গণটিকাদান কার্যক্রমের মাধ্যমে একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে আজ (শনিবার) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া।শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, প্রথম ডোজের জন্য এক কোটি
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে পাড়াবাসীর হামলায় পাড়া প্রধান কার্বারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬ জনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।এদিকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ৯টায় রুমা থানার হেফাজতে নিহতদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রুমা থানার
পুলিশের সহায়তায় মালিক ফিরে পেল তার চোরে নেওয়া গরু। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ গরুর মালিকের কাছে তার চুরি দুটি গরু হস্তান্তর করেছে।এ তথ্য জানিয়েছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। এর আগে ২১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা নিবাসী মো.আলম মিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করিয়া সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবস্থান করে একটি সঙ্গবদ্ধ চোরচক্র। ২২ ফেব্রুয়ারি
হেলিকপ্টারে করে আসলেন বর, বিয়ের আয়োজনও ছিল ধুমধামে। এলাকার উৎসুক জনতা বর ও হেলিকপ্টার দেখার জন্য ভীড়ও জমিয়েছেন । কিন্তু বারা ভাতে ছাই দিল প্রশাসন। কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে না করেই চলে যেতে হলো বরকে! উক্ত ঘটনাটি ঘটেছে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বিকেল তিনটার দিকে বিয়েটি বন্ধ করে
ইউক্রেনে হামলা বন্ধ করে রুশ বাহিনীকে ব্যারাকে (সেনাছাউনি) ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।অ্যান্তোনিও গুতেরেস বলেন, সেনাদের ব্যারাকে ফিরে যাওয়া দরকার। নেতাদের উচিত সংলাপ ও শান্তির পথে হাঁটা। এক টুইট বার্তায় তিনি বলেন, ইউএন-এর জন্ম হয়েছিল যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য
বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ১৬ লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে
খাবার-পানীয় গ্রহণের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল। খাওয়ার শুরুতে কেউ তা বলতে ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখনই তা পাঠ করার ওপর গুরুত্বারোপ করেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিন্তু কোনও হালাল খাদ্য খাবার সময় যদি কেউ ‘বিসমিল্লাহ’ না বলে বা বলতে ভুয়ে যায়; তবে কি ঐ খাবার খাওয়া হারাম হয়ে যাবে? ‘না’, খাওয়ার শুরুতে ‘বিসমিল্লাহ’ না বললে
মাত্র দুই দিন আগেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ওদের জীবনটা চলছিল স্বাভাবিকভাবেই। যুদ্ধ যুদ্ধ শুনলেও তারা ভেবেছিল হয়তো শেষ রক্ষা হবে। তবে শেষ রক্ষা হলো না। বেধে গেল যুদ্ধ। চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে কিয়েভবাসীর। তাদেরই কয়েকজন জানিয়েছে নিজেদের যুদ্ধদিনের গল্প। ঘুম ঘুম চোখে শুনলেন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হতে পারে—এই আশঙ্কা নিয়ে গল্প করতে করতে গত বুধবার রাতে ঘুমাতে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে আফগানিস্তানের বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেওয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী
হেলিকপ্টারে বাল্যবিয়ে করতে গিয়ে ফিরে গেলেন বর। কনের বয়স ১৮ বছরের কম হওয়ায় উপজেলা প্রশাসন বিয়ে বন্ধ করে দেয়। তাই কনে ছাড়াই ফিরে যেতে হয় বর শাহজালাল মিয়াকে (৩০)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারে বিয়ে করতে আসায় সব আনুষ্ঠানিকতা পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জায়গায় আয়োজন করা হয়। বর শাহজালাল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে আফগানিস্তানের বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। টানা দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের সঙ্গে আইসিসির ওয়ার্ল কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও
যেভাবেই হোক এই যুদ্ধে জিততে চায় রাশিয়া। কিন্তু পরিস্থিতি যা বলছে তাতে এবারের যুদ্ধটা দেশ, মহাদেশের সীমানা ছাড়িয়ে মহাকাশেও ছড়িয়ে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলি পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল রিকনাইস্যান্স অফিসের (এনআরও) কর্মকর্তা ক্রিস্টোফার স্কোলেস সম্প্রতি এমন আশঙ্কা করছেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন ওই অফিসের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও। তাদের ধারণা, রাশিয়া এই যুদ্ধটিকে অনেক দুর গড়িয়ে নিয়ে যাবে। ইতিমধ্যেই জিপিএস ব্যবস্থা অচল
টানা কয়েক দিনের উত্তেজনার পর বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন। ঘর ছাড়া হয়েছেন অন্তত ১ লাখ মানুষ। দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই। ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। এদিকে যুদ্ধ ঘোষণার প্রায়
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন এক বৃদ্ধ রোগীকে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ট্রলিতে করে ওই বৃদ্ধকে এনে হাসপাতালের সামনের সড়কে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় ওই রোগীকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া
চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরের কোতয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় দুইটি পিকআপ জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বিপুল পরিমান চোরাই ডিজেল নিয়ে পতেঙ্গা হতে সাগর পাড় দিয়ে সীতাকুণ্ডের দিকে যাচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। করোনার কারণে এবার বইমেলায় প্রথম শুক্রবার ছিল না ‘শিশু প্রহর’। আজ দ্বিতীয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মেলার দশম দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে পুরো মেলা চত্বর। কারণ, মেলায় শিশুদের জন্য চালু হয়েছে সিসিমপুর। অভিভাবকদের সঙ্গে দলবেঁধে মেলায় এসেছে নানা বয়সের শিশু-কিশোররা। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে দেখছে নিজেদের পছন্দের
বহুল আলোচিত ঢাকার পিলখানা হামলার ঘটনায় ৫৭ সেনা সদস্যসহ ৭৪ জন নিহত হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছেন তা জানতে চান শহীদদের স্বজনরা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকার ফুটপাতে বেসামরিক পোশাক পরা একটি মরদেহ পড়ে আছে। পাশেই দুই তলা একটি ভবনের আড়ালে অবস্থান নিয়েছে ইউক্রেনের সেনারা। ২০ মিটারের কিছু বেশি দূরে চিকিৎসাকর্মীরা ছুটছেন আরেকজন আহতকে সেবা দিতে। ওই ব্যক্তি একটি বেসামরিক গাড়ি চালাচ্ছিলেন। যা সাঝোঁয়া যানের চাপায় পিষ্ঠ হয়েছে। আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনীর একটি অগ্রসর দল রাজধানী কিয়েভে প্রথম প্রবেশ করে। তারা এগিয়ে যাওয়ার পথে
গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার কমেছে। তবে মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১১ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৪৮ শতাংশ। গতকাল (২৪
পটুয়াখালীর কুয়াকাটার কেরানী পাড়া থেকে দশ লিটার দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ হেমাতী রাখাইন (৪১) ও গোবিন্দ দাস (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মহিপুর থানার এস আই মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এস আই সাইদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার
ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ফেব্রুয়ারী) আছর নামাজের পর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে পরিষদ চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.
‘জলবায়ু ঝুঁকিতে উপকুল, চাই টেকসই উন্নয়ন,’ এই শ্লোগান নিয়ে বেসরকারী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস শুক্রবার সকাল ১১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও মাক্স বিতরন কর্মসূচী পালন করেন। এন এসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদকক কাজী সাঈদ, সাবেক
দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্যসহ জুয়া খেলার দায়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে উজ্জল হোসেন (৩৩),হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত লোকমানের ছেলে হামিদুল হক(৫৯),মৃত আমির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৪৫), দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহাগ(৩৩),পাবর্তীপুর উপজেলার কালিকাপুর
ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা ও রোগমুক্তির জন্য গোয়ালন্দে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ফেব্রুয়ারী) জুম্মার নামাজের পর গোয়ালন্দে আড়ৎ পট্টি জামে মসজিদে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালুর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার