রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

খুলনাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল চট্টগ্রাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৫

শেয়ার করুনঃ
খুলনাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল চট্টগ্রাম

বিপিএলের নকআউট পর্বের শুরুটা জমল দারুণ। বলে বলে উত্তেজনা ছড়ানো শ্বাসরুদ্ধকর প্রথম এলিমেনেটরে খুলনার বিপক্ষে ৭ রানের জয় তুলে নিয়েছে আফিফ হোসেন ধ্রুবর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এর মধ্য দিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে, আরেকবার শিরোপার স্বপ্নভঙ্গ হলো মুশফিকুরের। বিপিএল ইতিহাসে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তারই কেবল শিরোপা জয়ের রেকর্ড নেই। এবারও কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে। এলিমেনেটর থেকেই ছিটকে গেছে তার দল খুলনা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে পরাজিত দলের বিপক্ষে লড়বে এলিমেনেটর থেকে কোয়ালিফাই করা চট্টগ্রাম । সেখানে যারা জয় পাবে, তারাই ফাইনালের টিকিট পাবে। 

আরও

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

তারকা ক্রিকেটার কিংবা অভিজ্ঞ কেউ, অন্য দলগুলোর তুলনায় সব  দিক থেকেই পিছিয়ে ছিল চট্টগ্রাম। আফিফ, মিরাজ কিংবা হালের সেনসেশন মৃত্যুঞ্জয়দের নিয়ে তারুণ্য নির্ভর এক দল গড়েছে তারা। তাতেই বাজিমাত। তবে বারবার অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে বিতর্ক, কিংবা ম্যাচ ফিক্সিংয়ের অপবাদ নিয়েই এ পর্যন্ত এসেছে তারা। 

চট্টগ্রামের দেওয়া ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ফ্লেচারের সঙ্গে ঝড় তোলা শেখ মেহেদী নাসুমের বলে ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার। আবারও ব্যর্থ সৌম্য সরকার। আজ করতে পারলেন মোটে এক রান। তবে রান পেয়েছেন দলীয় অধিনায়ক মুশফিক। ২৯ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। 

আরও

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

ফাইনালে চট্টগ্রাম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

প্রথম ইনিংসে চট্টগ্রামের হয়ে সাত চার ও সাত ছক্কায় মোট ১৪ বাউন্ডারিতে ঝড় তুলেছিলেন চ্যাডউইক ওয়ালটন। দ্বিতীয় ইনিংসে ঝড় তুললেন আন্দ্রে ফ্লেচার। দুই ক্যারিবিয়ানের ব্যাটিং তাণ্ডব দেখল মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ড। তবে ৫৮ বলে ৮০ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি ফ্লেচার। শেষ ওভারের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টলার দলটি। 

১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনার জয়ের জন্য শেষ ছয় বলে দরকার ছিল ১৬ রান। ওভারটি করেন চট্টগ্রামের শুরুর দিকের অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাটিং প্রান্তে ফ্লেচারের সঙ্গে ছিলেন থিসারা পেরেরা। তবে তারা তুলতে পারল কেবল ৮ রান। 

এর আগে এলিমেনেটরের বাঁচা-মরার ম্যাচে দুঃসংবাদ নিয়েই খেলতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অধিনায়ক নিয়ে একের পর এক নাটক কিংবা তেমন বড় মাপের কোনো তারকা ও অভিজ্ঞ ক্রিকেটার না থাকা দলটির প্লে-অফে আসার পেছনে অন্যতম নায়ক ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। খুলনার বিপক্ষে একাদশ ঘোষণার পর শোনা গেল পেটের পীড়ার কারণে খেলতে পারছেন না তিনি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যদিও ম্যাচটি খেলতে টিমের সঙ্গে মাঠেও এসেছিলেন। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় হোটেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে। এদিকে, বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকসের পরিবর্তে চট্টলার একাদশে সুযোগ পাওয়া কেনার লুইস ইনিংস শুরু করেন চার দিয়ে। খালেদের করা ওভারটিতে একটি ছক্কাও হাঁকান তিনি। প্রথম ওভারেই বোলারের ওপর চড়াও হয়ে যেন জ্যাকসের অভাব মিটিয়ে দেওয়ারই আভাস দিলেন তিনি। 

তবে ওভারের শেষ বলে আন্দ্রে ফ্লেচারের হাতে সহজ ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে আসেন জাকির হোসেন। তৃতীয় ওভারে রুয়েল মিয়ার বলে মুশফিকুরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। মাত্র ৩ বলে ৩ করে আউট হন তিনি। 

জাকির ও আফিফের দ্রুত আউট হওয়ার পর দলের হাল ধরেন কেনার লুইস ও চ্যাডউইক ওয়ালটন। ভালো বলে সিঙ্গেল আর বাজে বলে উপযুক্ত শাস্তি দিয়ে দলকে অল্প অল্প করে এগিয়ে নেন এই দুই ক্যারিবিয়ান। তবে সামাদের বলে এলবিডব্লিউ করে ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন কেনার। তার ইনিংসটিত দুই ছয় ও চারটি চারে সাজানো ছিল। 

আগের ম্যাচে সিলেট সিক্সারসের বিপক্ষে ঝড় তোলা শামীম হোসেন ফর্ম ধরে রাখতে পারলেন না। টানা দুই চারের মারের পর শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ হন। 

একপ্রান্তের ব্যাটারদের যাওয়া আসার মিছিলে আরেক পাশে ঝড় তোলেন চ্যাডউইক ওয়ালটন। চলতি বিপিএলে প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখা হাজার খানেক দর্শককে চার-ছক্কায় বরণ করে নেন যেন এ ক্যারিবিয়ান। 

ইনিংসের ১৯ তম ওভারে আসে সর্বোচ্চ ২০ রান। চার-ছক্কার বৃষ্টিতে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে তুলোধুনো করেন ওয়ালটন। সাত ছক্কা ও সাত চারে সাজানো তার ৪৪ বলে ৮৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে ৩০ বলে ৩৬ করে ফেরেন মিরাজ।

খুলনার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন খালেদ আহমেদ। তবে ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে দশ গড়ে চল্লিশ রান দিয়েছেন তিনি। 

সর্বশেষ সংবাদ

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত