ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন আতঙ্কে রোগীদের হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালটির নতুন ভবনের ১০ম তলায় ১০৯ নম্বর কেবিন থেকে এই আগুন আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তারা গিয়ে আগুনের কোনো চিহ্ন দেখতে পায়নি। ১০৯ নম্বর কেবিনে টিউব লাইটের স্ট্যাটার গরম হয়ে ধোঁয়া বের হয়। এই আতঙ্কে আটতলা
সাভারের আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে গাড়ী চালক সুমন। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬.৩০টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী মমিন জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে প্রাইভেটকরটি আসচ্ছিলো। এসময় বাইপালই ত্রীমোড় এলাকায় পৌছালে হটাৎই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে ১৫-২০ মিনিটের মাথায় আগুন
বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদের মাদ্রাসার এতিমখানায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতের কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস,এম,জগলুল হায়দার। গত ১৯ শে জানুয়ারি বুধবার বিকেলে অসহায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৯ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৯ জানুয়ারি) পিএসসির একটি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশনের সভার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ বলেন, আগেও বলেছি এ সপ্তাহের মধ্যে
জয়পুরহাটের পাঁচবিবি থানা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬’তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে জিয়ার প্রতিকৃতিতে পুস্প অর্পণ করা হয়। থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ হান্নান
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন রাজধানীতে এবং দুজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।
মাদারীপুরের কালকিনিতে মলম পার্টির তিন প্রতারক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন সময়,বিভিন্ন স্থানে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। আটককৃত প্রতারক হলো মোঃ আল আমিন বাবু(১৮) জামালপুর জেলা সদর থানার বরতলা গ্রামের শামিম সরকারের ছেলে, মোঃ জীবন(২২) বরিশাল জেলার মুলাদী উপজেলার বাড়ইয়া-কাজিরচর গ্রামের মোঃ মিল্লাত ড্রাইবারের ছেলে ও মোঃ রানা বালী(২৫) বরিশাল
পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত। আজ বুধবার বিকালে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে কর্মশালায় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান (এমসিএইচ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ
সাভারের আশুলিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এসএ টিভির ১০ তম বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (১৯ জানুয়ারী) বেলা ১২ টায় বাইপাইল এলাকায় অবস্থিত এসএ পরিবহন এর সামনে প্রথমে র্যালী ও পড়ে এসএ পরিবহন এর হল রুমে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এসএ টিভির আশুলিয়া থানা প্রতিনিধি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতি
ঢাকা-বরিশাল নৌরুটের সুরভী-৯ লঞ্চে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে নগরীর অশ্বিণী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মুরাদ আহম্মেদ, ফিরদাউস সোহাগ, এসএম জাকির হোসেন, অপূর্ব অপু প্রমূখ। বক্তারা বলেন, সুরভী ৯ লঞ্চে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার মামলায় প্রধান আসামি
সিরাজগঞ্জের সলঙ্গায় কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) সকালে নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায়, গত ২ বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবরের মাটি খোঁড়া অবস্থায় রয়েছে। পরে এলাকাবাসীর এ বিষয়ে সন্দেহ হলে একটা
এক সপ্তাহ আগে করোনা সংক্রমণ বিবেচনায় রাজশাহী জেলাকে ‘ইয়োলো জোন’ ঘোষণা করা হলেও বুধবার (১৯ জানুয়ারি) ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সম্প্রতি এই জেলায় সংক্রমণ বেড়েছে। মাত্র তিনদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ২১১ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা বিষয়ক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত ১৫ জানুয়ারি ১৮ জন ও ১৬ জানুয়ারি ২২ জন সংক্রমিত হলেও পরবর্তী তিনদিনে সংক্রমণ হার
নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের তদন্ত দল। বুধবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল কেন্দ্র দুটির ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রার্থী ও পোলিং এজেন্টদের সাক্ষাৎকার গ্রহণ করে। ধামইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল
দেশে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ। গত ১২ থেকে ১৮ জানুয়ারি করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে সাম্প্রতিক করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। বুলেটিনে জানানো হয়, গত এক সপ্তাহে বাংলাদেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে। ৭ দিনে ২ লাখ ৩
পটুয়াখালীর মহিপুরের চরচাপলীতে পাউবোর প্রকৌশলী কর্তৃক সাড়ে তিন হাজার তরমুজ গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয় এক গরীব কৃষক। ক্ষতিগ্রস্থ সেই কৃষকের ক্ষেত পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা। বুধবার দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শনে যান তারা। পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে
দেশীয় প্রকৌশলীদের মেরামত করা পাম্প দিয়ে সচল হলো দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের রবি মৌসুম। মঙ্গলবার (১৮ জানুয়ারি) পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম কুষ্টিয়ার ভেড়ামারায় পাম্প হাউসে সুইচ টিপে এ মৌসুমের সেচ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পাম্প হাউজের ৩ নম্বর পাম্পটি মেরামত করেন দেশীয় অটোকন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলীরা। অটোকনের ব্যবস্থাপনা পরিচালক আলী আজাদ বলেন,
অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ তিন কর্মকর্তাকে দেয়া সাত কাউন্সিলের আইনি নোটিশের জবাব দিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। জবাবে কাউন্সিলরদের উত্থাপিত অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নোটিশ দাতা কাউন্সিলরদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করা হয়েছে। তাই লিগ্যাল নোটিশে উল্লেখিত অভিযোগের প্রমাণ দিতে না পারলে আইনগত
এই প্রথম নাটোরের লালপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন শুরু হয়েছে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার না করায় বাড়ছে কৃষি শ্রমিকের সংকট। বেশি অর্থ উপার্জনের লক্ষ্যে কৃষি শ্রমিকরা ঝুঁকছে বিভিন্ন শিল্পকারখানায়। এ কারণে কৃষি খাতে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে ধান রোপণ ও কাটার মৌসুমে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি ২০২২ইং) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। তারা মানিকছড়ির হাজীপাড়া এলাকার বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিমেন্টবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-১২-০৩৩৮) চট্টগ্রাম থেকে
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নব-নির্মিত বাসভবন হস্তান্তরের আগেই ফাটল ধরে ছাদ থেকে পানি চুয়ে পানি পড়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে পেয়ে বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১১টার দিকে সরেজমিন তদন্ত করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন। জানা গেছে, এলজিইডি’র তত্ত্বাবধানে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার ব্যয়ে
আলোচনা,দোয়া,কেক কাটা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে পালিত হলো দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া,কেক কাটা ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনিরের উপর হামলা করা হয়েছে। হামলায় বিএম মনির ও তার ছেলে আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত বিএম মনির ও রাজ বেপারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির জানান, একটি মামলায় হাজিরা দিয়ে রিকল নড়িয়া থানায় জমা দিয়ে
বরিশালের নদী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে জাটকা নিধন চলছে। ঝাঁকে ঝাঁকে ধরা পড়া জাটকায় সয়লাব জেলার হাটবাজারগুলো। এমনকি বরিশালের বৃহ মৎস ভান্ডার নগরীর পোর্টরোডে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হাজারো মন জাটকা ইলিশ। অসময়ে ধরা পড়া এসব জাটকা বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে। প্রকাশ্যে জাটকা বিক্রি করা হলেও নিরব ভুমিকায় রয়েছে প্রশাসন ও সংশ্লিষ্টরা। এমন বেপরোয়া জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন ব্যাহত