নওগাঁর ধামইরহাটে উপজেলার ৮টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে ২২ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৮টি ইউনিয়নে ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ১টি করে বাই সাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি। ইউএনও
গত এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে আবারও দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা। ২৮ টাকার পেঁয়াজ বাজারে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার (২২ জানুয়ারি) হিলি পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ২৮ টাকা। শনিবার পেঁয়াজের দাম কমে বাজারে বিক্রি হচ্ছে ২৩ টাকা কেজি দরে। এদিকে হিলি বন্দরে ভালো
জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়ে ৭ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। শনিবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের চকস্মসের থেকে চাঁদপুর তিনমাথা পর্যন্ত বর্ষাকালে কৃষকের জমির অতিরিক্ত পানি দ্রুত নিঃস্কাশনের লক্ষে শেকটা চকসমশের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের সার্বিক সহযোগিতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই খাল খনন কার্যক্রমের
ঝিনাইদহে আওয়ামীলীগের অন্তকোন্দলে মেহেদি হাসান স্বপন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত স্বপনকে নেওয়ার পতে সে মারা যায়। পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রতিপক্ষরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
দিনাজপুরের হিলিতে পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ শিউলী বেওয়া (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মিশনপাড়া আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিউলী ওই এলাকার মৃত আব্দুল মান্নানের স্ত্রী। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করে
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের চৌকস কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) সহ সাত কর্মকর্তা। তাঁরা প্রত্যেকে বাংলাদেশ পুলিশের ১২ ও ১৫তম ব্যাচের কর্মকর্তা। শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। ১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ
এ বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পূর্নাঙ্গ সূচি ঘোষনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি : প্রথম রাউন্ড : গ্রুপ ‘এ’ : শ্রীলংকা, নামিবিয়া, কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দু’টি দল গ্রুপ ‘বি’ : ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দু’টি দল সুপার টুয়েলভ : গ্রুপ ১ : অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রুপ এ-১, গ্রুপ বি-২ গ্রুপ
শাবিপ্রবি ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে ভিসি নিয়োগ বিজ্ঞপ্তির চিকা মারা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে উত্তাল ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ভিসি নিয়োগ বিজ্ঞপ্তির চিকা মারা হয়েছে। ‘ভিসি পদ ফাঁকা আছে’ লেখা এই চিকা বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনকারী ২৪ শিক্ষার্থীর অনশন সত্ত্বেও উপাচার্যের টনক না নড়ায় কেউ দেয়ালে এ চিকা মেরে
স্কুল-কলেজের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষার পাশাপাশি সকল কোচিং সেন্টারও বন্ধ থাকবে। কারণ সেখানেও শিক্ষার্থীদের সমাবেশ ঘটে।’ ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষা অফিসের কার্যালয় খোলা থাকবে।
হাফসেঞ্চুরি দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন রাঙালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিনিস্টার গ্রুপের হয়ে দীর্ঘদিন পর স্বীকৃত ক্রিকেটে ফিরে ৪১ বলে অর্ধশতক করেছেন তিনি। এরপরই আউট হয়েছেন কামরুল ইসলাম রাব্বির বলে। খুলনা টাইগার্সের বিপক্ষে তামিমের ব্যাটে ভর করে ১৩ ওভারে ১০৯ রান করেছে ঢাকা। ঢাকার হয়ে মোহাম্মদ শেহজাদ ২৭ বলে ৪২ রান করে আউট হন। তামিমকে এখন সঙ্গ দিচ্ছিলেন
পিরোজপুর শহরের পুলিশ লাইন সড়কের পাশে ঝাটকাঠী এলাকায় অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভষ্মিভূত হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, বৃহষ্পতিবার দিবাগত রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই আগুন লাগে। বাড়িগুলো কাঠের হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির মালিক ইউসুব আলী, ভাড়াটিয়া
মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০টির বেশি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা
দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার দিন দিন উদ্বেগজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জনে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১১ হাজার ৪৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে
