বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের জন্মস্থানে প্রথম জানাযা অনুষ্ঠিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১:৫৫

শেয়ার করুনঃ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের জন্মস্থানে প্রথম জানাযা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের কৃতিসন্তান সাবেক প্রধান বিচারপতি ও মহামান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আজ শনিবার সকাল ১০ টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ নিজ জেলা নেত্রকোনায় ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিসহ সর্বস্তরের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

শনিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে তার মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কেন্দুয়া আদমপুর হেলিপ্যাড মাঠে নিয়ে আসা হয়। সেখানে মরহুম রাষ্ট্রপতির মরদেহ দেখার জন্য মানুষের ঢল নামে। হেলিকপ্টার থেকে রাষ্ট্রপতির মরদেহ গ্রহন করেন নেত্রকোনার জেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মইনউদ্দিন খন্দকার, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

     পরে মরহুমের মরদেহ একটি লাশবাহী এ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ী পেমই নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার পূর্বে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের ছেলে সোহেল আহমেদ অলিক উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, আমার বাবা গ্রামকে খুব ভালোবাসতেন। সব সময়ই গ্রামে আসতে চাইতেন। কিন্তু আমরা বিদেশে থাকায় বাবার গ্রামে আসা সম্ভব হয়নি। ভেবেছিলাম বাবাকে আপনাদের কাছে জীবিত নিয়ে আসব। কিন্তু তা আর হলো না। তিনি উপস্থিত সবার কাছে তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিকাল ৪টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ির আঙ্গিণাতেই মরহুম রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

    বিকাল সাড়ে ৫টার দিকে মরহুমের লাশ হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় জানাযা রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে বনানীতে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে।

আরও

টিসিবির কার্ডে বড় ছাঁটাই, বাদ পড়ল ৫৯ লাখ

টিসিবির কার্ডে বড় ছাঁটাই, বাদ পড়ল ৫৯ লাখ

      এদিকে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

   

 উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৩০ সালের ১লা ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবা তালুকদার রিসাত আহমেদ ছিলেন একজন সমাজসেবী ও এলাকায় জনহিতৈষী ব্যক্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে অর্থনীতিতে বি এ (অনার্স) এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ফজলুল হক হলের ছাত্র ছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

    ১৯৫৪ সালে তদানীন্তন পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে উচ্চতর ডিগ্রী গ্রহন করেন। 

        বিচারপতি সাহাবুদ্দীনের কর্মজীবনের সূচনা ম্যাজিষ্ট্রেট হিসেবে। সহকারী জেলা প্রশাসক হওয়ার পর ১৯৬০ সালে প্রশাসন থেকে বিচার বিভাগে বদলি হন। পরবর্তী সময়ে কর্মদক্ষতা, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসীন হন বিচার বিভাগের সর্বোচ্চ পদ প্রধান বিচারপতি হিসেবে। ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। 

১৯৯১ সালে তার অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। পরে শর্তানুযায়ী তাকে পূনরায় প্রধান বিচারপতির পদে ফিরিয়ে দেয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২৩শে জুলাই তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। এরপর গুলশানের বাসভবনে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন। সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান। 

তাদের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ড. সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৫ সালের ২৩শে জুন যুক্তরাষ্ট্রে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান। বর্তমানে তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

সাবেক রাষ্ট্রপতিসাহাবুদ্দিন আহমদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

হাউসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ট্রাম্পের হাতে শুল্কক্ষমতা

হাউসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ট্রাম্পের হাতে শুল্কক্ষমতা

ফেডের সুদবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনার দাম

ফেডের সুদবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনার দাম

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

এ সম্পর্কিত আরও পড়ুন

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছাড়তে পারেন—এমন আশঙ্কায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আজকের পত্রিকার প্রতিবেদনে দুদকের অনুসন্ধান-সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, বিজয়ীদের অর্জন শুধু তাদের নিজেদের নয়,

সাইবার আইন সংশোধনে মতপ্রকাশের স্বাধীনতা, সম্মানও থাকবে সুরক্ষিত

সাইবার আইন সংশোধনে মতপ্রকাশের স্বাধীনতা, সম্মানও থাকবে সুরক্ষিত

সাইবার সুরক্ষা আইন সংশোধনে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি ঠেকানোর বিষয়টি বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে।  তিনি জানান, আইনটি সংশোধনের বিষয়ে ইতোমধ্যে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

নির্বাচনী ব্যয়ে প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয়ে প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয়সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর উল্লেখ বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা

টিসিবির কার্ডে বড় ছাঁটাই, বাদ পড়ল ৫৯ লাখ

টিসিবির কার্ডে বড় ছাঁটাই, বাদ পড়ল ৫৯ লাখ

টিসিবির কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।  মন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের পর ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড দেওয়া হয়েছে। তিনি জানান, টিসিবির কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে কার্ডগুলো ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হয়েছে। এর

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক