সারাদেশের ন্যায় ১লা মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিকেল ৪ টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের আহমেদ আলী মৃধা গণগ্রন্থাগের কর্মসূচিতে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছিল গেল জানুয়ারি মাসে। কিন্তু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এ নির্বাচন। থেকে যাচ্ছে এর রেশ। নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা পৌঁছে হাইকোর্টে। এখন কোর্টই নির্ধারণ করবে কে হবে সাধারণ সম্পাদক। মঙ্গলবার (০১ মার্চ) এ বিষয়ে হাইকোর্টে ভার্চুয়ালি এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বুধবার (০২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ
ইউক্রেনে রুশ আগ্রাসন থামছেই না। এরই মধ্যে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছে অগুণিত মানুষ। সংঘাত থামাতে একদফা শান্তি আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। এদিকে দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে আগ্রাসী রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছে ইউক্রেনের তারকা অ্যাথলিটরা। এবার সে তালিকায় যোগ দিলেন দেশটির ‘আয়রন লেডি’ খ্যাত নারী কুস্তিগীর মারিনা মোরযও। টিএমজি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক সহিংসতায় ৫ জন নিহত হয়েছেন। একটি চার্চে এবার ৯, ১০ ও ১৩ বছর বয়সী ৩ মেয়ে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। নিহত হয়েছেন ওই পরিবারের কেয়ারটেকারও। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে ওই শহরটিতে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশ কয়েকটি পুলিশের গাড়ি, ইউনিফর্মে সতর্ক সবাই। ওয়্যারলেসে যোগাযোগ হচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেনির কর্মচারীদের পদবি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, দিনাজপুর জেলার আয়োজনে ও হাকিমপুর উপজেলা ভূমি অফিসে কর্মরত ভূমি প্রশাসন সহকারীদের উপস্থিতিতে দিনব্যাপী সেবা প্রদান বন্ধ রেখে কর্মরিবতি পালন করা হয়। কর্মবিরতিতে হাকিমপুর
গ্যাস, তেল ও কাঁচা তরিতরকারিসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিকা আলম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন হচ্ছে। এদেশের যা কিছু অর্জন বিশেষ করে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সব কিছুই এসেছে আওয়ামীলীগের হাত ধরে। আওয়ামীলীগের হাত ধরেই
‘বীমায় সুরক্ষিত থাকলে-এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় বীমা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১ লা মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদরের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিকেল ৩ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী
বীমা সুরক্ষিত থাকলে',এগিয়ে যাব সবাই মিলে" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে মানুষের মাঝে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানির সরাইল অফিসের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী শেষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১মার্চ) সকাল ১১টায় সরাইল উপজেলার চত্বর থেকে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালীটি। শতাধিক ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানির গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী দের
খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। মঙ্গলবার (১ মার্চ ২০২২ইং ) খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে এ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ সভাপতিত্ব। খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ওয়াপদার জায়গা ও সরকারি খাস খতিয়ানের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক শ্রেনীর ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুধু তাই নয় একের পর এক সরকারী জমি দখল করে আসলেও প্রশাসনের কর্মকর্তারা এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই বলে দাবী এলাকাবাসীর। এদিকে প্রশাসনের সঠিক নজরদারী না থাকার ফলে সরকারী জমি গুলো দখল হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি।মঙ্গলবার (১ মার্চ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির কার্যালয়ের সামনের এ বিক্ষোভ সমাবেশে দলের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৫ জন। একইসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ
দিনাজপুরের চিরিরবন্দরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বাসের কমপক্ষে ৩০ যাত্রীসহ আহত হয়েছেন ৩৩ জন।মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সৈয়দপুর হাসাপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় ভূঞাপুর বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশন উদ্যোগে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গণে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস
দক্ষিণ ইউক্রেনের শহর খারসন শহরের কেন্দ্রস্থল ঘিরে ফেলেছেন রুশ সেনারা। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সেনাবাহিনী খারসনে হামলা শুরু করেছে। খারসন শহর রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছাকাছি। ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ ও নিউ কাকহোভকা শহরের মধ্যে শহরটির অবস্থান।খারসনের মেয়র ইগর কয়খায়েভ ফেসবুক পোস্টে বলেছেন, খারসন শহরের প্রবেশমুখে রাশিয়ার সৈন্যরা চেকপোস্ট বসিয়েছে। খারসন উইক্রেনের ছিল এবং থাকবে। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেন টোয়েন্টিফোরকে খারসন-ভিত্তিক সাংবাদিক এলিনা
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘জুনিয়র কোনো পুলিশ সদস্যের মৃত্যুর পর পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান পেত পরিবার। তখন বিল পাস করত জেলা পুলিশ সুপার। সরকার ২০২০ সালে আট লাখ করার পর সেই বিল পাস করে জেলা প্রশাসকরা। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় মারা যায় ৩৭৭ পুলিশ সদস্য। এরমধ্যে মাত্র ৭৯ পরিবার টাকা পেয়েছে।
নাটোরে ভাড়া বাসা থেকে পৌরসভার কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।৩০ বছর বয়সী পলি খাতুনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায়। তিনি নলডাঙ্গা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলি
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে আজ মঙ্গলবার (১ মার্চ) থেকে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকত।বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, ১ মার্চ থেকে সরকার সারাদেশে সব সিএনজি
কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন, চলমান বিভিন্ন কার্যক্রম ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান খাঁন, সহ-সভাপতি সৈয়দ
সাতক্ষীরার শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ লা মার্চ) বেলা ১১ টায় শ্যামনগর মডার্ণ স্কুল চত্ত্বরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর অর্থায়নে অনুষ্ঠিত উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন। শ্যামনগর উপজেলা প্রশাসন ও বারসিক এর সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জের সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের
১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড।মঙ্গলবার (১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ দুটি পরীক্ষার ফরম পূরণ ও প্রস্তুতিমূলক পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে গত বছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসির নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি
রাজধানীর ডেমরায় পুলিশের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। লুটে নেয় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা। ঘটনাটি ঘটে রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ডেমরা বালুর মাঠের ছোটপাইটি এলাকায়।ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তা আজিজুল হক সুমন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.