চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। প্রযোজক হিসেবে পেয়েছেন সফলতা। সময়ের সঙ্গে তাল মেলানোর বিশেষ এক ক্ষমতা আছে তার। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। শনিবার (১ জানুয়ারি) থেকে 'জিম্মি'র শুটিং শুরু করেছেন এই ‘ডেঞ্জার ম্যান’। সাভারের ফুলবাড়িয়ায় নিজের শুটিং বাড়িতে আরটিভি অনলাইনের মুখোমুখি হন ডিপজল। সাক্ষাৎকার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৯২৮ জন।রোববার (২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৯২০ জন। এর মধ্যে মৃত্যু
মহামারি করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মাঝে নতুন করে ওমিক্রণ সংক্রমণও বেড়ে চলেছে। নতুন বছরের শুরুতেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করা- হে দয়াময় প্রভু! অতিতের ভুলগুলো ক্ষমা করে দিন; আমাদের ভবিষ্যৎকে সুন্দর ও সহজ করে দিন। নতুন বছরের শুরুতে শান্তি ও নিরাপত্তা লাভে আল্লাহর কাছে দোয়া কামনা করবে মুমিন। বিগত বছরের গোনাহ থেকে ক্ষমা
২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২১-২২ শিক্ষবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হলো। বিলম্ব
প্রেমিক চুমু দিতে চাচ্ছে না। ৯৯৯-এ কল দিয়ে এমন অভিযোগ জানিয়েছেন এক নারী। আর এমন 'অযৌক্তিক' অভিযোগ পেয়ে বিরক্ত হচ্ছে পুলিশ। এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের লিংকনশায়ারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। লিংকনশায়ার পুলিশ জানায়, আপনার বয়ফ্রেন্ড চুমু দিচ্ছে না, সে জন্য আমাদের কল দেওয়া অযৌক্তিক। ‘জীবন বা সম্পদের তাৎক্ষণিক ঝুঁকি’ না থাকলে জরুরি নম্বরটি ব্যবহার করা থেকে মানুষজনকে বিরত থাকতে
সপ্তাহের গোড়ার দিকে টেক্সারকানার বাসিন্দারা জানায়, আকাশ থেকে বৃষ্টির মতো ছোট মাছ পড়েছে। তারা এটিকে আবহাওয়ার একটি যুগান্তকারী ঘটনা বলে মনে করে। তবে বাস্তবতা হয়তো আরেকটু অন্য রকম ছিল। শহর কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বাসিন্দাদের জানায়, ছোট আকারের সাঁতারুরা (মাছ) সম্ভবত একটি জলঘূর্ণির মাধ্যমে জলাশয় থেকে উড়ে আসে এবং এরপর মাটিতে গিয়ে পড়ে। শহর কর্তৃপক্ষ ব্যাখ্যা করছে, মাছের ঝরনা হলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আশা করছি, এই নববর্ষে জনগণ ও গণতন্ত্র মুক্ত হবে এবং খালেদা জিয়া মুক্তি পাবেন। আর দেশে অবশ্যই আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠানের ৬ দিন পর কেন্দ্রে পাওয়া গেল ব্যালট বাক্স। খবর পেয়ে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বাক্সটি নিতে আসলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে। শনিবার উপজেলার কান্দি ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ২৬ ডিসেম্বর
নতুন নির্বাচন কমিশন গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন। এই সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সিইসির জন্য
নানা রকম আনন্দ-বিষাদে কেটেছে ২০২১ সালের বিশ্ব ক্রীড়াঙ্গন। গত বছরের মতো এ বছরও বেশ কয়েকটি টুর্নামেন্ট অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য। বাংলাদেশের খেলামোদিদের জন্য আছে প্রিমিয়ার লিগ(বিপিএল), আইসিসি নারী বিশ্বকাপ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নিচে এসব টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণসহ উল্লেখ করা হলো। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি বিপিএল, ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন, জানুয়ারি ১৭ থেকে জানুয়ারি ৩০ এএফসি নারী
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার সোহেল রানার পরিবারের পক্ষ থেকে তার সর্বশেষ অবস্থার খরব জানানো হয়। ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো খ্যাত অভিনেতা সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। এ বিষয়ে সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ গণমাধ্যমে বলেন, বাবার জন্য চিকিৎসকরা আমাদের একটি
ডিসেম্বরে সারা দেশে ৩৮৩ সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও ৪৯৭ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল মোট ১৬৭টি, নিহত হয়েছেন ১৭৮ জন। শনিবার (০১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় মোট
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গ্রেপ্তার নুর উদ্দিন (২৯) ভাটিয়ারী হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ভিকটিম ভাটিয়ারী বিজয় সরণী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে ছাত্রী। শনিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি
কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট ও বেড়িবাঁধের বাহিরে খাস জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এসব দোকান ঘর উচ্ছেদ করা হয়। এর আগে সৈকতে থাকা আর শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। আগামী ২০
পর্যটন করপোরশন’র ৫০ বছর পূর্তিতে কুয়াকাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পর্যটন হলিডে হোমস্ এর আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক ও সৈকত পরিদর্শন শেষে হলিডে হোমস্’র হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি মিজানুর রহমান, কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র
নতুন বই বিতরণ কার্যক্রম বছরের প্রথম আজ থেকে শুরু হচ্ছে সরাইলে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও স্বাস্থ্যবিধি মেনে স্কুলে স্কুলে বই বিতরণ হচ্ছে। বছর প্রথম দিনে সরাইল উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ শত ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার(১জানুয়ারি) সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৌকা সমর্থক এক যুবক জসিম নিহত হয়েছে। এ ঘটনায় মিলন নামে আরো একজন আহত হয়েছে। আজ বিকালে ইউনিয়নের ভাটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত জসিম (৩০) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিম ও মিলন তারা গ্রামে ফিরছিল পেশাগত কাজ শেষ করে।
উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল উচ্ছেদে ভোলায় দুই মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। এর অংশ হিসেবে আজ শনিবার (১ জানুয়ারি) ভোলার কাচিয়া মাঝের চর এলাকার মেঘনা নদী থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া অবৈধ জাল ব্যবহারের কারণে ৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে বিশেষ অভিযানের ভ্রাম্যমাণ আদালত। মৎসসম্পদ বৃদ্ধি ও নৌ-অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় জানুয়ারি-ফেব্রুয়ারি দুই
নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত নড়াইলের শিক্ষার্থীরা ইংরেজী নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা।নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক বিতরণ-২০২২ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী সংলগ্ন শুঁটকি পল্লী থেকে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে ১২ মণ হাঙরের শুটকি মাছ উদ্ধার ও দু'জনকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার শুটকি পল্লী এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ জানান, পাথরঘাটা মৎস্য অবতরণ থেকে অবৈধ হাঙর মাছ ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে- এমন
ঢালিউড চিত্রনায়িকা আঁচল। নতুন বছর শুরু করলেন মিউজিক ভিডিও দিয়ে। বছরের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে আঁচলের ‘প্রেমের প্রসাদ’। এমনটাই জানিয়েছেন আঁচল। ‘প্রেমের প্রসাদ’ শিরোনামের গানের গীতিকার সৈয়দ অমি ও মাসুদ আহমেদ। সুর করার পাশাপাশি গানটিতে কন্ঠও দিয়েছেন তিনি। গানের ভিডিওতে মডেল হয়ছেন আঁচল ও অমি। সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। ভিডিওচিত্র নির্মাণ করছেন এম এইচ রিজভী। বছরের শুরুতে নতুন গান প্রকাশ করায়
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েকদিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৭৫৮
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর দ্বিতীয় বিয়ে করার প্রস্তুতি নেওয়ার অভিযোগ স্বামী সজীব চন্দ্রের বিরুদ্ধে। এর প্রতিকার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী মিলি রানী পাল। শনিবার দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী মিলি রানী পাল বলেন, ‘২০১১ সালে কুমিল্লার বরুড়া
চুক্তি অনুযায়ী আবারও পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করলো ভারত ও পাকিস্তান। একইসঙ্গে উভয় পক্ষ একে অপরের কারাগারে আটক বন্দিদের তালিকাও বিনিময় করেছে। আজ শনিবার এসব তালিকা বিনিময় করা হয়। বর্তমানে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও তিন দশকেরও বেশি আগের এই ঐতিহ্য বজায় রেখে এই তালিকা বিনিময় করল দুই দেশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালিকা অনুযায়ী ভারতে বর্তমানে