অসুস্থতা ও সুস্থ থাকা মহান আল্লাহর পক্ষ থেকেই হয়। এর সঙ্গে আল্লাহর আনুগত্য কিংবা নাফরমানির কোনো সম্পর্ক নেই। কেননা নবি-রাসুলগণও অসুস্থ হতেন। অথচ তাঁরা ছিলেন সৃষ্টির সেরা মাখলুক। তবে মহান আল্লাহ বান্দাকে অসুস্থতা, দুঃখ-বেদনা ও বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। এসব কিছুতে রয়েছে মুমিন বান্দার জন্য দ্বিগুণ সওয়াব। কিন্তু কেন? মুমিন বান্দাদের মধ্যে যারা অসুস্থ হয়, দুঃখ-বেদনা ও বিপদ-আপদে পরীক্ষার সম্মুখীন হন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকের চাপায় মাথা পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫টি ট্রাকে আগুন দিয়েছেন।মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এর আগে রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকটাপায় মারা যান মাহবুব হাবিব হিমেল। তিনি কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নিহত হিমেল
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি এর আওতায় কর্তৃক পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার ৪০ দিনের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান। ২০টি প্রকল্পে ৬২৪ জন শ্রমিক কাজ করবে। এবং তাদের তাদের দৈনিক
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি এলাকার বড়াল নদীর থেকে অজ্ঞাত নামা এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে স্থানীয় কৃষকরা নদীপাড়ে কৃষি জমিতে কাজে যাওয়ার সময় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে
স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষা আবার শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে। এ পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু
বরিশালের মেয়ে সেই আসপিয়া ইসলামের বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনষ্টেবল পদে চাকুরীর স্বপ্ন বাস্তবায়নের পর এবার তার স্থায়ী ঠিকানাও নিশ্চিত করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে বসে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় বরাদ্দ জমির দলিল ও নির্মিত ঘরের চাবি এক অনুষ্ঠানের মাধ্যমে আসপিয়ার মা ঝর্না বেগমের হাতে তুলে দিলেন বরিশাল- ৪ আসনের সংসদ সদস্য (এমপি) পংকজ দেবনাথ, বরিশাল জেলা
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার খালাস পাওয়া পুলিশের ৪ সদস্য এবং এপিবিএন এর ৩ সদস্য কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সিনহা হত্যা: কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার কারাগারের জেল সুপার নেছার আলম। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ
হাসপাতাল থেকে ৮১ দিন পর রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে করোনা পরিস্থিতির অবনতি বিবেচনায় তাকে বাসায় নেওয়া হচ্ছে বলে জানান, দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় চিকিৎসকদের ব্রিফিং করার কথা রয়েছে। গত বছরের ১১ এপ্রিল করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ এপ্রিল তাকে ভর্তি
ওমিক্রন ছাড়াও আরও নতুন চার ধরনের করোনা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলছে পৃথিবীজুড়ে। এর মধ্যে চীন, ফ্রান্স, সাইপ্রাস ও দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা বা ওমিক্রনের মতো এ ভ্যারিয়েন্টগুলোও যাতে দেশে ঢুকতে না পারে সে জন্য আগে থেকেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২৮ হাজার। করোনার নতুন যে ধরনে পুরোবিশ্ব ভীত সেটি ওমিক্রন। এর
রাজধানীর মহাখালীর একটি হাসপাতাল থেকে গাইবান্ধা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালকের মধ্যে রেষারেষীতে আফসানা আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু হয় আফসানার৷ নিহত আফসানা আক্তার গাইবান্ধা জেলা থানার বদ্ধ ধান গড়া গ্রামের আলমের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করতো। শিশুটির পিতা আলম মিয়া বলেন, আমার মেয়ে ক্যন্সারে
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে যানবাহনে এলপিজির চাহিদা মেটাতে প্রথম বারের মত নির্মাণ করা হয়েছে এলপিজি ফিলিং স্টেশন। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত মেসার্স সপ্তবর্ণা এলপিজি ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে। ওইদিন গোয়ালন্দ মোড়ে দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্থাপিত এই এলপিজি স্টেশনটি রনজিৎ সরকার টিটু ও তার পরিবারবর্গসহ স্থানীয় ব্যবসায়ীরা ফিতা কেটে মেসার্স সপ্তবর্ণা এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন করেন। এসময়
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় জানুয়ারি মাসে খুনসহ ১২ জনের লাশ উদ্ধার হয়েছে। নতুন বছরে সবচে বেশি খুন হয়েছে শৈলকুপায়। ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ, সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় খুনোখুনি বৃদ্ধি পাচ্ছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত পহেলা জানুয়ারী শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে খুন হয় জসিম উদ্দীন। ৫ জানুয়ারী একই উপজেলার কিত্তিনগর গ্রামে খুন হয় অখিল সরকার, ৮ জানুয়ারী কৃষ্ণনগর গ্রামে খুন
দিনাজপুরের (হিলি)হাকিমপুর উপজেলার ওএমএসের বিক্রয় কেন্দ্র গুলোতে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পারার কোন বালাই নেই। ক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে। সামাজিক দূরত্ব না মেনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য নেওয়া, মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্যবিধি মানতে ক্রেতাদের মধ্যে উদাসীনতা দেখা গেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) হাকিমপুর হিলি পৌর এলাকার বেশ কয়েকটি ওএমএস বিক্রয়কেন্দ্র গুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। হিলি স্থলবন্দর এর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানালঘাট ও ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রয়ের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় মাটি বিক্রয়ের দায়ে দুই স্থান থেকে ৬জন কে আটক করা হয়। আটকেরপর বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
জায়েদ খান ঘোষণা দিয়েছেন, তিনি চিত্রনায়িকা নিপুণকে প্রধান আসামি করে মামলা করবেন। আজ মঙ্গলবার তাঁর এই মামলা করার কথা রয়েছে। এদিকে জায়েদের এমন বক্তব্যে নিপুণ বলেন, ‘জায়েদ খান যদি আমাদের নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে আমি ওর বিরুদ্ধে ১০০ মামলা করব।’ গত রোববার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। স্ক্রিনশটে
শেরপুরের নকলা উপজেলায় একটি ভবনেই ৭০টি চাক বেঁধেছে মৌমাছির দল। চারতলা ভবনের ছাদ, জানালার কার্নিশে চাক বাঁধা মৌমাছিগুলো বন মৌমাছি। আশপাশের বিস্তীর্ণ শর্ষে খেত থেকে মধু সংগ্রহের পর তা চাকে জমা করছে মৌমাছিগুলো। উপজেলার চন্দ্রকোনা এলাকার ওই ভবনটি চন্দ্রকোনা কলেজের। ৭০টি চাকের খবর জানাজানি হওয়ার পর উৎসুক অনেকেই তা দেখতে ভবনের সামনে ভিড় করেন। চন্দ্রকোনা কলেজের বাংলা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলো ছড়াচ্ছেন। এবার তাদের সঙ্গে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটির চূড়ান্ত ড্রাফটে জায়গা করে নিলেন তাসকিন আহমেদ, লিটন দাস এবং শরিফুল ইসলাম। এর আগে প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী। তবে চূড়ান্ত তালিকা থেকে তারা বাদ পড়েছেন। এগিয়ে
বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টানা টস জিতলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিনি ব্যাটিং বেছে নিয়েছেন। গতকালও খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন সাকিব। জমজমাট ম্যাচটি শেষ পর্যন্ত ৬ রানে জিতে যায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আজ ফরচুন বরিশালের একাদশে এসেছে একটি পরিবর্তন। জিয়াউর রহমানের বদলে সুযোগ পেয়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার। অন্যদিকে নানা
দিনাজপুরের হিলিতে অসহায় গরীব ও দুস্থ্য শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় হিলি আমদানিকারক গ্রুপের আয়োজনে ট্রাক মালিক সমিতির হলরুমে উপজেলার প্রায় ৫ শতাধিক অসহায় গরীব ও দুস্থ্য শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। এসময় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, প্রেসক্লাবের
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে। আজ মঙ্গলবারও সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম সচলসহ দুই
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে কেউ আটক হয়নি। অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্তের বউবাজার নামক স্থানে অভিযান চালানো হয়। নিজস্ব তথ্যের ভিত্তিতে
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের কন্যা মেরিনা খাতুন। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে নারী নির্বাচন করে পরাজিত হন। এরপর ভোট না দেবার অভিযোগে তিনি বন্ধ করেছেন গ্রামের কমিউনিটি ক্লিনিকে ঢোকার একমাত্র রাস্তা। গত একমাস ধরে ওই এলাকার রোগীরা ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে যেতে পারছেন না। এতে করে ওই ব্লকের অন্তত চারশ রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের সকল অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে এবং দুঃশাসনকে প্রলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের কৌশল হিসেবে লবিস্ট নিয়োগের বিষয়টি উল্লেখ করছে। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, আজ বাংলাদেশের জনগণসহ দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, ন্যায় বিচারহীন