মাদারীপুরের কালকিনিতে নারী চোরচক্রের মূল হোতা মোসাঃ লাইলি বেগম-(৫০)কে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত লাইলিকে আসামী করে থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ বৃহস্পতিবার সকালে লাইলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আটক করা হয়। আটককৃত লাইলি বেগম নওগাঁ জেলার নজিপুর গ্রামের মিন্টু পারমানিকের স্ত্রী। এদিকে একটি চোরচক্র দীর্ঘদিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১ এর সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী ৫০ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুর শাখার সভাপতি সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
খাবারের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারীর ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারের বিরুদ্ধে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় এই ঘটনা ঘটে বলে ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ অরেছুল আজম অভিযোগ করেন। তিনি বলেন, বুধবার বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের
বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা ও ক্ষেত্রসহকারী আশিকুররহমানসহ কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপ-পরিচালক বলেন, সারাদেশে আরও বেশি জলাশয়কে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের আওতায় আনতে হবে। বাজারে বিক্রি করা মাছের খাবার জনস্বাস্থ্যের ওপর কোন ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা তা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চাষীদের প্রশিক্ষণ এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে চাষের
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব
চৈত্রের প্রচন্ড তাপে যমুনার বালুচরে হেঁটে যাওয়াই যেখানে কষ্ট সেখানে সামনে বর্ষাকালকে কেন্দ্র করে নৌকা বানানো ও মেরামতের কাজ শুরু করে দিয়েছে নৌকার কারিগররা। তাদের বেঁচে থাকার তাগিদে এহেন কষ্ট যেন অন্তরকে নাড়া দিয়ে যায়।দুমুঠো ভাত জোগাড় করার জন্য প্রচন্ড তাপকে উপেক্ষা করে তাদের মতো করে কাজ করে যাচ্ছেন।জীবনযুদ্ধ কত কঠিন এদেরকে না দেখলে বোঝা যেত না। জীবনযুদ্ধে নামা এসকল মানুষ
কাগজ-কলমের হিসাবে নিশ্চিত করেই এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু সব সময় কী আর চেনা দৃশ্য চোখে পড়ে? ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। সেই ছন্দ নিয়ে এবার টেস্ট মিশনে প্রোটিয়াদের মুখোমুখি টাইগাররা। ডারবানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যেখানে বৃহস্পতিবার টস ভাগ্যটা সঙ্গে থাকল বাংলাদেশের। টেস্ট ম্যাচটিতে তামিম ইকবালের একাদশে থাকার কথা থাকলেও পেটে পীড়ার কারণে তিনি নেই। এদিন টস করতে
আসন্ন পবিত্র রমজান মাসেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মন্ত্রী বলেন, ‘রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে। যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখান থেকে যথারীতি টিকা নেওয়া যাবে।’ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান।গণটিকা কার্যক্রম আরও তিনদিন চলবে
বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১০ দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বিস্তারিত আসছে...
