সেই দুবাইয়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন নেয়। নিজে রেসিডেন্স ভিসার অনুমোদন নেয়।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘নাইমকে তার সহযোগীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুবাইয়ে ফারুক নামে তার একজন সহকারী রয়েছে।  মো. নুরে আলম শাহরিয়ার (৩২) বাংলাদেশে তার মূল সহযোগী হিসেবে কাজ করে। শাহরিয়ার ভিক্টিমদের যাবতীয়  কাগজপত্র তৈরি করে দেয়।  কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় শাহরিয়ারের কম্পিউটার কম্পোজ ও ফটোকপির দোকান রয়েছে। সে ব্রাহ্মণবাড়ীয়া থেকেই ভিক্টিমদের সঙ্গে যোগাযোগ করতো। কিন্তু সম্প্রতি কিছু ভিক্টিম বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ছাড়া বিদেশ যেতে অস্বীকৃতি জানালে শাহরিয়ার তখন বিএমইটি কার্ড জালিয়াত চক্রের শরণাপন্ন হয়।’ তিনি আরও বলেন, ‘বিএমইটি কার্ড জালিয়াত চক্রের মূল হোতা হাবিব ও খোরশেদ। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে নিজেদের আড়ালে রেখে বিশ্বস্ত জনের মাধ্যমে ভিক্টিমদের নকল বিএমইটি কার্ড সরবরাহ করে আসছে। দীর্ঘদিন ধরে নাইম বিএমইটি কার্ড ছাড়াই মানবপাচার করে আসছিল।’ 

লে. কর্নেল রাকিবুল হাসান বলেন, ‘ভিক্টিমরা বিএমইটি কার্ড দাবি করলে  শাহরিয়ার তার চাচা  মো. গোলাম মোস্তফা সুমনের সঙ্গে যোগাযোগ করে। তখন সুমন জানায়, ১৫ হাজার টাকার বিনিময়ে সে ১টি বিএমইটি কার্ড দিতে পারবে। নাইম ভিক্টিমদের বিএমইটি কার্ড সংগ্রহ করার জন্য শাহরিয়ারের মাধ্যমে ১৩টি পাসপোর্ট সুমনের কাছে দেয়। সুমন ৭ হাজার টাকার বিনিময়ে ১টি বিএমইটি কার্ড হিসেবে ওই পাসপোর্ট বদরুলের কাছে দিয়ে দেয়। বদরুল ১ হাজার টাকার বিনিময়ে ১টি পাসপোর্ট খোরশেদকে দেয়। খোরশেদ ৬৫০ টাকার বিনিময়ে পাসপোর্ট আসামি হাবিবকে দেয়।  হাবীব পাসপোর্টের তথ্য ব্যবহার করে জাল বিএমইটি কার্ড তৈরি করে। এরপর ওই জাল বিএমইটি কার্ড খোরশেদ ও বদরুলের  হাত হয়ে সুমনের কাছে পৌঁছায়। শাহরিয়ারের নির্দেশে ওই জাল বিএমইটি কার্ড সুমনের কাছ থেকে সংগ্রহ করে নাইমের কাছে পৌঁছে দেয় মো. রিমন সরকার। নাইম ফ্লাইটের আগে ভিক্টিমদের কাছে ওই জাল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড সরবরাহ করে। আর সোহেল স্থানীয় দালাল হিসেবে কাজ করে।’

জাল বিএমইটি কার্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদে হাবিব র‌্যাবকে জানায়, সে মহসিন নামের এক ব্যক্তির কাছ থেকে খালি কার্ড কিনে আনে। এরপর প্রকৃত বিএমইটি কার্ড স্ক্যান করে নিজেই গ্রাফিক্স তৈরি করে। এরপর ভিক্টিমের পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী কার্ডের পেছনে তথ্য লিপিবদ্ধ করে। বদরুলের নির্দেশমতো রিক্রুটিং লাইসেন্সের নম্বর বসিয়ে দিতো সে । চার বছর যাবত ভিজিটিং কার্ড, আইডি কার্ডের ডিজাইন ও প্রিন্টের ব্যবসা করে আসছে হাবিব। ওই অভিজ্ঞতা থেকে সে কাস্টমারদের চাহিদা অনুযায়ী অর্থের বিনিময়ে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নকল কার্ড তৈরি করে সরবরাহ করে আসছে। এই মানবপাচারকারী চক্র ও বিএমইটি কার্ড জালিয়াত চক্রের ফাঁদে পড়ে ভিক্টিমদের বিদেশ যাওয়ার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় বলেও মন্তব্য করেন র‌্যাব কর্মকর্তা রাবিকুল হাসান।

সর্বশেষ সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

এ সম্পর্কিত আরও পড়ুন

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা আটে পৌঁছায়। পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের আলগী গ্রামের মো. হাকিম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার পর শিকলে বাঁধা ওই যুবককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। আটক যুবক মো. রিয়াজ হাওলাদার (৩০)। তিনি

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার সুতী নয়াপাড়া, পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া ও নরিল্লা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

হাওরের আমন ধান রক্ষা ও পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাওয়াদিঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওরপাড়ের কৃষকরা।   কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তব্য দেন, আ স ম ছালেহ সোহেল,