চলতি বছরের ৭ জানুয়ারী রাজধানীর কলাবাগানে বন্ধুর পাশবিক নির্যাতনে মৃত্যু হয় ইংরেজি মাধ্যমে পড়ুয়া এক শিক্ষার্থীর। ব্যাপক রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ফরেনসিক বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিকৃত যৌনাচারের ভয়ঙ্কর উপাদান ব্যবহার করায় এই পরিণতি হয় বলে খবরে জানা যায়। ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে গেল ৪ আগস্ট রাতে আটক করে র্যাব। তার
ভারতে আটকে থাকা মানসিক ভারসাম্যহীন ছয় বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে আসেন। এরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরকালি বাজাইল গ্রামের আলপনা খাতুন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের জিয়ারুল ইসলাম, জামালপুর জেলা সদরের নারিকেলি গ্রামের মানিক মিয়া, ঢাকার কেরাণিগঞ্জের রিনা আক্তার, কিশোরগঞ্জ জেলা সদরের ভাস্কর টিলা গ্রামের
ক্রিকেট যত আধুনিক হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট জুয়ার সংজ্ঞা। আর আধুনিক জুয়াকে ঠেকাতে ক্রমশ চিন্তা বাড়ছে আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে যতটা না চিন্তিত, তার থেকে ঢের বেশি চিন্তিত সারাবিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে। কারণ, সেখানে নজরদারির পরিমাণ কম। আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, ‘‘এখন টি-টোয়েন্টি ক্রিকেটে আর ম্যাচের ফল নিয়ে জুয়া হয়
অবশেষে আফগানিস্তানে ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে তালেবান সরকার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনির এ ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী ক্যারিকুলাম চালু হবে। ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়। শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার। তবে নতুন ইসলামী ক্যারিকুলাম কেমন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মুনির। তিনি বলেন, ইসলাম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। আসন্ন এইচএসসি পরীক্ষার কারণে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এবার এ পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ
প্রথম নারী সিভিল সার্জন হিসেবে বরিশালে মারিয়া হাসানকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে ডাঃ মারিয়া হাসানকে বরগুনা থেকে বরিশাল জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়। গত মাসে বরিশাল জেলা
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'আইনের শাসন থাকতে আমি যথেচ্ছাচার করতে পারি না।' বিএনপি'র দাবি আইনানুগ নয় উল্লেখ করে তিনি বলেন, 'ওনারা (বিএনপি) আমাকে যত খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো।' বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ জিএম সিরাজের
অবশেষে গ্রেপ্তার হলেন সাতক্ষীরা সিটি কলেজশিক্ষক মামুন হত্যা মামলার পলাতক আসামি সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক আলতাফ হুসাইন। র্যাব-১-এর সদস্যরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালির একটি বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রিয়েল এস্টেটের ব্যবসার নামে জমি কেনাবেচার দালালি ও সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর র্যাব জানতে পারে তার বিরুদ্ধে সাতক্ষীরায় হত্যাসহ ১৫টি
নওগাঁর ধামইরহাটে পল্লী সহযোগি বিষয়ক সংস্থা আরকো’র উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও হরিজনদের মাঝে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় সরকারি এম এম কলেজ মাঠে সাবেক এম.পি শাহিন মনোয়ারা হকের সভাপতিত্বে কোভিড-১৯ সংকট মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও হরিজন সম্প্রদায়ের অতিদরিদ্রদের মাঝে প্রত্যেককে ৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে এবং অবস্থা চরম হলে সংসদ থেকে পদত্যাগের হুশিয়ারি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দলটির সাংসদ জি এম সিরাজ এ হুশিয়ারি দেন। মানবিক দিক বিবেচনায় দলীয় নেত্রীকে দু-এক দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। অন্যথায় খালেদার কিছু হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে সাফ
সাগরকণ্যা পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী রাস পূজা অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সতের জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে রাস পূজার অধিবাস শুরু হয়। এসময় ভাগবত পাঠ, আরতী, শাক, উলু-শঙ্খধ্বনি এবং নাম কির্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে স্বাস্থ্য বিধি
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৪০ বিজিবি (পলাশপুর জোন) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে পলাশপুর জোনের আওতায় অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১ইং ) সকাল ১১টার দিকে পলাশপুর জোন (৪০ বিজিবি) এর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি ৬০ জন গরীব
দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট,ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশী ডেপুটি-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তিনি বাংলাদেশের অভ্যন্তের আসেন। এসময় বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ,কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি জিরো পয়েন্ট এলাকা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট,
তৃতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে আহত এমরান হোসেন রানা (৩৮) মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রানা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। নিহত এমরান হোসেন রানা বিএনপির সতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সমর্থক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৪৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গতকাল (বুধবার) ছয় জনের মারা যাওয়ার খবর জানিয়েছিল অধিদপ্তর। এদিন ২৬৬ জনের
অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা ও কাঞ্চপুর গ্রাম বৃহস্পতিবার ২০ জন নারীম পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বিনা পাসপোর্টে এরা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয় মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সোনাইডাংগা থেকে ১১ জন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২০ নভেম্বর (শনিবার) সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে চিকিৎসকরা বলছেন তার দেশের বাইরে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। তারা
টাঙ্গাইলে গতকাল মওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ উল্লেখ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে, এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব জানান। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল আওয়ামী লীগের
টাঙ্গাইলের ভূঞাপুরে CRVS ব্যবস্থাপনার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরী এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ৭০ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধন
করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে দ্রুত সচল হচ্ছে বিশ্ব অর্থনীতি। তার ইতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী আয়ের ক্ষেত্রেও। এ বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে (চীন বাদে) প্রবাসী আয় বাড়তে চলেছে ৭ দশমিক ৩ শতাংশ হারে, যা আগের অনুমানগুলোর চেয়ে অনেক বেশি। অথচ মাত্র এক বছর আগেই করোনার আঘাতে রেমিট্যান্স প্রবাহ নেমে গিয়েছিল ১ দশমিক ৭ শতাংশতে। সেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু
লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় খাল থেকে ৬৬ বান্ডিল ‘জাল টাকা’র নোট উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি সেতুর নিচ থেকে টাকা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেঁড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে সেতুর নিচ থেকে এক হাজার
গণপরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ঝিনাইদহে ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের নজরুল ইসলাম রিতু নামে এক হিজড়া এবার ইউপি চেয়ারম্যান পদে ভোট চাইতে শুরু করেছে । রিতু যদি নির্বাচিত তাহলে তিনি হবেন তাদের সম্প্রদায়ের মধ্যে দেশের দ্বিতীয় জনপ্রতিনিধি। শত শত কর্মী সমর্থক নিয়ে এলাকায় মোটরসাইকেল শো-ডাউনসহ সভা সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি। কয়েকদিন আগে নজরুল ইসলাম রিতু তার শত শত কর্মী সমর্থক নিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল,
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় স্থাপিত বিআইডব্লিউটিসি’র ওজন পরিমাপক যন্ত্র (ওয়েস্কেল) স্থানান্তরের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ৩০ মিনিট ব্যাপী মহাসড়কের ওয়েস্কেলের পাশে এ মানববন্ধনের আয়োজন করে গোয়ালন্দ পৌর সেচ্ছাসেবক লীগ। গোয়ালন্দ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলআমিন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আল মাহমুদ মিশা, সাধারন