সরাইলে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও সরাইল আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল হালিমের ১ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার ২১ জানুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগ অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলীর সভাপতিত্বে, উপজেলা জামে মসজিদের খতিব
কুষ্টিয়ার কুমারখালীতে আমিরুল ইসলাম হত্যার চার দিন পার হলেও থানায় এখনো কনো মামলা হয়নি বলে জানান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। শুক্রবার দুপুরে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন।রাতে মামলা হওয়ার সম্ভাবনা আছে। এদিকে, হত্যার ঘটনায় হামলা ও মামলার ভয়ে পাহাড়পুর গ্রামের অর্ধেক পরিবার পুরুষশূন্য হয়ে গেছে। অনেকেই সপরিবারে গ্রামছাড়া। পুরুষশূন্য পরিবারের নারীও হামলা ও ভাঙচুরের ভয়ে ঘরের আসবাবপত্র ও গৃহপালিত
‘রোখ দূর্নীতি-বৈষম্য, রোখ সাম্প্রদায়িকতা, বাঁচাও দেশ বাঁচাও মানবতা’ এ শ্লোগানকে সামনে রেখে ‘বাংলাদেশ যুব ইউনিয়ন’ দেবীদ্বার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন নেতা মো. বিল্লাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন’র উদ্ভোধন করেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি ও বাংলাদেশ কৃষক
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়া থেকে ২শ গ্রাম গাঁজাসহ (৪০ পুড়িয়া) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকার সিদ্দিক কাজীর পাড়া এলাকার মৃতঃ নিজামুদ্দিন এর ছেলে মোঃ সোহেল রানা (৪১)। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি
বসন্তের আগমনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় বাড়ছে নানা বয়সের পর্যটকদের। কনকনে শীত উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের ঢল নেমেছে। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল থেকেই সমুদ্র সৈকতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পরিবহন যোগে আগমন ঘটে এসব পর্যটকের। আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। সূর্যাদয় সূর্যাস্ত দেখার পাশাপাশি লাল কাকড়ার চর, সুন্দরবনের পুর্বাংশ ফাতরারবন,গঙ্গামতির লেক,
নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামের পরিমল ও কাজল দম্পত্তি তাদের বিক্রি হওয়া ১৮ দিনের শিশু কন্যাকে কোলে ফিরে পেয়েছেন । নেছারাবাদ থানা পুলিশের প্রচেস্টায় বিক্রির মধ্যস্থতাকারী আরতী রানি সন্ধ্যার মাধ্যমে বৃহসপতিবার রাতে ওই শিশুকে তার বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়। ১৮ দিনের শিশু কন্যাকে ফিরে পেয়ে মা কাজল রানি অশ্রুসিক্ত হয়ে পড়েন। তবে শিশু কন্যাটির মা কাজল দু'চোখে এখন কেবল
দেশে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। করোনার সংক্রমণ রোধে সরকার দুই সপ্তাহের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ বন্ধের পাশাপাশি আরও কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। কিন্তু সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় ভারতীয় ট্রাক ড্রাইভারসহ সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক পারার কোন বালাই নেই। যে কারনে করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুকিতে রয়েছে হিলি স্থলবন্দর। এটি দেশের দ্বিতীয়
দক্ষিণাঞ্চলে কনকনে শীত। ভীষণ কষ্টে দিন অতিবাহিত করছেন নিম্ন আয়ের নদীর পাড়ের জেলে পরিবারের শিশুরা। তাদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘হাতে খড়ি ফাউন্ডেশন’। একটু উষ্ণতার ছোঁয়া ও শীতের প্রকোপ থেকে রক্ষা করতে আজ শুক্রবার বলেশ্বর নদী তীরবর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া জেলেপল্লীর দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন। উপজেলা প্রশাসন মঠবাড়িয়া এর
তৃণমূল মহিলা সমাবেশ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুর জাহান বেগম,গাংনী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লাইলা আনজু মান বানু, পৌর আওয়ামীলীগের
পিরোজপুরের কাউখালী উপজেলার সাপ্তাহিক শুক্রবার হাটের দিনে মৎস্য অধিদপ্তরের ক্যাম্পিং অপারেশনের অংশ হিসেবে দক্ষিণ বাজারে ঝটিকা অভিযান চালিয়ে ১১০ কেজি জাটকা আটক করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান তিথি ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে মাছ ব্যবসায়ী সাইদুলকে ১ হাজার ও রুবেলকে ৫শত টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিভূষণ পাল জানান, আটককৃত জাটকা মাছগুলো পরে স্থানীয় এতিমখানা ও দুস্থ:দের মাঝে
ডিজেলের দাম বাড়ে যাওয়ায় চলতি মৌসুমে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরাঞ্চলের কৃষক সহ প্রান্তিক কৃষক। ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশংকা কৃষকদের। এতে অনেক কৃষক বোরো চাষ কমিয়ে দেবেন। কৃষি বিভাগ বলছে কৃষি যান্ত্রিকী করণ ও পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো (অল্ট্রানেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাই) পদ্ধতি ব্যবহারে বোরো চাষে কৃষকের সেচ খরচ