চট্টগ্রামে মোটরসাইকেলে লরির ধাক্কায় আরিফ হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এতে সাঈদ হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরের বন্দর থানার কাস্টমস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আরিফ নগরের মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ির এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। সাঈদ হোসেন ফকিরহাট গোসাইলডাঙ্গার
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ১৮ ও ১৯ ডিসেম্বর পাকিস্তানে ওআইসির পক্ষ থেকে বিশেষ অধিবেশন শুরু হবে। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অধিবেশনে ওআইসি সদস্য
তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন তাকে বিদায়ী অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা ত্যাগের আগে সকালে তিনি রাজধানীর রমনাস্থ কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।এর আগে
যথাযোগ্য মর্যাদায় এবং বেশ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন হলো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১। দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রত্যুষে পঞ্চাশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান।তিনি বলেন, দিনদিন তার শারীরিক অবস্থার উন্নতি
‘বুকে ব্যথা’। সদ্য বিয়ে ঠিক মেয়ের এমন ‘অসুস্থতায়’ চিন্তিত বাবা-মা। নিয়ে এলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক হার্টের কয়েকটি টেস্ট করেও কোনো রোগ শনাক্ত করতে পারেননি। কিন্তু তরুণীর সঙ্গে কথা বলে চিকিৎসক জানতে পারলেন ‘আসল রোগ’। মূলত তরুণী তার প্রেমিককে বিয়ে করতে অসুস্থতার ভান করেছিলেন। বিষয়টি জানান পর তরুণীর বাবা ক্ষিপ্ত হন। কিন্তু তরুণী তার দাবিতে অনঢ়। তরুণীর বাবাকে অনেক বুঝিয়ে অবশেষে
করোনার কারণে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চত করা হয়।দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুন মাসে। এর আগে পাকিস্তান সফরে এসে একের পর এক করোনা আক্রান্তের ঘটনা ঘটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ-সবমিলিয়ে মোট
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযান ও গুলিতে চালিয়ে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবা, পিস্তল ও মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা সহ দুই যুবককে আটক করা হয়েছে। ১৭ ডিসেম্বর ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ওইসব মাদক- অস্ত্র সহ তাদের আটক করে।এরা হলেন হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দু রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০), মিয়ানমার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ তার ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তার পূর্ণ মেডিকেল চেক-আপ করা হবে। রয়টার্স জানিয়েছে এ তথ্য।মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে তাকে ভর্তির কারণ এখনও স্পষ্ট করা হয়নি। তার মুখপাত্রও
টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে আসা বেশকিছু পর্যটককে দালাল ও মধ্যস্থ সুবিধাভোগীদের কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। কতিপয় আবাসিক হোটেল-মোটেল, গাড়ি পার্কিং ও খাবার রেস্তোরাসহ পর্যটন সংশ্লিষ্ট নানান ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।বিপুলসংখ্যক পর্যটক সমাগম ঘটায় হোটেল-মোটেল জোনসহ কক্সবাজার শহরের সবকটি আবাসিক হোটেল রুম বুকিং হয়েছে। হোটেলে ঠাঁই না হওয়ায় আগত পর্যটকদের অনেককে রাত্রিযাপন করতে
মেক্সিকান অভিনেত্রী এবং গায়িকা তানিয়া ম্যান্ডোজাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দেশটির মোরেলোস রাজ্যের একটি ফুটবল একাডেমিতে তার ১১ বছর বয়সী ছেলেকে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ছেলে ঠিক মায়ের কাছে আসার আগেই সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে। শুক্রবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তানিয়া ম্যান্ডোজা অন্য অভিভাবকদের সঙ্গে কুয়ের্নাভাকা শহরের স্পোর্টিং কমপ্লেক্সের বাইরে
জাপানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে দেশটির ওসাকা শহরের একটি ৮তলা বিল্ডিংয়ের চতুর্থ অথবা পঞ্চম তলায় আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিভাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তবে অন্তত ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করছেন তারা। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। সূত্র: আল-জাজিরা
মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় হলের টিভি রুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করে হল কর্তৃপক্ষ। আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.
