
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ৪:৫৮

ঢাকার সাভারে একটি বাড়ির কক্ষ থেকে এক শিশু ও তার বাবা-মার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন।

তিনি বলেন, ৯ বছরের এক শিশু ও তার বাবা-মার মরদেহ এক কক্ষে পাওয়া গেছে। শিশুটির বাবার দেহ ঝুলন্ত অবস্থায় ছিল।মৃতরা হলেন ছবুর মিয়া, তার স্ত্রী রেজিনা ও তাদের মেয়ে সুমাইয়া। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ছবুর মিয়া।
কোনো ট্যাগ পাওয়া যায়নি