প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাক হোসেনকে অবিলম্বে গ্রফতার করে বিচারের আওতায় আনার দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ
সৌদি আরবে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক,সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আলজুবাইলে হোটেল মালাবরে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া। প্রধান বক্তা ছিলেন
বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম হওয়া আসপিয়া ইসলাম কাজলকে (১৯) সরকারি জমিতে ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।নির্দেশনা পেয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আসপিয়ার জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজকে সরকারি জমি খুঁজতে বলেছেন। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এতথ্যের সত্যতা
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৭ জনে।এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন।
প্রকৃতিতে বইছে হেমন্ত শেষে শীত। আর শীতের শুরুতেই নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে আসতে শুরু করেছে ঝাঁকে-ঝাঁকে বিভিন্ন প্রজাতীর পরিযায়ী (অতিথি) পাখি। আর এসব পাখির কিচির মিচির শব্দে মুখরিত এখন পুরো জবই বিল। নানা জাতের পাখির কিচির-মিচির শব্দ যেন মন ছুঁয়ে যায়। প্রকৃতির এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে পুরো জবই বিল এলাকা জুড়ে। সাইবেরিয়া, রাশিয়া সহ বিশ্বের শীত প্রধান
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিএনপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চরম অমানবিকতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, চরম অমানবিকতা প্রদর্শন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া। যারা এমন অমানবিকতা প্রদর্শন করেছেন, তাদের প্রতি যে মানবিক আচরণ আমাদের নেত্রী দেখিয়েছেন, সেখান থেকে বিএনপির শিক্ষণীয়
বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২১।বাংলাদেশ মানবাধিকার কমিশন হিজলা শাখার আয়োজনে শুক্রবার ১০ ডিসেম্বর সকাল দশটায় দিবসটি উপলক্ষ্যে একটি র্র্যালী বের হয়। এরপর হিজলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাগণ আসপিয়া ইসলাম এর ব্যাপারে বলেন, একখন্ড জমির জন্য একটি মেয়ে পুলিশ কনস্টেবলের চাকরি থেকে
ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন- খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা,মিন্টু, ফজলু ও মিজানুর। আহত ব্যক্তিরা জানান, ওই গ্রামের
“ ক্ষনিকের জন্য হলেও কাঁদিয়ে তোলে হিলিবাসীকে”। পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন,হত্যা যজ্ঞ আর সম্ভ্রম হানির ঘটনা। স্বরণ করিয়ে দেয় সেই ১৯৭১ সাল, ১১ ডিসেম্বরের ভয়াল দিনের কথা। আজকের এই দিনে “হিলি শক্র মুক্ত” হয়েছিলো। স্বাধীনতার ৫০ টি বছর পেরিয়ে গেলো। এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে শেখ হাসিনাই একমাত্র বাধা। তাই শেখ হাসিনার পতনের পরই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আমরা তো জোর করে
কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ‘সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়।’ শুক্রবার (১০ ডিসেম্বর) ‘জাতীয় মানবাধিকার কমিশন’ আয়োজিত ‘মানবাধিকার দিবস- ২০২১’ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনায় বঙ্গভবন থেকে যুক্ত হয়ে
গত এক মাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অনিয়মের কারণে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছেন বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা।এই সময়ে ঢাকা মহানগরীর ১ হাজার ৪০৮ বাসকে জরিমানা করা হয়েছে ৫৭ লাখ টাকা।তাছাড়া বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বাসচালককে। একই অপরাধ বারবার করায় এবার ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা
পুলিশের প্রতিবেদনে ‘ভূমিহীন’ আছপিয়া ইসলাম কাজলের চাকরি হওয়া নিয়ে জটিলতার অবসান ঘটছে এবার। তার পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ থেকে ঘর ও জমি দিচ্ছে জেলা প্রশাসন।শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ।বকুল চন্দ্র কবিরাজ বলেন, তাছপিয়ার চাকরি না হওয়ার বিষয়ে শঙ্কা সৃষ্টি হলে জেলা প্রশাসক স্যার আমাকে নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে
পার্বত্য খাগড়াছড়ি জেলার ঐতিয্যবাহী মং সার্কেলের মং রাজবাড়ি প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে তিন দিনব্যাপী রাজ পুণ্যাহ মেলা ও রাজস্ব আদায়ী উৎসবের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও রাজা সাচিং প্রু চৌধুরী। শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১ইং) সকালের দিকে মং সার্কেলের প্রধান রাজা সাচিং প্রু চৌধুরীর হাতে তলোয়ার ও রাজস্ব উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে
কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতার নিয়ে। মো: আল-আমীন(২৪)। বাবা আব্দুল হামেদ একজন ভাঙ্গারি ব্যবসায়ি। সংসারে তার চার ছেলে আর দুই মেয়ে। আল-আমীন তার সেজ ছেলে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিবাহ করে সংসারি হলেও আল-আমীন শারীরিক উচ্চতায় ৩৬ ইঞ্চি হওয়ায় তার বিয়ে হচ্ছিলনা। এ নিয়ে তার বাবা ও মা সব সময় চিন্তিত থাকতেন। ছেলের চিন্তায় সর্বদা তার
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে আশাশুনি উপজেলায় মানববনন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন ও সরকারি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন শ্লোগান ও তথ্য সম্বলিত পোষ্টার গুরুত্বপূর্ণ স্থানে লাগানোর ব্যবস্থা করেন। উপজেলা পরিষদ ক্যাম্পাসে
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আউটপোস্ট রাঙ্গাবালী কার্যালয় এসব উপকরণ বিতরণ করা হয়। জানাগেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, মৎস্য সম্পদ সংরক্ষণ এর পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থানায় গত ৪ ডিসেম্বর ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় তারা নজরদারিতে রয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের
নিজস্ব জমি না থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি বঞ্চিত আসপিয়া ইসলাম কাজল এর পাশে দাড়িয়েছেন বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। শুক্রবার ১০ ডিসেম্বর সকালে তার দপ্তরে আনা হয় আসফিয়া এবং তার মা কে। উপজেলা নির্বাহী অফিসার জানান, একটু জমির জন্য একজন মেয়ে চাকরি পাবে না বিষয়টি তাকে নাড়া দিয়েছে। তাই জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আসপিয়ার জন্য জমি দেয়ার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রাথীর্র কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটর সাইকেল ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। ওই সংঘর্ষে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের নাজির হোসেন খন্দকার স্কুলের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমান খোকনের অভিযোগ, কয়েকটি মোটর সাইকেল নিয়ে তার কর্মীরা
ঢাকা-বরিশাল নৌ-রুটের যাত্রীবাহী বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে লঞ্চটির নিচতলায় পেছনের দিকে স্টাফ (গ্রিজার/লস্কর) কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তরুণের
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে বহিষ্কার করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত করাসহ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনি বহিষ্কৃত হন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে তাকে
বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম জানিয়েছেন, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাতেই র্যাব ওই এলাকায় অভিযানে গেলে দস্যুরা র্যাবকে
অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান।এরপর জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে ডা. মুরাদকে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।এর মধ্যদিয়ে আওয়ামী লীগের আর কোনো পদে রইলেন