শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। তাঁদের কোয়ালিটি হওয়া উচিত সবচেয়ে উচ্চতর ও উদারচিন্তার প্রয়োগিক মননশীল। শিক্ষকতা পেশার সেক্টরটাকে সমৃদ্ধ করতে হলে তা অবশ্যই সময়োপযোগী পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। অনেকেই জানে, একদিনের জন্যও কোন বিষয়ে শিক্ষা প্রদান করলে তিনি তার শিক্ষক। শিক্ষক, শিক্ষা ও শিক্ষার্থী শব্দগুলো পারস্পরিক নির্ভরশীল ও একে অপরের সাথে ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত। শিক্ষকবিহীন শিক্ষা যেমন কল্পনা করা যায় না
অপচয় রোধ ও চুরি ঠেকাতে পর্যায়ক্রমে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন তিনি।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রক্তিম শীলও মারা গেছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ভোরে একই পিকআপ চাপায় নিহত হন তার পাঁচভাই। এ কয়েকদিন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও চলে গেলেন। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত আপন ৬ ভাইয়ের মৃত্যু হলো। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান রক্তিম
কোনো দোকানের কর্মচারী টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আশা মনি (২০) নামে মোটরসাইকেল আরোহী এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দলগ্রাম তুষভান্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।মৃত নববধূ আশা মনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারীয়া হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম পাড়া এলাকার অহেদুল ইসলামের
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা নমুনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।সংস্থার চেয়ারম্যান এম মফিদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করতে সার্চ (অনুসন্ধান) কমিটি বিকেলে বৈঠকে বসছে। সার্চ কমিটির এই বৈঠক সর্বশেষ বৈঠকে বলে ধারণা করা হচ্ছে।এর আগে রোববার বৈঠকে বসে প্রাথমিকভাবে তৈরি করা ২০ জনের নামের তালিকা থেকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খুনিয়াদিঘি মোড়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কোচিং সেন্টার উল্টে গেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী ও কোচিং সেন্টারের ছাত্ররা। আহতরা তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- ওই কোচিংয়ের শিক্ষার্থী নাঈম (১৪), শাকিল (১৪) ও
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও দুজন।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিহতদের মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোনার খনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার এ তথ্য জানায়। অঞ্চলটির হাই কমিশনার অ্যান্টোইন দুয়াম্বা বলেন, পনি প্রদেশের ওই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।বিস্ফোরণ স্থলের ছবিতে দেখা গেছে, খণ্ড-বিখণ্ড গাছ ও টিনের ঘর ধ্বংস হয়েছে। মাদুর দিয়ে ঢাকা মরদেহ মাটিতে পড়ে আছে। ওই স্থানে ঠিক কী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের করা রিটের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি আজ।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে একই বেঞ্চ এই রুলের ওপর শুনানির জন্যে দিন ঠিক করেন। সে হিসেবে শুনানির জন্য আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন ধার্য এবং বিষয়টি
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি খনিতে বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।পশ্চিম আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বুরকিনা ফাসোর
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যু বেড়েছে এবং নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১২ লাখের নিচে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪
দেশে করোনার সংক্রমণ কমে আসায় আজ থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কেবল দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে ২ মার্চ। এর আগে গত ২১ জানুয়ারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করেছিল সরকার। আর ১৩ জানুয়ারি
নামাজের শেষ বৈঠকে আল্লাহর কাছে ৪টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ প্রার্থনায় আল্লাহর কাছে মানুষের বিনয়, অভাব, অধীনতা এবং দাসত্ব প্রকাশ করা হয়েছে। এটি সব নামাজির জন্য মোস্তাহাব আমল। সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত ফেতনার সৃষ্টি হয়েছে এবং হবে; তন্মধ্যে সবচেয়ে বড় ফেতনা থেকে মুক্তির আবেদনও রয়েছে এ দোয়ায়। হাদিসে পাকে এসেছে- হজরত
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শিলাবৃষ্টি হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। লালমনিরহাটের ৫ উপজেলায় ফাল্গুনের শিলাবৃষ্টিতে আলুসহ নানা উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফাল্গুন মাসে আলু, সরিষা, গম ও তামাক উত্তোলনের মৌসুম শুরু হয় লালমনিরহাটে। অনেকেই এসব ফসল ঘরে তুলতে শুরু করেছেন। এমন সময় সোমবার বিকেলে হঠাৎ
বৈরী আবহাওয়ার সাগরে ৩নং সতর্ক সংকেত থাকায় পর্যটক জাহাজ চলাচল না করার কারনে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়ছে প্রায় আড়াই হাজারের অধিক পর্যটক। গত রবিবার (২০ ফেব্রুয়ারি ) কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনসহ উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। তাই স্থানীয় প্রশাসন টেকনাফ- সেন্টমার্টিনে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ঘোষিত ৩নং সংকেতের কারণে সমুদ্র
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আসাদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুল ইসলাম একই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে। দোয়ানী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক (এস আই) আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার
বায়ান্ন'র ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগ। ২১ ফেব্রুয়ারী সোমবার রাত ১২,১মিনিটে মোংলা পৌর শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পৌর ইউনিট সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার,সাধারন সম্পাদক,ফাহিম হাসান অন্তরসহ প্রমূখ।
টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন শেষে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের মিছিলে গডফাদার আব্দুল্লাহর নেতৃত্বে চোরাগুপ্ত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টেকনাফ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহাদতের উপস্থাপনায় লিখিত বক্তব্যে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী অভিযোগ করে বলেন, '১৯৫২ সালে ভাষা
৭০ এ পা রাখল বায়ান্ন'র একুশ। ভাষার প্রতি সেই ভালোবাসার সিঁড়ি বেয়ে আসে একটি পতাকা, স্বাধীনতা আর একটি মানচিত্র। সাত দশকে কেমন আছে মায়ের সেই ভাষা ? বায়ান্ন থেকে বাইশ, বৈশ্বিকতার ডামাডোলে ভাষায় মিশ্রতা এলেও প্রজন্মের হাতেই বেঁচে থাকছে প্রত্যাশা। প্রভাতফেরীর গল্পে আলতাফ মাহমুদের সুর যেন কালজয়ী, তবে কালকে কতোটা জয় করতে পেরেছে কোনো এক ফাল্গুনে ছিনিয়ে আনা সে মায়ের ভাষা?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সবাই যখন ইট-পাথরে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে ঠিক তখনি দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ ও ফুল দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, গ্রিলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগানের
কোস্টগার্ডের অভিযানে বরগুনায় ৪০ মণ জাটকা জব্দ বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এফবি হামিম নামের একটি মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকেও আটক করা হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ ট্রলারটি জব্দ করে কোস্টগার্ড। আটক করা ট্রলারটির মালিক পাথরঘাটা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা
বিশ্বের বুক থেকে হারিয়ে গেলো আরও একটি ভাষা। চিলির ইয়াগান জনগোষ্ঠীর ৯৩ বছর এক নারীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ইয়ামান ভাষার সমাধি হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির ইয়াগান জনগোষ্ঠীর সদস্য ক্রিস্টিনা কালদেরন। বিশেষ দক্ষ ছিলেন এই জনগোষ্ঠীর ভাষা ইয়ামানাতে। মিলিয়ে ইয়াগান গোষ্ঠীর সংখ্যা ১২০০ হলেও একমাত্র ক্রিস্টিনাই ইয়ামানা ভাষায় কথা বলতেন। এই ভাষার শব্দের মূল উৎস বোঝা একটু কঠিন বলে পরের প্রজন্ম ইয়ামানি