
প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ৫:৪০

ড্যারেল মিচেল, ডেভন কনওয়ে ও জেমস নিশামের অন্যবদ্য ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। আসরটির প্রথম সেমিফাইনালে ৫ উইকেটের জয় পান কেন উইলিয়ামসনরা।মঙ্গলবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে মঈন আলীর অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে এই স্কোর গড়ে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে মিচেলের ঝড়ো হাফসেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ও ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১৩ রানেই তারকা ওপেনার মার্টিন গাপটিল ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরে যান। তাদের দুজনকেই বিদায় করেন ক্রিস ওকস।
তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে পথ দেখান ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ে। তারা দুজনে মিলে ৬৭ বলে ৮২ রান তোলেন। পরে এই জুটি ভাঙেন লিভংস্টোন। ৩৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৬ করা কনওয়ে স্টাম্পিংয়ের শিকার হন। লিভিংস্টোনের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ধীর গতির করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫.১ ওভারে ৩৭ রান তোলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জস বাটলার। পরে নিউজিল্যান্ডকে নিজের প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন অ্যাডাম মিলনে। বেয়ারস্টো শট মারতে গেলে কাভারে থাকা কেন উইলিয়ামস দারুণ এক ক্যাচে তাকে ফেরান। নামের পাশে ১৭ বলে মাত্র ১৩ রান যোগ করেন এই ডানহাতি।বাটলারও নিজের ইনিংস লম্বা করতে পারেননি। হাত খুলে মারতে গিয়েই তিনি কিউই স্পিনার ইশ সোধির শিকার হন। ২৪ বলে ২৯ রান করে এলবির শিকার হন।

তৃতীয় উইকেট জুটিতে দলীয় ইনিংস বড় করার চেষ্টা করেন ডেভিড মালান ও মঈন আলী। এই জুটিতে ৪৩ বলে ৬৩ রান আসে। অবশেষে মালান টিম সাউদির বলে উইকেটরক্ষক ডেভন কনওয়ের কাছে ক্যাচ দেন। এই বাঁহাতি ব্যাটার ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪১ রান করেন।
মালান বিদায় নিলেও উইকেটে অবিচল থাকেন মঈন। চতুর্থ উইকেট জুটিতে ফের তিনি নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোনের সঙ্গে ২৪ বলে ৪০ রান যোগ করেন। লিভিংস্টোন ১০ বলে ১৭ করে জেমস নিশামের শিকার হন। তবে অপরাজিত দারুণ এক হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন মঈন। বাঁহাতি এই ব্যাটার ৩৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন। অপরপ্রান্তে অধিনায়ক ইয়ান মরগান ৪ রানে অপরাজিত থাকেন।নিউজিল্যান্ড বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সাউদি, মিলনে, সোধি ও নিশাম।