বাংলাদেশে ২০২০ সালে সন্ত্রাসী তৎপরতা কমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব কাউন্টার টেরোরিজমের বৈশ্বিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০২০ সালে সন্ত্রাসী তৎপরতা কম ছিল। ওই বছর সন্ত্রাস সম্পর্কিত তদন্ত ও গ্রেপ্তারের ঘটনাও তুলনামূলকভাবে বেশি ছিল। এ কারণে সন্ত্রাসী তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। এতে আরও বলা হয়, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। এ ঘটনায় খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৭ হাজার ১৯৫ জন।শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ১৫৬ জন। এর মধ্যে মৃত্যু
মুসলিম উম্মাহর জন্য অনেক মর্যাদা একটি দিন জুমা। সপ্তাহের সেরা দিন এটি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য দিনটিকে ইবাদতের সেরা দিন হিসেবে নির্ধারণ করেছেন। এ দিনে আগে ভাগে মসজিদে যাওয়ার ওপর বিশেষ প্রতিদান ও ফজিলত ঘোষণা করেছেন। কী সেই প্রতিদান ও ফজিলত? জুমার দিন নামাজ শুরু হওয়ার আগের সময়কে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫ ভাগে বিভক্ত করেছেন। আবার এ সব
মহান বিজয় দিবস, বিজয়ের পঞ্চাশ বছরকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাল সবুজের পতাকা নিয়ে ঢেউ জয়ে নেশায় মত্ত সার্ফাররা। বিশেষ করে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা আর সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনের সম্মান জানাতে এই আয়োজন। তবে আগত পর্যটকরা ভিন্নধর্মী এই আয়োজন দেখে দারুণ খুশি। তাদের প্রত্যাশা, বিজয়ের পঞ্চাশে এগিয়ে বাংলাদেশের দুর্বার গতিতে আরও এগিয়ে যাক। সময়টা সার্ফিং
‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে দর্শক মনে জায়গা করে নেয়া তারকা নোরা ফাতেহি। বলিউডের পাশাপাশি তেলেগু, মালায়ালাম, তামিল ভাষার সিনেমায় দেখা গেছে তাকে। আইটেম সং মানেই নোরা ফাতেহীর নতুন আকর্ষণ। কিছুদিন আগেই ‘কুসু কুসু’ গানে নাচিয়েছিলেন দর্শকদের। তবে একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন এই তারকা। 'মৎস্য কন্যা’ হয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন নোরা ফাতেহী। তার ছবিতে বুঝা যাচ্ছে
ক্যালেন্ডারের পাতা ঘুরে প্রতিবছরের ডিসেম্বরেই আসে বিজয়ের দিন। কিন্তু এবারের বিজয় দিবস প্রতিবারের মতো নয়। এবার বিজয় পূর্ণ করেছে অর্ধশত বছর। বিশেষ এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে রংতুলিতে ক্যাম্পাস রাঙিয়েছে ইসলামী বিশ^বিদ্যালয় প্রেস ক্লাব। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পঞ্চাশটি আলপনা এঁকেছে প্রগতিশীল সাংবাদিক সংগঠনটি। বিশ^বিদ্যালয়ের সৃজনশীল শিল্প সংগঠন বুননের সহযোগিতায় রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে এসব শিল্পকর্ম। বাহারী রঙে
রাজধানী ঢাকার খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের সামনে রেললাইনের ধারে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আশিক হোসেন (১৭)। সে ঝালকাঠি সদর উপজেলার শাচিলাপুর গ্রামের জামাল হোসেন হাওলাদারের ছেলে। ঝালকাঠীর শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় বিজয় দিবসের ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। দূতাবাসের তৃতীয় তলায় স্থাপিত
মহান বিজয় দিবসে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছে পিরোজপুরের কাউখালী প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ মৃদুল আহম্মেদ সুমন,
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর এবং রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বিএমপি পুলিশ। পুলিশ জানায়, ভোলা জেলা ও সদর থানাধীন পৌর ৭নং ওয়ার্ডস্থ আমানতপাড়ার মৃত রফিকুল ইসলাম এর ছেলে মনিরুল ইসলাম(৩০) কে ১ কেজি গাঁজা ও রাত পৌনে