রাজধানীর পল্টন ও কমলাপুরে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই জন হলেন রেখা (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫)।সোমবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম তিনি জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের গেট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহবুবুল করিম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।এর আগে গত ১২ অক্টোবর বিচারপতি মুহাম্মদ
শিশুরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ছোট ভাই রাসেলের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, রাসেল ছোটবেলা থেকে বাচ্চাদের নিয়ে প্যারেড করতো। সে বড় ভাই শেখ জামালের মতো সেনা অফিসার হতে চাইতো। বেঁচে থাকলে আজকে হয়তো সেনাবাহিনীর
ভোলার চরফ্যাসনে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পেতে চরফ্যাসন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাত ৯টায় চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রকৌশলীকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চরফ্যাসন সংবাদের সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষীর সভাপতিত্বে আলোচনায়
দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪১ হাজার ৭৯০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৮০ জন, সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ৫৬১ ও সদস্য পদে প্রার্থী হয়েছেন ২৮ হাজার ১৪৯ জন।রোববার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৪১ হাজার ৭৯০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ইসি
দীপ্ব জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো শেখ রাসেল এর জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র ছিলেন শেখ রাসেল। জাতীয় পর্যায়ে প্রথম বারের মতো পালিত হলো শেখ রাসেল এর জন্মদিন। সোমবার ১৮ অক্টোবর সকাল ১০ টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিজলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক
রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এক কিশোর ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করেছে
রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য বোঝা হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ডভ্যান লিউয়েনের সঙ্গে আলাপের সময় এ প্রসঙ্গে কথা বলেন তিনি। নবনিযুক্ত ডাচ রাষ্ট্রদূত আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।ডাচ রাষ্ট্রদূতকে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা ও পাকিস্তানিরা বাংলাদেশের অর্থনীতিতে
শেখ রাসেলের জন্মদিনে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ।রোববার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়। এদিন সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন
বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতে রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার একটি উদাহরণ। দেশের গণতন্ত্র ধ্বংস করতে এবং সাম্প্রদায়িক
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে ‘শেখ রাসেল দিবস ২০২১’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজারের বেশি মানুষ। এ সময় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে তিন লাখে।আগের দিনের মতো সোমবারও দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র-মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ১৩
অন্যায়-অপরাধ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে কোনো অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সঙ্কল্পই হলো তওবাহ। আর গুনাহের কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনায় দুই রাকাত নফলকে বলা হয় তাওবার নামাজ। কিন্তু তাওবার নামাজ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন? সালাতুত তাওবাহ বা তাওবার নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। কোনো অন্যায় অপরাধ সংঘটিত
স্কটল্যান্ডকে হারানোই গেল না। হারানো গেল না, না বলে বরং বলা যায় স্কটিশদের বিপক্ষে পেরে উঠতেই পারল না বাংলাদেশ। ২০১২ সালে দুই দলের প্রথম দেখার দিনও এই স্কটল্যান্ডের বিপক্ষে বাজে ভাবে হেরেছিল টাইগাররা। সেই হারের শোধ নেওয়া তো দূরে থাক, লড়াইও করতে পারেনি। ফল, স্কটল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড বা বাছাই পর্বের প্রথম খেলায় টাইগাররা হারল ৬ রানে।স্কটল্যান্ডের দেওয়া ১৪১
অবশেষে আলজেরিয়ার গণহত্যার অপরাধ স্বীকার করলো ফ্রান্স। বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, এই নৃশংসতা ও রক্তপাতের কোনো অজুহাত হয় না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ১৯৬১ সালে প্যারিসের পুলিশ প্রধান মাউরিস পাপোনের নির্দেশে ভয়াবহ অপরাধ হয়েছিলো। কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিলেন এবং তাদের দেহ সেন নদীতে ছুঁড়ে ফেলা হয়। উল্লেখ্য, ১৯৬১ সালের ১৭
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫ টি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আগামী ১১ নভেম্বর ওই ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাওয়া ৫টি ইউনিয়ন হল, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন, বদলপুর ইউনিয়ন, জলসুখা ইউনিয়ন, কাকাইলছেও ইউনিয়ন ও শিবপাশা ইউনিয়ন। শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগন,এ সকল ইউনিয়নে
কন্ডিশন বদলাচ্ছে, টুর্নামেন্ট বদলাচ্ছে, বদলাচ্ছে ব্যাটিং পজিশনও। কিন্তু সৌম্য সরকারের অফফর্ম আর বদলাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধন করতে নেমে শুরুতেই সাজঘরের পথ ধরেছেন সৌম্য। ফলে দ্বিতীয় ওভারেই ধাক্কা খেয়েছে টাইগাররা। জশ ড্যাভেকে মিডউইকেটে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ব্যাটার, ৫ বলে করেছেন ৫ রান। এরপর লিটন দাসও
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসতে হচ্ছে না। এর পরিবর্তে নিজ স্কুলেই বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে তাদের ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তিনি তাতে সম্মতি জানিয়েছেন। রবিবার প্রধানমন্ত্রীর অনুমোদন সংক্রান্ত নথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক
শুরু করেছিলেন সাইফউদ্দিন তার সাথে তাল মেলালেন শুরুতে মেহেদি এরপর সাকিব। এতেই খেই হারালো স্কটল্যান্ড। ৮ রানে নেই ৪ উইকেট। যেখানে সমান দুইটি করে উইকেট নিয়েছেন সাকিব ও মেহেদি। তারপরও ক্রিস গ্রিভসের লড়াকু ৪৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্কটল্যান্ড। রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। টস
বরিশালে পর্ণগ্রাফি মামলা করে বিপাকে পড়েছেন এক ভুক্তোভোগী। মামলার ৪দিন অতিবাহিত হলেও আসামীরা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন বাদী ও তার পরিবারকে। তবে পুলিশের দাবী আসামীরা পলাতক রয়েছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের দক্ষিণ বড় মগড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রনজিৎ মধুর স্ত্রী পর্ণা সরকার বাদী হয়ে গত ১২ অক্টোবার বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চিফ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা সংরক্ষিত পদে ৩৬ জন ও মেম্বার পদে ১১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাকিমপুর উপজেলার (খট্রামাধবপাড়া, বোয়ালদাড় ও আলিহাট) তিনটি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তার ভেঙে গুরুতর আহত হয়েছেন তিন নারী। এ ঘটনায় ওই ভবনে থাকা আরো পাঁচটি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আসা নারী প্রশিক্ষণার্থীরা চরম আতংকে রয়েছে। আহত নারীরা হলেন- বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের গওছেল আজমের স্ত্রী ফিরোজা খাতুন (২৫), মোয়াজ্জেম খানের স্ত্রী কহিনুর বেগম (৩০) ও বাবুলতলা গ্রামের মিনা আক্তার
মালিঙ্গাকে পেছনে ফেলে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার বনে গেলেন সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা এখন ১০৮টি। আর দ্বিতীয় স্থানে থাকা মালিঙ্গার উইকেট ১০৭টি। রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার এই সিদ্ধান্ত যে ভুল হয়নি,
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রত্যাশার চাপ তো থাকছেই। এমন ম্যাচে শুরুটা বেশ ভালো হয়েছে টাইগারদের। আল আমেরাতে টস ভাগ্য সহায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাংলাদেশি বোলাররা দারুণ সূচনা এনে দিয়েছেন অধিনায়ককে। তাসকিন আহমেদকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারে তাসকিন দেন মাত্র ৪ রান। মোস্তাফিজুর রহমান পরের ওভারে আরও মিতব্যয়ী,