পটুয়াখালীর কুয়াকাটায় মং সুয়ে চিং(৬০) নামের এক রাখাইন বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। মৃত মং সুয়ে চিং কুয়াকাটা পৌরসভার কেরানিপাড়া এলাকার মৃত ক্রোং জাং মাতুব্বরের পুত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি
দেবীদ্বারে শিশু ফাহিমা হত্যাকান্ডে জড়িত ঘাতক পিতাসহ সকল হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন করেছে এলাকার প্রতিবাদী জনতা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চাপানগর হাজারী বাড়ির সামনে ’এলাকার প্রতিবাদী জনতার ব্যানারে’ আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন বয়সী জনতার উপস্থিতিতে জনসমাবেশে পরিনত হয়। এসময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে দির্ঘ যানজটের সৃষ্টি হয়। পৌর সভার ৭নং ওয়ার্ড আওয়ামী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাদ্য বান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে দশ টাকা কেজি চালের কার্ড জমা নিয়ে ফেরত না দেয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গত বুধবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলদিয়া ইউপির কাশিম বাজারের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোজাম্মেল হক দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বলদিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন। খাদ্য বান্ধব
আকাশে চাঁদের হাসি। হালকা কুয়াশায় ভেজা জোছনার আলো। শীতে ক্লান্ত সমুদ্রের ঢেউ। একের পর এক ঢেউ ভাঙ্গছে তীরে। কুয়াকাটার গোটা সৈকতে জুড়ে দর্শনার্থীদের কোলাহল। সৈকতে উড়ছে বাহারী রংঙের বেলুন। সারা রাত কেউ ঘুমায়নি। পূর্ব আকাশে ভোরের পূর্ণিমা তিথির নতুন সূর্য ওঠার অপেক্ষা। উষালগ্নে কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নর-নারী মিলিত হয়েছে। পূণ্যার্থী ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে। বঙ্গোপসাগরের
শের ই বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে গর্জন উঠেছিল দর্শকদের। বাংলাদেশ-পাকিস্তানের সমর্থকেরা মাঠে এসেছিল প্রিয় দলের খেলা দেখতে। কোভিড হানা দেয়ার পর দর্শকদের মাঠে প্রবেশ বন্ধ করে দেয়ার প্রায় দুই বছর পর আবারও গর্জে শোনা গেছে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থেকে। তবে শেষ পর্যন্ত চুপসে যেতে হয়েছে স্বাগতিক দর্শকদের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মূল পর্বে পাঁচ ম্যাচ হেরে ব্যর্থতার যে বৃত্তে আটকা পড়েছে বাংলাদেশ,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনার গণ টিকা দেয়ায় বিপুল সংখ্যক গ্রামীণ জনগোষ্ঠী টিকার আওতায় এসেছে। সেই সাথে টিকা গ্রহীতা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২৫ টিতে গণ টিকা প্রদান কার্যক্রম চালু হয়েছে। গত এক সপ্তাহে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উপজেলার প্রায় ১০
শুরু হয়েছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্বের বিভিন্ন দেশে এই চন্দ্রগ্রহণ শুরু হয়।তবে বাংলাদেশে দেখা যাবে বিকেল ৫টার পরে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত। জানা গেছে, ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ
শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। একে একে ফিরে গেছেন রিজওয়ান, বাবর আজম ও হায়দার আলী, শোয়েব মালিক ।আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে আহামরি সংগ্রহ না হলেও মিরপুরের এই স্কোরই আশাজাগানিয়া। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই
১২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর। মিরপুরের মাঠে এর চেয়ে চ্যালেঞ্জিং হতে পারে না। কারণ, ১২৭ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিতেছিল বাংলাদেশ। যদিও এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা নেই এবার। সম্পূর্ণ নতুন একটি দল। এরা কী পারবে ১২৭ রান রক্ষা করতে? অন্যদিকে পাকিস্তানের বিখ্যাত জুটি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। এই দু’জনের ব্যাটে বিশ্বকাপে উড়েছিল পাকিস্তান। তারা যদি দাঁড়িয়ে যান
ওমরাহ পালনে সম্প্রতি বিদেশিদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব । তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশি নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার। খবর গালফ নিউজের। পাশাপাশি বিদেশি নাগরিকদের ওমরাহ পালনে রয়েছে টিকা সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি
মেহেরপুরে মায়ের হাত ধরে মামার বিয়েতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশু ইয়াসিন(১০) এর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলি মেহেরপুর সদর উপজেলার মুখার্জিপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে ও স্থানীয় এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মায়ের সাথে মামার বিয়েতে যাওয়ার সময় মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি
নতুন শুরুর আশায় পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লে-তে ঝড় তোলা তো দূরের কথা, টানা উইকেট পতনে উল্টো চাপে পড়ে যায় স্বাগতিকরা।প্রতিকূল পরিস্থিতিতে যা একটু চেষ্টা করলেন আফিফ হোসেন, নুরুল হাসান ও মেহেদী হাসান। এই তিনজনের ব্যাটে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং
গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট বিদ্রোহীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮নভেম্বর) বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া একই অভিযোগে অপর এক বিদ্রোহী প্রার্থীকে শোকজ করেছে উপজেলা যুবলীগ। বহিষ্কৃতরা হলেন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান, একই ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের সদস্য বাবু চাঁনমোহন রায়,
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন এবি ডি ভিলিয়ার্স। শুক্রবার (১৯ নভেম্বর) এক টুইট বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা ব্যাটার।এরই সঙ্গে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের সাথে ১০টি মৌসুমের সম্পর্ক শেষ হলো ডি ভিলিয়ার্সের। এরআগে ২০১১ সালে দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। এসময় ১৫৬ ম্যাচ খেলে ৪৪৯১ রান করেছেন। দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলির পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এরআগে
এক নারীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ঝিনাইদহের তিন সাংবাদিকসহ চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। শৈলকুপার সাতবিলা কুলচারা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডেভালপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রী শেফালী খাতুন বাদী হয়ে খুলনার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। আদালত বাদীনির অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইদহ পিবিআইকে নির্দেশ
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ৩ বলে ১ রান করে হাসান আলির বলে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন মোহাম্মদ নাঈম। এরপর আউট হন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৪ উইকেটে ৪০ রান।এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী
চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অধস্তন দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। তবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার এ সিদ্ধান্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ৩ বলে ১ রান করে হাসান আলির বলে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন মোহাম্মদ নাঈম। এরপর আটন হন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৩ ওভার শেষে ৩ উইকেটে ২৩ রান।এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী বাবর আজমদের
সিনিয়র ওপেনার নাইম শেখের পথ ধরে অল্পেই সাজঘরে ফিরলেন অভিষিক্ত সাইফ হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেকটি মনে রাখার মতো করতে পারলেন না এ তরুণ ডানহাতি ওপেনার। পাওয়ার প্লে'র সুবিধা কাজে লাগানোর বদলে উল্টো একের পর এক ডট বল খেলেছেন সাইফ। তৃতীয় ওভারে আউট হওয়ার আগে ৮ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন সাইফ। তার আগে নাইম আউট হয়েছেন ৩ বলে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ছয় সপ্তাহের মধ্যে এখন সবচেয়ে কম। দাম কমার জন্য ধন্যবাদ দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনকে। ১৮ নভেম্বর সিএনএন অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।সিএনএন বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মাস দেড়েক ধরে বাড়ছিল। এতে উৎপাদনকারীরা বিপুল মুনাফা করছিল। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভোক্তারা। এ নিয়ে সৃষ্ট অস্থিরতার পর এখন জ্বালানি তেলের দাম কমছে। ওয়েস্ট টেক্সাস
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। সফরকারী বাবর আজমদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।শুক্রবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুই ম্যাচেই জিতেছে টাইগাররা। কিন্তু সবমিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে বাকি ১১টিতেই শেষ হাসি হেছে পাকিস্তান। বাংলাদেশ দলের একাদশ মোহাম্মদ নাঈম শেখ,
রাজবাড়ীর গোয়ালন্দে ৬০ পিস ইয়াবাসহ মো. লিপটন শেখ আপন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির ব্র্যাকপাড়া গ্রামের মো. আশহাদুর রহমান হিমুর ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায়
দিনাজপুরে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের পাঁচবাড়ী দইসই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- চকরামপুর বালাপাড়া গ্রামের মৃত খোকারাম রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৪০) ও একই গ্রামের মৃত দুর্গা মোহন রায়ের ছেলে শশোধর বাবু রায় (৫৫)। স্থানীয়দের বরাত দিয়ে দিনাজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, ভোরে নারায়ণ চন্দ্র