গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার যাত্রী নানি ও নাতনি নিহত হয়েছেন।সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালি বেগম (৫২) ও তার নাতনি মাইশা (৩)। মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহামুদ মিয়া শেফালি বেগমের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ও রাত ৮টায় জেলার পৃথক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে আলমসাধুর ধাক্কায় তাসমিনা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত তাসমিনা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের আব্দুস সালামের স্ত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
কুষ্টিয়ার মিরপুরে মোফাজ্জেল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্নে রেল লাইনে।নিহত মোফাজ্জেল হোসেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি মিস্ত্রী পাড়ার মৃত কেরুর ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মোফাজ্জেল হোসেন একটি চায়ের দোকান থেকে চা পান করে রেল লাইন দিয়ে হাটঁছিলো । এমন সময় রাজশাহী
‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।এইড ফাউন্ডেশনের ‘সাসটেইনএবল এডুকেশন সাপোর্ট ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ’ প্রকল্পের আয়োজনে সোমবার দুপুরে এইড কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে এইড কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও ইশারা ভাষা প্রতিযোগিতা
মাদারীপুরের কালকিনি উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৫ টি ল্যাবটপ চুরির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। স্কুল ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করার জন্য তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের বিভাগ(২য় পর্যায়)বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা।সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। জানা গেছে, সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ২০ জেলার ২৪টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৭৬ জন। সংরক্ষিত নারী সদস্যপদে প্রার্থী
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ
মাঘের শীতে টানা দুই দিনের প্রবল বর্ষণে দিনাজপুরের হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার প্রায় ৪০টি ইট ভাটায় কাঁচা ইট পানিতে ভিজে গলে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ইট ভাঁটা মালিকেরা জানিয়েছেন। সরজমিনে দেখা গেছে, ইট পোড়ার মৌসুমে কোন বছর অসময়ে এত বেশি বৃষ্টিপাত হয়নি। এবছর শুরু থেকেই এ শিল্প প্রতিষ্ঠানে দূর্যোগ দেখা দেয়। গত
ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটার আগেও ৬ ম্যাচে ৪ হয়ে ৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দল। তাদের হারানোটা প্রতিপক্ষের জন্য বেশ কষ্টসাধ্যও বটে।তবে সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপুন্যে আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল কুমিল্লা। ব্যাট হাতে পঞ্চাশ রানের ইনিংসের পর নেন ২টি উইকেটও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ব্যাট
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে নাটকীয়তা যেন থামছেই না। আজ (সোমবার) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। আদালতের দেওয়া এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘আদালতে
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং
সুন্দরবনের বাঘের সাথে যুদ্ধ করে,জীবিত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যামনগর উপজেলার ৬নং রমজান নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর পুত্র আবু হায়াত ঢালী(৫০) তথ্য সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি কৈখালী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে পশ্চিম সুন্দরবনের গহিনে মাছ ধরতে যায় ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের কেরামত সানার ছেলে বাবলু ও একই গ্রামের মৃত আরশাদ গাজীর
করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি ও শিক্ষার্থীদের দেড় কোটির মতো দেওয়া হয়েছে। আমরা সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা হাতে
সিলেট সানরাইজার্সের হয়ে তাসকিন আহমেদ খেলছেন বিপিএলের অষ্টম আসরে। এবারের আসরে তাসকিনের দলের অবস্থাও বেশ বাজে। দলগত পারফর্ম তলানিতে। তবে তাসকিন নিজেকে প্রমানের চেষ্টা করে গেছেন নিয়মিত। চলতি আসরে তাসকিন ৫ ম্যাচে নেন ৫ উইকেট। সিলেট ৬টি ম্যাচ খেললেও সবশেষ ম্যাচে অনুপস্থিত ছিলেন তাসকিন। ব্যাকপেইন থাকার কারণে ওই ম্যাচে খেলা হয়নি এই বাঁহাতি পেসারের। ধারণা করা হচ্ছিল, আসরে আর ম্যাচ খেলতে
বিদেশ পাঠানোর নামে প্রতারণা ঠেকাতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) অনলাইনে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজকের বৈঠকে বিদেশে শ্রমিক নিয়োগ নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট
সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম তাসিফ (১২)। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে বাজালিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন
ভরা শীতের মৌসুমে অসময়ে বৃষ্টির কারণে দিনাজপুরের হিলি বাজারে শীতকালীন সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। হঠাৎ সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। হঠাৎ করে বৃষ্টির কারণে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। সোমবার (৭ ফেব্রুয়ারী) হিলি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র, গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের প্রবল বর্ষনে
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদনের ওপর শুনানির পর রুলসহ এই আদেশ দেন।আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা জুথি। আহসানুল করিম সাংবাদিকদের
ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।আদালতে আজ রিটের
চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে আলোচনা থামছেই না। একের পর এক নাটকীয়তা চলছেই। এবার নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এর আগে সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি
প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিতে কারও নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সার্চ কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন দাবি করে
দুই দলেরই পয়েন্ট সমান ৯, আজ (সোমবার) মুখোমুখি লড়াইয়ে যারা জিতবে তারাই উঠে যাবে টেবিলের শীর্ষে। সেই মিশনে সিলেট পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস। শীর্ষে ওঠার লড়াইয়ে দুই দলই নিজেদের শেষ ম্যাচের একাদশে এনেছে দুইটি করে পরিবর্তন। কুমিল্লা দলে ফাফ ডু প্লেসি ও মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় এসেছেন করিম
গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশে গুমের ঘটনা এবং গুম হওয়া ব্যক্তিদের নিয়ে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মন্ত্রিসভার দুজন শীর্ষ মন্ত্রীর কাছ থেকে এ ধরনের জলজ্যান্ত মিথ্যা কথা এবং গুম হওয়া ব্যক্তি ও পরিবারের প্রতি উপহাসমূলক বক্তব্য অমার্জনীয়।এই বক্তব্যের জন্য দুই মন্ত্রীকে গুম হওয়া ব্যক্তিদের পরিবার তথা জনগণের কাছে প্রকাশ্য
ফের বেড়েছে ভোজ্যতেলের দাম। একসঙ্গে লিটারে বেড়েছে ৮ টাকা।গ্রাহকদের সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতি বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১শ ৬৮ টাকা করে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই জানা যায়।রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজারের তেল ব্যবসায়ী মো. রহিম বলেন, বিশ্ববাজারে দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশের বাজারে বাড়ানো ছাড়া উপায় নেই। যদি সরকার কর কমায় তাহলে তেলের দাম