ভূঞাপুরের যমুনার চরাঞ্চলে চলতি বছরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টা সংরক্ষণ ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছে এখানকার কৃষাণ কৃষাণীরা। বন্যা পরবর্তী সময়ে যমুনার বুকে জেগে উঠা বালুচরে ভুট্টা চাষ করে তাদের বেঁচে থাকার স্বপ্ন দেখেন এখানকার কৃষকেরা। চলতি বছরের বন্যায় উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার এই ক্ষতি পুষিয়ে দিতে যমুনার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ন্যায়বিচার বন্ধ করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। খুনিদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান, সে পথেই হেঁটেছেন খালেদা জিয়া বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে চলা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী আবারও ছুটি চেয়ে আবেদন করেছেন। ছুটির আবেদনে বলা হয়েছে, লন্ডনে থাকা বৃদ্ধ মায়ের সঙ্গে সময় কাটাতে চান তিনি।এজন্য ৩১ মার্চ পর্যন্ত চলমান ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ছুটি চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে দরখাস্ত জমা দিয়েছেন মোহাম্মদ ইমান আলী। গত সপ্তাহে ছুটির এ
ইউক্রেনে এ পর্যন্ত প্রায় ১৭ হাজার ৩০০ রুশ সৈন্য নিহত হয়েছে।বুধবার (৩০ মার্চ) ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি করেছে।ইউক্রেন সেনাবাহিনীর বিবৃতির তথ্য অনুযায়ী, দেশটির সেনারা রাশিয়ার ১৩১টি বিমান, ১৩১টি হেলিকপ্টার, ৬০৫টি ট্যাংক, ১ হাজার ৭২৩টি সাঁজোয়া যান, ৮১টি ইউএভি, ৭৫টি জ্বালানি ট্যাংকার এবং সাতটি নৌযান ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়, কমপক্ষে ৩০৫টি রাশিয়ান কামান, ৯৬টি রকেট লঞ্চার সিস্টেম এবং ৫৪টি
মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে সারাদেশ। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। সাম্প্রতিককালে বড় মাত্রার ভূমিকম্প না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। কিন্তু ভূমিকম্পের তেমন কোনো পূর্বাভাস ব্যবস্থা নেই। সেজন্য দিন-ক্ষণ সুনির্দিষ্ট করে বলতে না পারলেও বিশেষজ্ঞদের আশঙ্কা, বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, সেটা হতে পারে যে
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ঝিনাই নদী থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের ওই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঝিনাই নদী থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। এখনও
মুন্সিগঞ্জ সদরে জমি থেকে হিমাগারে আলু নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জুয়েল ফকির (২৮)। তিনি ওই এলাকার মো. হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি মুন্সিরহাট এলাকায় ফলের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
নাটোরের লালপুরে নিজের ঘরের তিরের সঙ্গে ওড়না পেচিয়ে অনামিকা সরকার (১৫) নামের নবম শ্রেনীতে পড়–য়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অনামিকা সরকার উপজেলার ওয়ালিয়া ইউপির নান্দ হিন্দু পাড়া গ্রামের অভিরাম সরকারের মেয়ে ও নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ‘অনামিকা সরকারের শরীরের শ্বেতী রোগ ছিলো। স্থানীয়রা
সারাদেশের প্রত্যেকটি জেলা সদর হাসপাতালে ১০টি করে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং কিডনি ডায়ালাইসিসের জন্য বেড রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নির্মাণ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে তিনি জানান। বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিক প্রশ্ন উত্তর পর্বে বিরোধীদল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন
হোয়াইট হাউজের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে নিজ দেশের সামরিক বাহিনীর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে পুতিন এবং তার সামরিক বাহিনীর নেতৃত্বে থাকা লোকজনের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলেও দাবি করেন কেট। খবর বিবিসির। এক বিবৃতিতে কেট বেডিংফিল্ড দাবি করেন যে, ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি ছিল পুতিনের জন্য একটি
খুলনা নগরীর আবু নাসের স্টেডিয়ামের সামনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।বুধবার (৩০ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে ওই স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, আরজু আল চয়ন (২৮) এবং আলাউদ্দিন শেখ (৩০)। তারা দুজনেই খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা এলাকার বাসিন্দা। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, বুধবার (৩০ মার্চ)
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৬১ হাজার ৩৯৬ জনের।এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১১২ জন।বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া
বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।বুধবার (৩০ মার্চ) এ ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মারিউপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে জাপোরিঝিয়া পর্যন্ত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) একটি মানবিক করিডোর খোলা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই মানবিক কর্মকাণ্ড সফল করতে আমরা জাতিসংঘের
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। এমনকি সাহাবায়ে কেরামকে চাঁদ দেখতে বলতেন। রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্যাণ ও বরকতের দোয়া করতেন। সুতরাং যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবেন; তারা বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পড়া সেই দোয়াটি পড়বেন। যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে। হাদিসে এসেছে-হজরত