মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঢাকার ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা, থাকবে ২৫ হাজার পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১১

শেয়ার করুনঃ
ঢাকার ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা, থাকবে ২৫ হাজার পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে ঢাকার চারটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিকল্পনা অনুযায়ী, ঝুঁকি বিবেচনায় রাজধানীর ভোটকেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮২৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৩০৩টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ কেন্দ্রে থাকবেন অস্ত্রসহ দুজন পুলিশ সদস্য। একাধিক কেন্দ্র নিয়ে গঠিত কোনো ভেন্যুতে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যের কাছেই থাকবে আগ্নেয়াস্ত্র।

পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার সদস্যরা। কেন্দ্রপ্রতি ১০ জন আনসার সদস্য এবং সহকারী সেকশন কমান্ডার পদমর্যাদার একজন আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকবেন আরও একজন অস্ত্রধারী আনসার সদস্য।

আরও

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা
নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন নিয়ে সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ডিএমপির আটটি অপরাধ বিভাগের উপকমিশনার, ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা এবং র‍্যাবের একজন প্রতিনিধি অংশ নেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনে ঢাকার ভোটকেন্দ্রগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের বড় অংশ রাজধানীতেই অবস্থান করবেন। পাশাপাশি দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও ঢাকায় বেশি থাকবে। ফলে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য—সে মূল্যায়নে ঢাকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত্রয়োদশ_জাতীয়_নির্বাচনঢাকা_ভোটকেন্দ্রনির্বাচন_নিরাপত্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ কারণে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ সংবাদ

এনআইডি সংশোধনে হঠাৎ দেশবাসীকে সতর্ক করল নির্বাচন কমিশন

এনআইডি সংশোধনে হঠাৎ দেশবাসীকে সতর্ক করল নির্বাচন কমিশন

ভালোবাসার টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে জ্যাকির

ভালোবাসার টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে জ্যাকির

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার অভিযুক্ত গণপিটুনিতে নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার অভিযুক্ত গণপিটুনিতে নিহত

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

ভালোবাসার টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে জ্যাকির

ভালোবাসার টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে জ্যাকির

ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে (২৮) বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়েকে ঘিরে গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিদেশি জামাইকে দেখতে প্রতিদিন কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি। ৩ নভেম্বর রাজবাড়ীতে আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার অভিযুক্ত গণপিটুনিতে নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার অভিযুক্ত গণপিটুনিতে নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যা মামলার অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বাবা সাইফুল ইসলাম। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা

শ্রমিক আন্দোলনে সাভার আশুলিয়া গাজীপুরে ১২১ কারখানায় উৎপাদন বন্ধ

শ্রমিক আন্দোলনে সাভার আশুলিয়া গাজীপুরে ১২১ কারখানায় উৎপাদন বন্ধ

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। রোববার (১৫ নভেম্বর) এসব কারখানার মধ্যে ৬৫টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে না থাকায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ

শিয়ালের আক্রমণে আত্রাইয়ে শিশুসহ পাঁচজন আহত, এলাকায় আতঙ্ক

শিয়ালের আক্রমণে আত্রাইয়ে শিশুসহ পাঁচজন আহত, এলাকায় আতঙ্ক

নওগাঁর আত্রাই উপজেলায় লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়ে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারীও রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জাহাঙ্গীরের পাঁচ বছর বয়সী ছেলে মো. আমির হামজা, মান্নানের স্ত্রী মোছা. কাজল রেখা (৪৪), মোস্তাফিজুরের স্ত্রী মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে শ্রী তপন (৪০)

গোপালগঞ্জের নিরাপত্তায় দশ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের নিরাপত্তায় দশ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী এ বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার