
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খুনিয়াদিঘি মোড়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কোচিং সেন্টার উল্টে গেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী ও কোচিং সেন্টারের ছাত্ররা।
আহতরা তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- ওই কোচিংয়ের শিক্ষার্থী নাঈম (১৪), শাকিল (১৪) ও ফুয়াদ (১৪)। তারা সবাই চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা। অপর আহত ট্রাক্টরচালক সুদন (৪০) একই উপজেলার ছোট বাউল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে খুনিয়াদিঘি মোড়ের পার্শ্বে রাস্তার ধারে রেনেসা কোচিং সেন্টারের টিন দিয়ে ঘেরা অস্থায়ী ঘরে উল্টে যায়। এতে কোচিংয়ে অবস্থানরত ৫ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের তাৎক্ষণিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে রেখেছেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় এলাকাবাসী ও ছাত্ররা রাস্তা অবরোধ করে রেখেছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। দিনাজপুর ট্রাক্টর রাস্তার পাশে কোচিং সেন্টার আহত ৫ শিক্ষার্থী
কোনো ট্যাগ পাওয়া যায়নি