মাদকসহ আটক করে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একজন নারীকে পেয়ে ভিক্টিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন। এর আগে গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারা অনুযায়ী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাশিয়া-চীন কয়টা ইংরেজি ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাবো না। রোববার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে
ইউক্রেনে চলমান আগ্রাসনের চতুর্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা।রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে এতথ্য জানান।তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে ও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী অচিরেই এর উচিত জবাব দেবে। জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত
করোনা মহামারি যত দ্রুত কেটে যাবে ভারতীয় ভিসা প্রক্রিয়া তত সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দিশা টাওয়ারে রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী জানান, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনজীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের কারাগারে নিরাপদে আটক রাখা হয়। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের সাজা কার্যকর করা হয়েছে কারাগারে। বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধুর সঙ্গে কারাগারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বঙ্গবন্ধু তার জীবন ও যৌবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন কারাগারের চার দেয়ালের ভেতরে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে
চলমান অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ছে।রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিস্তারিত আসছে
রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় একটি বাসা থেকে মিতু আক্তার (১৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার ২৭ (ফেব্রুয়ারি) পুলিশ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিতু। শনিবার রাতে খিলগাঁও মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো
টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসেবে কাজ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিসংখ্যান একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক। টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসেবে কাজ করে।সরকার সকল ক্ষেত্রে তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণের
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ১৯ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৭৩ জন।শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির দোনেৎস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে। এদিকে যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় তুমুল লড়াই চলছে। এরইমধ্যে কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আক্রমণের তৃতীয় রাতে একটি ক্ষেপণাস্ত্র কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে ভাসিলকিভের একটি তেলের ডিপোতে আঘাত হেনেছে। বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন। তাই কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা
নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমার (৪০) কে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য
ইউক্রেনে হামলার জেরে অবশেষে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো।ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো নিষিদ্ধের বিষয়ে একমত হয়েছে। তবে এখনই রাশিয়ার পুরো ব্যাংকিং সেক্টরকে সুইফট থেকে বের করে দেওয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশগুলো একটি যৌথ বিবৃতিতে জানায়, ‘রাশিয়াকে
রাশিয়ার হামলা শুরুর পর তিন দিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা।শনিবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি টুইটারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের মানুষের বাস্তুহারা হওয়ার পরিমাণ বেড়েই চলেছে। তবে দেশটিতে সামরিক পরিস্থিতির কারণে বাস্তুহারাদের প্রকৃত সংখ্যা অনুমান করা ও সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানায়, চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের
বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ১৩ লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে
সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য সব সময় হাসি-খুশি, প্রফুল্ল, কর্মচঞ্চল ও সক্রিয় থাকার বিকল্প নেই। নিশ্চিন্তা, স্বচ্চরিত্র, মৃদু হাসি জীবনের প্রতিটি মুহূর্তকে সজীবতায় ভরে দেয়। কোনো বিষয় নিয়ে বেশি আবেগময় হওয়া যেমন ঠিক নয়, তেমনি নিরানন্দ জীবন-যাপনেরও সুযোগ নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য মধ্যমপন্থা অবলম্বনে কিছু উপদেশ দিয়েছেন। কী সেই উপদেশ? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সাদাসিধে
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এ যুদ্ধে আমাদের অর্থনৈতিকভাবে বড় ক্ষতিও হবে না। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ‘উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ সংক্রান্ত সচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের বাণিজ্য এত খারাপ নয়
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছে। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের চেয়ে অতিরিক্ত টিকা দেওয়া হবে বাংলাদেশে।শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভয়ের কোনো কারণ নেই। এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও
ইউক্রেনজুড়েই চলছে তুমুল যুদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা কোনো দেশই মাঠে নামেনি।তাই একাই রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ৩ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে। তাদের মরদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসকে আহ্বান জানানো হয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে
গত ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর থেকে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ। ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একইসঙ্গে দেশটির দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়ার সৈন্যদেরকে তাদের ‘ব্যারাকে ফিরে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে তিনি এ আহ্বান জানান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে মস্কো ভেটো দেয়ার পর জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের বলেন, "আমাদের কখনই হাল ছেড়ে দেয়া উচিত নয়। আমাদের অবশ্যই শান্তি রক্ষায় আরেকটি সুযোগ দিতে হবে।" এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি এবং
কুমিল্লার দেবীদ্বারে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘দেবীদ্বার ছাত্রবন্ধু রক্তদান সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার সকাল ১০টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘নবাব কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০০ কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সংগঠন’র সভাপতি মোঃ ইকবাল হোসেন’র সভাপতিত্বে এবং
টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট এলাকায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)- ১৫ অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ২ টায় র্যাব -১৫ টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ হতে শাহপরীর দ্বীপে রাস্তার উপর গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে । এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে দিলদার মিয়া ( ৩৫
সারাদেশের ন্যায় একদিনে এক কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন এর মাধমে ১ম ডোজ টিকা সফল ভাবে সম্পন্ন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীকলা একাডেমীর শিল্পীরা। ডাঃ শ্যামল কুমার দাস বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী এক দিনে এক কোটি