রুশ সেনাদের হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে এখন পর্যন্ত শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন।কিয়েভ শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২০ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলার পর থেকে কিয়েভে চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯১২ জন। কিয়েভ শহর প্রশাসনের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৭৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৮ হাজার ৩০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৬৮২ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৭ হাজার ১৯১ জনে।২৪
জীবন যার আছে, তার মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুর পর ৩ জিনিস মানুষকে অনুসরণ করে। এ তিন জিনিসের মধ্যে দুইটি ফিরে আসে তথা দুনিয়াতেই থেকে যায়। আর একটি জিনিস মৃতব্যক্তির সঙ্গী হয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে বিষয়টি সুষ্পষ্ট করেছেন। মৃতব্যক্তিকে অনুসরণকারী জিনিস তিনটি কী? মৃত ব্যক্তিকে অনুসরণ করা জিনিস ৩টি। এর মধ্যে প্রথম হলো- মৃতব্যক্তির আপনজন তথা আত্মীয়-স্বজন; দ্বিতীয় হলো-
২০ রমজান পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার (১৯ মার্চ) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমকি ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে
অটোচালক থেকে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার কুম্বাকোনাম পৌরসভার মেয়র হলেন কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ানো কে সরবানন। তার জীবন কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দুই দশক ধরে অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করেন কে সরবানন। সেই সরবাননই কুম্বাকোনাম পৌরসভার প্রথম মেয়র হিসাবে নিযুক্ত হলেন। খুব অল্প বয়সে মা-বাবাকে হারান তিনি। সরবানন বেড়ে ওঠেন দাদা-দাদির কাছে।তামিলনাড়ুর থুক্কামপালায়মে একটি ভাড়া বাড়িতে
চোর ঠেকাতে ঘরে অনেক সময় তালা ঝুলানো হয়। এবার মাঠে ক্ষেতের ফসল কিভাবে রক্ষা করবে সে চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে কৃষকদের। ঝিনাইদহের শৈলকুপায় মাঠের পর মাঠ পেঁয়াজ ক্ষেত নিয়ে মহা চিন্তায় কৃষকেরা। চলছে পেঁয়াজ তোলার মৌসুম। এর আগেই চোরচক্র হানা দিচ্ছে পেঁয়াজ ক্ষেতে; ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। দেখা গেছে, এ পেঁয়াজ চুরি ঠেকাতে মাঠেই টানানো হয়েছে তাবু । চোর
বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওনের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর জন্য আলটিমেটাম দিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবী এ আলটিমেটাম দেন। তারা বলেন, দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস সরিয়ে ফেলতে হবে। দেশে ঈমান ও ইসলামের ওপর এমন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় মুদ্রবন্দরগুলোকে সাবধান থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া
হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরীরকে ফুসলিয়ে ৩ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার পর ওই কিশোরী (১৫) কে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এর মাঝে প্রধান আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ভিকটিমকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের দুধপাতিল গ্রাম থেকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগের নেতা-কর্মিদের উদ্দেশ্যে বলেছেন, সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ছাত্রলীগকে। জাতীয় নির্বাচনের আর মাত্র পৌনে দুই বছর বাকী আছে। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে
কেবল ছয় ঘণ্টায় চল্লিশ হাজার সম্ভাব্য প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র উৎপাদন করতে পারে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। নতু এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। চলতি মাসের শুরুতে নেচার মেশিন ইন্টেলিজেনসে প্রকাশিত নিবন্ধের গবেষকেরা বলছেন, খারাপ লোকজনের হাতে পড়লে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার হতে পারে কিনা, তা নিয়েও গবেষণা করা হয়েছে। তাতে প্রমাণিত হয়েছে, এতে সত্যিকারের ঝুঁকি রয়েছে।-খবর আরটির। অর্থাৎ খারাপ লোকজন কিংবা গোষ্ঠীর
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে গতকাল (১৮ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় দেখে টাইগাররা। ইতোমধ্যে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন দক্ষিন আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের হাতছানি। সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল জোহানেসবার্গে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচে মাঠে নামার আগে সিরিজ জয়ের প্রত্যাশা করছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সেঞ্চুরিয়ানে
