রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

রাশিয়া জিতলেও চড়া মূল্য দিতে হবে পুতিনকে: বাইডেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৬:৩৪

শেয়ার করুনঃ
রাশিয়া জিতলেও চড়া মূল্য দিতে হবে পুতিনকে: বাইডেন

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে শেষপর্যন্ত জয়ী হলেও এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বুধবার এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হয়তো তিনি জয়ী হবেন, যে উদ্দেশ্যে এই অভিযানের নির্দেশ তিনি দিয়েছেন, তা হয়তো সফল হবে— কিন্তু এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে তাকে।’

আরও

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে ন্যাটো। এই আবেদনকে ঘিরে দ্বন্দ্ব দানা বাঁধতে থাকে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে ঘোষণা করার পর মস্কো ও কিয়েভের মধ্যকার তিক্ততা আরও তীব্র হয়।

এই তিক্ততার জেরেই দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।

আরও

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হচ্ছে ইউক্রেনের বাহিনীর। তবে গত দুই দিন ধরে সংঘাত তীব্র হয়ে উঠেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে। রুশ বাহিনীর রকেট হামলায় ইউক্রেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই শহরটিতে ইতোমধ্যে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া অভিযানের ষষ্ঠ দিন মঙ্গলবারে রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছেছে রাশিয়ার সেনাবহর। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে— ট্যাংক, সাঁজোয়া যান, অস্ত্র ও গোলাবারুদে সমৃদ্ধ এই সেনাবহরটি প্রায় ৪০ মাইল দীর্ঘ।

এদিকে, সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে থাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে রুশ ব্যাংকগুলোর বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকেও রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাব উঠেছে।এসব নিষেধাজ্ঞার জবাবে রাশিয়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় বিচলিত নয় রাশিয়া; এবং ইউক্রেন ইস্যুতে দেশটি যে অবস্থান নিয়েছে, পশ্চিমের দেশগুলোর জারি করা নিষেধাজ্ঞার কারণে তাতে পরিবর্তন আসারও কোনো সম্ভাবনা নেই।

সর্বশেষ সংবাদ

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

সাইবার ঝুঁকি কাটিয়ে আবার চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকি কাটিয়ে আবার চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরান থেকে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মীদের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো স্মারকলিপিতে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেন।

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই শনিবার (২৪ অক্টোবর)

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তেল উৎপাদন বাড়ানো ও আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটি আনুষ্ঠানিকভাবে জানায়, ইরাকের অভ্যন্তরে পরামর্শক ভূমিকাসহ আর কোনো মার্কিন সেনা অবস্থান করছে না। ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি বলেন,