
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ২০:৩৪

সিনিয়র ওপেনার নাইম শেখের পথ ধরে অল্পেই সাজঘরে ফিরলেন অভিষিক্ত সাইফ হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেকটি মনে রাখার মতো করতে পারলেন না এ তরুণ ডানহাতি ওপেনার।
পাওয়ার প্লে'র সুবিধা কাজে লাগানোর বদলে উল্টো একের পর এক ডট বল খেলেছেন সাইফ। তৃতীয় ওভারে আউট হওয়ার আগে ৮ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন সাইফ। তার আগে নাইম আউট হয়েছেন ৩ বলে ১ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২ রান। শুরুতেই জোড়া উইকেট পতনের পর তৃতীয় উইকেটে খেলছেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব।

কোনো ট্যাগ পাওয়া যায়নি