আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নৌকা প্রতীক বাদ দিয়ে উন্মুক্ত ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে শুক্রবার (১৯ নভেম্বর) রাতে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠক রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।দলীয় প্রতীক
আমি নেত্রীর (আওয়ামী লীগ সভানেত্রী) কাছে যাওয়ার চেষ্টা করবো। রিভিউ করবো। উনাকে ভুল বুঝানো হয়েছে। আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। ভুল আর অপরাধ তো এক নয়।’গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ এবং আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কারের পর শনিবার (২০ নভেম্বর) জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সরকার এসব কথা বলেন। মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমার যে আদর্শ; বঙ্গবন্ধু,
রাজধানীর আদাবর থেকে হঠাৎ পালিয়ে কোথায় গিয়েছিলো জানা গেলো সেই রহস্য। তিন বোনের মধ্যে দু’জনের এসএসসি চলছে। অন্যজন একাদশ শ্রেনীতে পড়াশোনা করছে। বাবার অসুস্থতার খবর পেয়ে তারা ঢাকা থেকে কাউকে কিছু না বলেই যশোর চলে গিয়েছিরো বলে জানায়। এসএসপি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেও নিজেদের আবেগ ধরে রাখতে না পের তারা যশোরের উদ্দেশে যাত্রা করে। র্যাবের কাছে এমনটাই জানিয়েছে তারা। ওই তিন
জননী সাহসিকাখ্যাত কবি বেগম সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধসহ বাঙালির সমস্ত প্রগতিশীল আন্দেলনে ভূমিকা পালনকারী সুফিয়া কামাল ১৯৯৯ সালের এই দিন (২০ নভেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় তার ইচ্ছানুযায়ী তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, কবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশনে বসেছে দলের নেতাকর্মীরা।শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয় এই গণঅনশন কর্মসূচি।এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। শনিবার সকাল ৯টার আগেই নয়া পল্টনে বিএনপির
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৬৪ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৭ হাজার ৪৩৭ জনে। এ সময় শনাক্ত হয়েছে ৬ লাখ ২০ হাজার ৬৬১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৩৯৯ জনে।শনিবার (২০ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য
মুমিন কখনো দুর্বল হয় না। আশাহত কিংবা নিরাশ হয় না। প্রকৃত মুমিন ব্যর্থতার জন্য হাহুতাশও করে না। বরং আল্লাহর উপর নিজেকে পরিপূর্ণ সমর্পণ ও আস্থা নিয়ে পূর্ণোদ্যমে সামনে এগিয়ে চলেন। কারণ মহান আল্লাহ তাআলাই মুমিনের দেহ, মন, ঈমান ও কর্মকে সব বিষয়ে শক্তিশালী হওয়ার তাওফিক দান করে থাকেন। কিন্তু যখনই কোনো মুমিনের বিগত জীবনের হতাশা বা ব্যর্থতার কথা মনে হবে;
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের টিকিট পেয়ে নৌকা মার্কা নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন টেলিনা সরকার হিমু।। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী। মাঠ চষে বেড়াচ্ছেন দু’জনই। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। চেয়ারম্যান পদে শ্বশুর-বউমা’র লড়াই উপজেলায় বেশ সাড়া ফেলেছে। বিষয়টি এখন সাধারণ
গণঅনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া
মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে ২৫ নভেম্বর থেকে। শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি করাতে হবে। কেন্দ্রীয়ভাবে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। তবে সদ্য সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই শর্ত শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তর (মাউশি)। এতে জানানো হয়, নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়ে এখনও শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক নিয়োগ
যৌন নির্যাতনের ঘটনায় মামলার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় মিলি নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, গেল দশদিন আগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্কুলের পরিচালনা কমিটির সদস্য রফিকুল ও তার বন্ধু শাহিনুরের যৌন নির্যাতনের শিকার হয় মিলি। এ ঘটনায় ওই দু’জনের বিরুদ্ধে ৮ নভেম্বর ক্ষেতলাল থানায় মামলা করেন
দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে গোপন ব্যালট ভোটের মাধ্যমে তিন বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি মুরাদ ইমাম কবির। শুক্রবার(১৯ নভেম্বর) হিলি স্টেশন রোডে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।নির্বাচন কমিশনারের
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলার কর্মরত সাংবাদিকগণ। গত বৃহ¯পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জোষ্ঠ সাংবাদিক শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, ইমান আলী মামুন, একেএম শামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক
বরগুনার বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা এবং টাকা ছাপানোর প্রিন্টারসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও মামুনের মা মিনারা বেগম (৩৮)। স্থানীয়রা জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন ১ হাজার টাকার জাল
বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। এরপর বেশ কয়েকটি নতুন গানেও দর্শক মাতিয়েছেন। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে তার নতুন গান ‘কুসু কুসু’। ইতোমধ্যে ‘কুসু কুসু’ গানটি ঝড় তুলেছে। মাত্র এক সপ্তাহে গানটিতে ভিউ হয়েছে ৫৫ মিলিয়নের বেশি। এটি রয়েছে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সত্যমেভ জয়তে ২’তে। এই গানের দৃশ্যেও খোলামেলা সাজে নেচেছেন নোরা ফাতেহি। সেই পোশাকের
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদ বাতিলের পাশাপাশি তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে সাংগঠনিকভাবে দোষী সাব্যস্ত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। একই সাথে তাকে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এবং মহানগর আ.লীগ থেকেও
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। পাশাপাশি তাকে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এবং মহানগর আ.লীগ থেকেও সাসপেন্ড করা হবে। জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর কোনো নম্বর কাউন্ট করা হবে না। শুধু ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে শুক্রবার (১৯ নভেম্বর) থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির চূড়ান্ত আবেদন। শাখা পরিবর্তনসহ মোট ১৪৪০ টি আসনের বিপরীতে গত বৃহস্পতিবার (১৮ই নভেম্বর)
শুক্রবার সকালে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ , সদর উপজেলা আওয়ামী লীগ , পৌরসভা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শরীয়তপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে । ১৭ নভেম্বর দেশের অন্যতম শীর্ষ স্থানীয় একটি জাতীয় দৈনিকে ‘ ঢাকার আওয়ামী লীগ নেতাকে শরীয়তপুরে গুলি ' শিরোনামে সংবাদ প্রকাশসহ কিছু মিডিয়ায় শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল
উদ্যোক্তা নারীদের উৎপাদিত ও তৈরীকৃত পন্য সামগ্রী বাজারজাত করনের লক্ষ্যে সরকার আইজিএ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের জন্য সেলস ও ডিসপ্লে সেন্টার বাস্তবায়ন করছে। নগরীর হাসপাতাল রোড ঝাউতলা দ্বিতীয় গলির বিপরীতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় আইজিএ সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়ে অসামান্য অবদান রাখা দ্বৈত নাগরিক হেলেন ফ্রান্সিস লুসি হল্ট মিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লুসি হল্টকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পঞ্চম তলার ২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মিনি ব্রেইন স্ট্রোকের পাশাপাশি উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানারোগে ভুগছেন
বরিশাল-পয়সারহাট-আগৈলঝাড়া সড়কের পাশের রথখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মান করছেন স্থানীয় এক প্রভাবশালী। দীর্ঘদিন নির্মান কাজ বন্ধ থাকার পর পূর্নরায় খাল দখল করে নির্মান কাজ শুরু করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সরকারী খালের মধ্যে এতোদিন নির্মান কাজ বন্ধ থাকলেও বর্তমানে প্রভাবশালী মাসুদ হোসেন টিনের বেড়া দিয়ে খালের মধ্যে ভবন নির্মান কাজ শুরু করেছেন। অপরদিকে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল- টিঘর রাস্তা উপজেলার বিকাল বাজার হতে টিঘর চৌরাস্তা মোড় পযর্ন্ত আরিফাইল অংশ ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ হচ্ছে। রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারে নজর দিবে এমন প্রত্যাশায় ভুক্তভোগী এলাকাবাসীর। গতকাল বিকালে মনু মিয়া'র স্ত্রী সাফিয়া বেগম তার ভাষায় বলেন, কয়েক দিন আগে অটোতে রিকশায় বাড়ি
আত্মীয়ের জানাযায় অংশ নিতে বের হয়েছিলেন সাইফুল (২৮)। কিন্তু পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার শিয়ালকোল এলাকার ভূঞাপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার মৃত কোরবান আলীর ছেলে। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উপজেলা ঘাটাইলে সাইফুলের এক আত্মীয় মারা গেছেন। সকালে তার জানাজায় অংশগ্রহণ করতে সাইফুল মোটরসাইকেলযোগে সেখানে যাচ্ছিলেন। পথে