নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মুঠোফোনে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটছিল এক কলেজছাত্রী। পরে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজছাত্রীর নাম জয়া দাস (১৭)। সে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। গাজীপুরের কালীগঞ্জের সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল জয়া। রেলওয়ে পুলিশ ও
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে সার্চ কমিটি। আজ রোববার বিকেলে কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পাঁচ বছর আগে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময়ও
মনপুরায় মুজিব শতবর্ষে ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছানের লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠান জে.এন.জে এর মাধ্যমে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছে। কিন্তু টাকা ছাড়া গ্রাহকরা পাচ্ছেনা বিদ্যুতের খুঁটি। বিনামূল্যের সরকারী বিদ্যুতের খুঁটি গ্রাহকের কাছ থেকে খুঁটি প্রতি ৫ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান জে.এন.জে কোম্পানীর বিরুদ্ধে। বিদ্যুতের গ্রাহক মনির উদ্দিন জানান, বধুকান্দি মসজিদের পাশে বাড়িতে আমরা আট
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। যা শনাক্তের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ। ভাইরাসটির উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেছে নবী নূর (২০) নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রোববার বিকেলে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নবী নূর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার মো.
মেহেরপুরের গাংনীতে স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মাহিরুল ইসলামের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লগ্নিকৃত টাকা ফেরত পেতে ভুক্তভুগীরা প্রশাসন সহ সমাজপতিদের দারে দারে ঘুরছে। মাহিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক টাকা ফেরতের দাবি ভুক্তভুগীদের। গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মাহিরুল ইসলাম ২০১৬ সালে কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া বাজারে স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি। রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মো. বাপ্পী (৪) নামের নিহত ওই শিশু খেলতে গিয়ে বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু বাপ্পীর বাবা মো. স্বপন পেশায় পিকআপ ড্রাইভার।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাজধানীর চারটি পয়েন্ট থেকে টিকা পাচ্ছেন ঢাকার ভাসমান মানুষ। ঢাকার রাজপথে থাকা ছিন্নমূল মানুষেরা পাচ্ছেন সবচেয়ে ব্যয়বহুল জনসনের টিকা। প্রাথমিকভাবে ২ লাখ ৮৫ হাজার ডোজ টিকা দেওয়া হবে। অন্য কোম্পানির টিকা যেখানে অন্তত দুই ডোজ দিতে হয়, জনসনের তৈরি করোনাভাইরাসের এই টিকা এক ডোজের। এজন্যই ভাসমান মানুষদের জন্য জনসনের টিকা নির্বাচন করেছে সরকার। প্রাথমিকভাবে টিকা দেওয়া
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী মশিউরের আস্তানা থেকে ১০টি দেশীয় ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ধারালো ছোরা এবং ২২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এছাড়া মিলিটারি পোশাক ও বাইনোকুলার এবং অবৈধ ধাতব মুদ্রাও জব্দ করেছেন র্যাব সদস্যরা। দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর পাঁচ জনকে আটক করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চলে।
সব ঠিক থাকলে আগামী মার্চেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে রাজনৈতিক সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) হবে ঢাকায়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ভিক্টোরিয়া নুল্যান্ড ওই সংলাপে অংশ নিতে মার্চের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসবেন। মার্চে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাসও ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেই অর্থে পিটার হাসের প্রথম অ্যাসাইনমেন্টই হবে দুই পক্ষের জন্য মঙ্গলকর একটি রাজনৈতিক
রাষ্ট্রীয় সম্মানে তেরঙ্গায় মুড়িয়ে লতা মঙ্গেশকরের মরদেহ বের করা হয়েছে তার বাড়ি থেকে। সুর-সাম্রাজ্ঞীর বাড়ির বাইরে উপচে পড়ছে ভিড়। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রভূকুঞ্জের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে তাকে। হাতজোড় করে প্রণাম করে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলের। কিংবদন্তী এই শিল্পীর মৃত্যুতে ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদি সরকার। মহারাষ্ট্রে সোমবার সরকারি ছুটি
মেলোডির রানি লতা মঙ্গেশকরের সঙ্গে বাংলাদেশের মানুষের রয়েছে গভীর সম্পর্ক। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বিভিন্ন স্থানে গান পরিবেশন করে বাঙালি রিফিউজিদের জন্য তহবিলও সংগ্রহ করেছিলেন এই কিংবদন্তী। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তসহ ভারতীয় সেনাবাহিনীর প্লেনে করে বিভিন্ন স্থানে গান পরিবেশন করতে যেতেন তারা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য ভারতীয় শিল্পীরা এগিয়ে
এখন থেকে আর যে কেউ ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে পারবে না। এ ব্যবসা পরিচালনা করার জন্য এখন থেকে নিতে হবে নিবন্ধন। নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমেই ই-কমার্স ব্যবসা পরিচালনা করা যাবে। ই-কমার্স খাতে ব্যবসা করতে গেলে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি) নিয়ে ব্যবসা করতে হবে। সে জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহকে পরিদপ্তর থেকে একটি নিবন্ধন নিতে হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিবন্ধন নেওয়ার
বৈশ্বিক শেয়ারবাজার মন্দাভাব কাটিয়ে ওঠার পরই বিটকয়েনের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। কয়েক বছর ধরেই বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। গত বছরের অক্টোবর মাসে বিটকয়েনের দাম ৬৫ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। শুক্রবার সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির মূল্য আবারও ৪০ হাজার ডলার ছাড়িয়েছে। কিছুদিন আগেই এর দাম ৩৭ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল। বিটকয়েনের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জেনোসাইড ওয়াচ এবং লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। রোববার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনোসাইড ওয়াচ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক বাঙালি জনগোষ্ঠীর ওপর সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া লেমকিন ইনস্টিটিউট
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে দেশ। রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। রোববারই প্রথম ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াবে। নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান বলেছেন, এনবিআর প্রধান কার্যালয়ে ব্যবসায়ীরা ট্যাক্স দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। এটি এনবিআর স্বীকার করবে না। নালিশ করলে কাজ হয় না, সেই কথা বলবো না। কিছু কিছু কাজ হয়। তবে বেশিরভাগ সময় কাজ হয় না। রোববার (০৬ ফেব্রুয়ারি) ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২২ সালে ডিসিসিআই’র কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে
প্রধান নির্বাচন কমিশনার এবং আরও চারজন নির্বাচন কমিশনার খুঁজে নিতে প্রথম সভায় বসেছেন রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সদস্যরা। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সুপ্রিম কোর্টের ‘জাজেজ লাউঞ্জে’ এ বৈঠক শুরু হয়। উপস্থিত রয়েছেন বাকি পাঁচ সদস্যও। এর আগে বহুল আলোচিত নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারক ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি
ফরিদপুরের নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বর ও তার ছেলে তুহিন মাতুব্বর। পুলিশ জানায়, মানব পাচার চক্রটি বিভিন্ন সময় অবৈধভাবে বিদেশে লোক পাচার করে আসছিল। সবশেষ উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে মঈন মাতুব্বর ওরফে ফয়সাল (১৮),
কুড়িগ্রাম জেলা শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের টয়লেটের প্যানে অজ্ঞাত পরিচয় এক মেয়ে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে হাসপাতালের দোতলার ৫ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডের টয়লেটের প্যান থেকে মেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ হাসপাতালের মরিচুয়ারিতে রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্ল্যাহ জানান, রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের ক্লিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে মহিলা
থেমে গেল কোকিলকণ্ঠ। চলে গেলেন লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কিংবদন্তি এ শিল্পীর। তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বন্ধুপরিজন ও শুভাকাঙ্ক্ষীরা। গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য। শপথ অনুষ্ঠানে কাঞ্চন-নিপুণদের শপথ বাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চনের কাছে পরাজিত সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি মিশা সওদাগর। রোববার (৬ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির স্টাডি রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শপথ অনুষ্ঠান শেষে সবার উদ্দেশে বক্তব্য রাখেন মিশা সওদাগর। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার
করোনা ভাইরাসে গত একদিনে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার কমে ২১ দশমিক ৫০ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য