
প্রকাশ: ১ মার্চ ২০২২, ২১:৪৪

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় ভূঞাপুর বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশন উদ্যোগে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গণে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর বীমা উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক, জীবন বীমা কর্পোরেশনের সভাপতি মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল সহ উপজেলার বিভিন্ন বীমার কর্মকর্তা কর্মচারী। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা বীমা উন্নয়ন এসোসিয়েশনের সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু।

কোনো ট্যাগ পাওয়া যায়নি