দক্ষিণ সুদানের মানুষের জীবন-জীবিকা গরু লালন-পালনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১ হাজার কিংবা ২ হাজার গরু যার আছে, তিনিই প্রভাবশালী। একটা বিয়ে করতে হলে কমপক্ষে পাঁচটা গরু থাকতে হবে। তবে অনেকে গরু জোগাড় করতে না পেরে সারাজীবন বিয়ে করতে পারে না। কেউ কেউ এজন্য গরু জোগাড়ে অবৈধপন্থা অবলম্বন করে। এরপর ১০০ গরু থাকলে আরেকটা বিবাহ করতে পারবেন। এই দেশটিতে যৌতুক প্রথা
র্যাব-৮’র অভিযানে ইমন হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন মধুপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে একটি টিম টহল ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানাধীন মধুপুর গ্রাম এলাকায় অভিযান
রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা কালিয়াবাড়ী এলাকায় আজ শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাস চাপায় নগেন্দ্র নাথ প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত নগেন্দ্র নাথ প্রামানিক কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের মৃত উপেন্দ্র নাথ প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা
সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শনিবার (১৯ মার্চ) রাতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে পুরাতন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আজ শনিবার সন্ধ্যা
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের কৃতিসন্তান সাবেক প্রধান বিচারপতি ও মহামান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আজ শনিবার সকাল ১০ টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ নিজ জেলা নেত্রকোনায় ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিসহ সর্বস্তরের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার বেলা
টেকনাফে এক কেজি ১৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৭ লাখ টাকা। ১৯ মার্চ শনিবার ভোররাতে উপজেলার হ্নীলা বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম -১২ হতে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে খুরের দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২
বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নাম ভাঙিয়ে হজ্জ্বে পাঠানোর প্রলোভন দেখিয়ে মোবাইলে টাকা দাবি করা প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত খান আবি আব্দুল্লাহ টুকু বরিশাল নগরীর কালিবাড়ি রোড এলাকার আবু সালেহ ধলু মিয়ার ছেলে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় যুবায়ের আব্দুল্লাহ, কাউনিয়া থানায় আসিফ মাহামুদ হিমু, বন্দর থানায় মীর
নওগাঁর ধামইরহাটে প্রশাসনের স্বাক্ষরিত কার্ডের মাধ্যমে ভর্তূকিমূল্যে টিসিবি’র পন্য বিক্রয়ের লক্ষে সংবাদ সম্মেলন করেছে ধামইরহাট উপজেলা প্রশাসন। ১৯ মার্চ বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে পবিত্র রমজান উপলক্ষে নিকট সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা, মসুর ডাল ও অন্যান্য পন্য ডিলারের মাধ্যমে নি¤œ আয়ের মানুষের নিকট বিক্রয়ের জন্য সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়। সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় স্ত্রীকে দ্রুত বিয়ের নির্দেশ দিয়ে নিজের কর্মস্থলে আত্মহত্যা করেছেন সাইফুর রহমান নামে এক কারখানার মহাব্যবস্থাপক। শনিবার (১৯ মার্চ) বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টার দিকে ওই এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে সবথেকে আধুনিক ও যুগোপযোগী। বাংলাদেশের সবথেকে সুন্দর বিমানবন্দর হবে এটি। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা প্রকল্প নিচ্ছি। বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সবথেকে অত্যাধুনিক। শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন,
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নামী তারকা মহেশ বাবু। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। কিছুদিন আগে সিনেমাটির ‘কলাভাতি’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার আসছে দ্বিতীয় গান ‘পেনি’। শনিবার (১৯ মার্চ) ‘পেনি’ গানের প্রমো প্রকাশ করা হয়েছে। এতে সুপারস্টার মহেশ বাবুর মেয়ে সিতারা ঘাট্টামানেনির নাচের ঝলক দেখা যাচ্ছে। দিন পার না হতেই ভিডিওটি প্রায় দুই মিলিয়ন ছুঁই
আগামী ২১ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সশরীরে এটি উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে বরণ করে নিতে কলাপাড়ায় চলছে বিভিন্ন সাজসজ্জা। তার মধ্য অন্যতম আকর্ষণ হলো রংবেরঙের আলপনা দিয়ে সাজানো জেলেদের মাছ ধরার ২০০ নৌকা। এরই মধ্যে কাজ প্রায় শেষের দিকে। প্রধানমন্ত্রীর আগমনের