বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

তৃণমূলে কোন্দলে আর অতিকথনে বিব্রত আওয়ামী লীগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ৪:২১

শেয়ার করুনঃ
তৃণমূলে কোন্দলে আর অতিকথনে বিব্রত আওয়ামী লীগ

রাজনীতির রেসে এখন এক অপ্রতিরোধ্য শক্তি আওয়ামী লীগ। প্রায় এক যুগ ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা এই রাজনৈতিক দলকে পাল্লা দেয়ার মত কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্ব এখন মাঠে নেই। মহাসমারোহে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে আওয়ামী লীগ। লাখো নেতাকর্মী নিয়ে করেছে স্মরণকালের সবচেয়ে বড় বিজয় র্যালি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে জাতির পিতার জন্মশতবার্ষিকী।

করোনার ভয়াবহতা মোকাবেলায় গণমানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুড়িয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী ও অঙ্গসংগঠনগুলো। মাঠের প্রতিপক্ষ নিয়ে খুব বেশি বেগ পেতে না হলেও ঘরের কোন্দল ও নেতাদের অতিকথন নিয়ে বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে দেশের সবচেয়ে প্রাচীন এই দলটিকে। বছরের প্রথম দিকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা সরাসরি তার ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। সমালোচনা করেন নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে। তার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বিব্রত হয় দল, সরকার ও প্রশাসন।

আরও

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মধ্যে বিরোধের শুরু হয় মেয়র পদে মনোনয়নকে কেন্দ্র করে। এরপর ‘টাকার হিসাব’ নিয়ে এই বছরের জানুয়ারিতে তাদের বিরোধ প্রকাশ্যে আসে। ব্যারিস্টার তাপস নিজ মালিকানাধীন ব্যাংকে শত শত কোটি টাকা স্থানান্তর করেছেন, তার মেয়র পদে থাকার যোগ্যতা নেই- এমন অভিযোগ করেন সাঈদ খোকন। সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে- হুঁশিয়ারি দেন ব্যারিস্টার তাপস। এ নিয়ে শুরু হয় কথার লড়াই, চলে অনুসারীদের পাল্টাপাল্টি মিছিল-মানববন্ধন। দলের নীতিনির্ধারকদের হস্তক্ষেপের পর কয়েক মাস দুজনই চুপ ছিলেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত গত জুন মাসে সাঈদ খোকনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পরিবারের আটটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিলে সংবাদ সম্মেলন করে তাপসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন সাঈদ খোকন। দুদকের তৎপরতার পেছনে তাপসের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অবশ্য তাপস পাল্টা জবাব না দিয়ে বিষয়টি আদালত ও দুদকের বলে এড়িয়ে যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্য সংবলিত একটি ভিডিও গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। গত ৩ অক্টোবর দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে শোকজ করে আওয়ামী লীগ। গত ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মহানগরের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপর ২৫ নভেম্বর মেয়র পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

তৃণমূলে কোন্দলবিব্রত আওয়ামী লীগ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত এক নাম হেলেনা জাহাঙ্গীর। নিজেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী, আওয়ামী লীগ নেত্রী ও গায়িকা পরিচয় দিতে ভালোবাসতেন তিনি । গত জুলাই মাসে সারা দেশে ‘চাকরিজীবী লীগ' গঠনের উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচিত হন হেলেনা। এর আগে কখনো আওয়ামী লীগের রাজনীতি না করলেও তিনি দলটির মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হন। ‘আমি হেলেনা জাহাঙ্গীর কোনো এমপি-মন্ত্রীকে টাইম দিই না’ এমন একটি ভিডিও প্রকাশ পায় ফেসবুকে। এসব বিষয়ে নানা আলোচনা-সমালোচনার পর তাকে বহিষ্কার করা হয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে। হেলেনা জাহাঙ্গীরকে গুলশানের বাড়ি থেকে মদসহ গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

চলতি বছরের শেষদিকে বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সংবিধানে ইসলাম ধর্ম না রাখাসহ তার নানা বক্তব্যে দল বিব্রত হয়। একটি সাক্ষাৎকারে তারেক রহমানের মেয়েকে নিয়ে বক্তব্য দেন তিনি। এরপর এক চিত্রনায়িকার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর কিছু আপত্তিকর অডিও ফাঁস হলে দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। এ ঘটনায় তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এরপর জামালপুর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক থেকে বহিষ্কার করা হয় মুরাদকে। কয়েক দিন আত্মগোপনে থেকে কানাডায় পাড়ি জমান তিনি। কিন্তু কানাডার ইমিগ্রেশন থেকে সেদেশে প্রবেশ করতে গেলে তাকে পাঠিয়ে দেয়া হয় দুবাই। সেখান থেকেও ফেরত আসতে হয় মন্ত্রীত্ব হারানো মুরাদকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দল থেকে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ১ ডিসেম্বর গ্রেফতার হন আব্বাস আলী।

করোনাকালে সাংগঠনিক কাজে ছেদ পড়ে আওয়ামী লীগের। কয়েক দফা উদ্যোগ নিয়েও খুব বেশি জেলায় সম্মেলন করা সম্ভব হয়নি। রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু জেলায় সম্মেলন হয়েছে। আগে আওয়ামী লীগের ইউনিট সম্মেলনের নজির না থাকলেও এবার ঢাকা মহানগর উত্তর ইউনিট সম্মেলন শেষ করেছে। চলমান রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলন প্রস্তুতি। একইভাবে রাজশাহী বিভাগে ৩৫টি উপজেলার সম্মেলন করতে সক্ষম হয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সাংগঠনিক কাজে গতি না এলেও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চাঙ্গা ছিল তৃণমূল আওয়ামী লীগ। তবে ইউনিয়ন পর্যায়ে ছিল বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। নৌকার প্রার্থী না হতে পারলেই দলের সিদ্ধান্তের বাইরে যেতেও পিছপা হননি তৃণমূল আওয়ামী লীগ নেতারা। সঠিক প্রার্থী বাছাইয়ের ব্যর্থতাকে দায়ী করছেন তারা। স্থানীয় এমপি-মন্ত্রীদের পছন্দের প্রার্থী না হওয়ায় অনেক ইউনিয়নেই ছিল বিদ্রোহী প্রার্থী । ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলতি বছর তৃণমূলে দুই সহস্রাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনী সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গত এক বছরে দলের কার্যক্রম সম্পর্কে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, সঙ্কট-সম্ভাবনায় মনে রাখার মত একটি বছর গেছে। আওয়ামী পরিবার থেকে অনেক নেতাকে আমরা হারিয়েছি। তবে দুস্থ ও অসুস্থ অনেক মানুষের পাশে আওয়ামী লীগ দাঁড়িয়েছে।

পাশাপাশি আমরা সাংগঠনিকভাবেও সুসংগঠিত হয়েছি। আর সীমাবদ্ধতার কথা যদি বলি, সেটা করোনা অতিমারি। এটা ছাড়া তেমন কোনো সীমাবদ্ধতা ছিল না।

গত একবছরের দিকে ফিরে তাকিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিদায়ী বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন করোনার ধাক্কা সামাল দেয়া। আল্লাহর রহমতে এবং জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা তুলনামূলক অনেক কম ক্ষতির মধ্য দিয়ে এই সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছি। তবে স্বাধীনতাবিরোধীদের চলমান ষড়যন্ত্র উন্নয়নের পথে সবসময় অন্তরায় হিসেবে কাজ করেছে। দেশের স্বার্থে শুধু আওয়ামী লীগ নয়, দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

কোনো ধরনের গ্রুপিং রাজনীতি বা ‘ভাই মেইনটেইন’ সংস্কৃতির আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি বলেন, অতীতে ছাত্ররাজনীতিতে প্রচলিত গ্রুপিং ও ব্যক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটেছে এবং এসব রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ছাত্রশূন্য অবস্থায় পড়তে হবে। বুধবার (৬ মে) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় ছাত্রশক্তি দেবীদ্বার উপজেলা

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী নিজেই সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করেছেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে সংসদের কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৪৯ জন নারী সংসদ সদস্য। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠন শক্তিশালী করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি