বরিশালের বানারীপাড়ায় কৃষকদল নেতা আব্দুল লতিফ (৫৫) হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামী তুহিনকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও বানারীপাড়া থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলা শহরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এর আগে নিহত লতিফের স্ত্রী পারভীনা বেগম বাদী হয়ে নয়জনকে আসামী এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শতদল মজুমদার জানান, এজাহারনামীয় দুই নম্বর আসামী
একটি ভুয়া মেডিকেল রিপোর্ট বদলে দিলো এক খেটে খাওয়া মানুষের জীবন। নওগাঁর বদলগাছীর আদিত্যপুর গ্রামের ভ্যানচালক দেলোয়ার হোসেন (৪৫) টানা ১৪ দিন বিনা অপরাধে কারাবাস করে এসেছেন। জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী মোজাফ্ফর হোসেন ও তার ভাই আব্দুর রহমান তাকে ফাঁসানোর জন্য সাজালেন মিথ্যা গল্প। ২০২৪ সালের ২৪ জুলাই প্রতিদিনের মতো জীবিকা নির্বাহে রওনা দেন দেলোয়ার। কিন্তু জমিজমার পুরনো দ্বন্দ্ব থেকে
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানভীর (৯) মারা গেছে। সোমবার সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন এবং জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ্য হলে নূরুল মজিদকে রোববার কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয় এবং আইসিইউতে রাখা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে ছাত্র-জনতার ওপর
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস দমন আইনের আওতায় আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযান ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে এবং নিরাপত্তা বজায় রেখে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ‘জুম্ম ছাত্র জনতা’ নামে একটি গ্রুপ ফেসবুকে অনির্দিষ্টকালের জন্য যাত্রা ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল। সোমবার সকালে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। অন্যদিকে, অন্যান্য সড়কে অবরোধ পূর্বাবস্থায় বলবৎ রয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল থাকায় জনজীবন পুরোপুরি স্থবির হয়ে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইলিশ রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে, ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯৯ টন ইলিশ এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে আরও ৩৭ টন ইলিশ পাঠানো হয়েছে। এতে দেখা যাচ্ছে, অনুমোদিত পরিমাণের তুলনায় কার্যকর
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনায় কেউ হতাহত হয়নি তবে আতঙ্কে বহু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। রেলওয়ে সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টায়
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘৩য় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণকারী বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। মধ্যপ্রাচ্যের সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বৃদ্ধির কৌশল নির্ধারণে এই সভায় নানা দিক নিয়ে আলোচনা হয়। জেদ্দার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
বর্তমান সমাজে দুর্নীতি, ঘুষ, প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। ইসলামের দৃষ্টিতে এগুলো মারাত্মক গুনাহ এবং সমাজের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ইসলাম সব ধরনের দুর্নীতি ও অনৈতিক কাজ কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং সৎপথে চলার শিক্ষা দিয়েছে। কুরআনে স্পষ্ট বলা হয়েছে যে যারা অন্যায়ের মাধ্যমে মানুষের অধিকার হরণ করে তাদের জন্য পরিণতি ভয়াবহ। কুরআনের সূরা আল-বাকারা’র ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ
অমর একুশে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়েছে। বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশক, পাঠক ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বইমেলার নতুন তারিখ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেজরসহ সেনা সদস্য ও পুলিশ কর্মকর্তারা গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় মেজরসহ অন্তত ১৩ জন সেনা সদস্য আহত হন বলে জানা গেছে। এছাড়া গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও আরও দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ এলোপাতাড়ি গুলি
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য ও তিন পুলিশ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনা সম্পর্কে রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয় জনগণকে ধৈর্য ধরার ও শান্ত থাকার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘কণ্ঠ শোনার’ প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিতিতে ফখরুল বলেন, “প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, বারবার মনে হচ্ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের
জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব। তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসব উদযাপনের পাশাপাশি এই সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে
২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী হজযাত্রীদের জন্য তিনটি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে বিশেষ প্যাকেজ-১, তুলনামূলক সাশ্রয়ী প্যাকেজ-২ এবং নতুন সংযোজন সাশ্রয়ী প্যাকেজ-৩ অন্তর্ভুক্ত। খরচের পরিমাণ সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ খণ্ডন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানিয়েছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং দিনাজপুরে সংঘটিত একটি ঘটনার। রোববার (২৮ সেপ্টেম্বর) প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি খাগড়াছড়ি সদরে পাহাড়ি এক কিশোরী ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন-৫ (মেট্রোরেল-৫ দক্ষিণ লাইন) অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হচ্ছে না। সরকার ও প্রধান ঋণদাতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বড় ব্যয়ের প্রকল্পটির জন্য আগ্রহ দেখাচ্ছে না। সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় কমানোর প্রস্তাবও কোনো কাজে আসেনি। পুনর্গঠিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশন থেকে একনেকে তোলা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের মেয়াদে প্রকল্পটি আর
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সড়কে ক্যাভার্ব ভ্যান গাড়ীর সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন বাইক আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন টেকনাফের কাটাবুনিয়া এলাকার সাইফুল বলে জানা গেছে এবং অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আজ রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ সড়কে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে নিহতদের উদ্ধার করে টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানো হয়েছিল বলে স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে তিনি দাবি করেছেন, এ ঘটনা নির্বাচনের ফলাফল বা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলেনি। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ডাকে অবরোধ চলাকালে রোববার দুপুরে রামেসু বাজারে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাজারের বহু দোকান ও আশপাশের বসতবাড়ি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাজারে কয়েকজন মুখোশধারী এসে লুটপাট চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কমপক্ষে ২০টি দোকান ও বেশ কয়েকটি বসতবাড়ি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। বাজারের
ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদারীপুরের ডাসারে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। এই মামলার ভিত্তিতে পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের অন্যতম সদস্য তানজিনা আহম্মেদ (৩৭) কে গ্রেফতার করেছে। ডাসার থানার এসআই সুবীর সূত্রধর জানান, গতকাল রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাজধানীর কলাবাগান বশিরউদ্দিন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের (সাবেক চেয়ারম্যান) আওয়ামী দোসর কাওছার রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। চেয়ারম্যান পদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করায় ইউনিয়নবাসী বিক্ষোভে ফুঁসে ওঠে। কাওছার রহমান হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্বে ছিলেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকশ’ মানুষ মিছিল করেন ও সরাসরি প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা জানান, তারা কাওছারকে