গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার গোসাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন, একই গ্রামের বদিউজ্জামান
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩ নং জলসুখা ইউনিয়নে (ইউপি) নির্বাচনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয় এই ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত ৯৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৯৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫০২ জন। তবে দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে
প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে কাঁপছে বিশ্ব। এ অবস্থায় আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। মন্ত্রী বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয় গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন। এখন তাদের খুঁজে
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে হামেদ মৃধার হাটে ঐশী এন্টার প্রাইজ এর আয়োজনে ২দিন ব্যাপী মার্সেল শোরুমের কিস্তি মেলা উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মার্সেলের কিস্তি মেলার উদ্বোধন করেন দৌলতদিয়া ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
চট্টগ্রামের কোতোয়ালী থানার মোটেল সৈকত এলাকায় ট্রাকের ধাক্কায় জয়দীপ দাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক আত্মীয়ের বিয়ে খেয়ে রাতে চকবাজারের বাসার দিকে যাচ্ছিলেন জয়দীপ দাস। পথে রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকত সংলগ্ন এলাকার মোটরসাইকেলটি ট্রাককে অতিক্রম করতে
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, জরুন এলাকায় রিপন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক
আগামী বুধবার (১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খন্দকার এনায়েত উল্লাহ বলেন, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে
আন্দোলনের মুখে অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। তবে এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।শর্তে বলা হয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া নেওয়া হবে। এছাড়া ঢাকার বাইরে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রযোজ্য হবে না। বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজের পঞ্চম দিনে আজ মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ দিনে মাঠে নামার সময় জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান, আর বাংলাদেশের ১০ উইকেট।আগের দিন বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলা পাকিস্তান আজও দুর্দান্ত খেলছিল। তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙতে পারে বাংলাদেশ।অবশেষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। আজ টেস্টের পঞ্চম ও
গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।মঙ্গলবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ কথা বলেন তিনি। সর্বশেষ গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত এবং সম্পাদকমণ্ডলীর সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এ সভার আহ্বান করে দলটি।সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে। সোমবার রাতে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। এ ঘটনার জেরে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলার মধ্যে প্রথম রায় ঘোষণা হবে আজ। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলির রায়ে একশ বছরের বেশি শাস্তি হতে পারে।আজ প্রথম রায়ে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দেয়া ও করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে দুই ও তিন বছরের সাজা হতে পারে। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তৎকালীন বহিস্কৃত রাষ্ট্রপতি ও সুচির ন্যাশনাল লিগ ফর
রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরার পুরস্কার হাতে তুললেন আর্জেন্টাইন মহাতারকা।গেল জুলাইয়ে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতান মেসি। আগস্টে বার্সেলোনাকে বিদায় জানিয়ে পিএসজিতে যোগ দেন। তার আগে স্প্যানিশ দলটির হয়ে কোপা দেল রে’র শিরোপায় চুমু দেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত পাঁচজনের তালিকায় উঠে আসেন ৩৪ বছর বয়সী মেসি। লেভান্ডভস্কি, জর্জিনিও,
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন। এর আগের দিন (২৯ নভেম্বর) ৪ হাজার ১৯৯ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮১ হাজার ৬৪৮ জন আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ
কুমিল্লার পাথুরিয়াপাড়ায় প্রকাশ্যে গুলি করে প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও ১৭নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজহারনামীয় ৩নং আসামি মো. সাব্বির হোসেন ও ৫নং আসামি সাজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত দেড়টায় নগরীর সংরাইশ গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে
মুখ ও কথার দ্বারা মানুষের মনোভাব ভালো কিংবা মন্দ; তা প্রকাশ পায়। নিয়ন্ত্রণহীন কথা ও মুখ অন্যায় সংঘটিত হওয়ার উৎস। মানুষের মুখ ও মুখের কথা ঠিক তো তার যাবতীয় বিষয় ঠিক। জেনা-ব্যভিচার প্রতিরোধে মুখ ও মুখের কথার ভূমিকা রয়েছে। মুখ ও মুখের কথার দ্বারাই তা সংঘটিত হওয়ার বিষয়টি প্রকাশ পায়। এ কারণেই মুখ ও কথা প্রসঙ্গে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি
রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যুবরণ করেছে একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। ঘটনার পর ৮টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর হয়েছে অনেকগুলো গাড়ি। আগুন এখনো জ্বলছে। সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।জানা যায়, রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাসের চাপায় নিহত হয় ওই শিক্ষার্থী। রামপুরা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না।সোমবার নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া এর জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে।তিনি আরও বলেন, অপকর্মকারীরা যাতে সংগঠনে
মহামারি করোনার ভয়ংকর ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানো ও তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়েছে।সভা সূত্রে
বন্দরনগরী চট্টগ্রামে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি। ভূমিকম্পের খবর দেয়া আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের চিন প্রদেশের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার। ‘এর আগে গত ২৫ নভেম্বর ওই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়।
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। সোমবার (২৯ নভেম্বর) ঢাকার একটি মাদ্রাসায় তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বেও রয়েছেন তিনি। হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী৷সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয় থেকে আইভীর পক্ষে মনোনয়ন ফরম নেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রসঙ্গত, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩
করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের বর্তমান ধরন ডেল্টার চেয়ে ভয়ংকর নয়, তবে পুনরায় মিউটেশনের মাধ্যমে ভয়ংকর হতেও পারে বলে জানিয়েছেন অণুজীববিজ্ঞানী ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল। করোনাভাইরাসের সবশেষ এই ভ্যারিয়েন্ট কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ। এর মিউেটশনের তালিকা এত দীর্ঘ যে বিজ্ঞানীরা একে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। ইতোমধ্যে দেশে ওমিক্রন প্রতিরোধে ১৫ দফা
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮০ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন