
প্রকাশ: ১ মার্চ ২০২২, ২০:২৪

কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন, চলমান বিভিন্ন কার্যক্রম ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান খাঁন, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ন সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন,
সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়া, আল আমিন শোভন, মোঃ আব্দুর রশিদ সেখ, মামুন সরকার, কোরবান আলী তালুকদার, মোঃ নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, খন্দকার মাসুদ রানা, ফুয়াদ হাসান রঞ্জু, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি