বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না। এই বার্তাই দিচ্ছে আজকের স্বাধীনতার শোভাযাত্রা। শনিবার (২৬ মার্চ) বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহান স্বাধীনতা দিবসের শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে শরণার্থীদের সঙ্গে দেখা করার পর তিনি এ মন্তব্য করেন।শনিবার (২৬ মার্চ) এ খবর প্রকাশ করে সিএনএন।জো বাইডেন বলেন, রাশিয়া তার আক্রমণের কৌশলে পরিবর্তন এনেছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। যেখানে মস্কো বলেছিল, ক্রেমলিনের মনোযোগ এখন বিচ্ছিন্ন পূর্ব দোনবাস অঞ্চলকে সম্পূর্ণরূপে মুক্ত করার দিকে। এদিকে, পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে
বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এগিয়ে যাবে। শনিবার (২৬ মার্চ) চার দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা দারিদ্র্যের হার
মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি চক্রের ১৩জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চুরির ১৯টি মোবাইল উদ্ধার করা হয়।শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, এই চক্রটি বিভিন্ন দিবস, রাষ্ট্রীয়,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেবীদ্বার ওয়াহেদপুর সময়ের বাতিঘর আদর্শ যুব সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সুলতানপুর একাডেমী বনাম ওয়াহেদপুর একাডেমির মাঝে উক্ত ফাইনাল খেলাটি ওয়াহেদপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সুবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সামসুল হক সানি ও ইব্রাহিম খলিল'র ধারাভাষ্যে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কলামিস্ট
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ মার্চ) সকালে ডা. জুবায়ের খালেদের উদ্যােগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী মসজিদের দক্ষিণ পাশে হাজী মোঃ মকবুল হোসেন মার্কেট প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. জুবায়ের খালেদের পিতা ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ মকবুল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়নের
মহান স্ববাধীনতা দিবসে জাতীয় পতাকা মানুষের চলাচলের হাটু বরাবর টাঙিয়ে দেশ প্রেম বিরোধী কাজ করে দৃষ্টতা দেখিয়েছে নেছারাবাদ উপজেলার মাদ্রা বাজারের একটি সমবায় সমিতি। ওই সমবায় সমিতির নাম হার্ট ভিশন সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লি:। তারা নাম মাত্র অফিসের সামনে দরজার কোনায় একটি চার হাত কঞ্চচিতে পতাকা টাঙিয়ে সমিতির কালেকশন আদায়ে ব্যস্ত ছিলেন বলে জানাগেছে। এদিকে ওই সমিতিটি অবমাননা করে ওইভাবে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা পাখির বাসা দেখতে পেয়ে একটি টিলার গর্তে ঢুকেছিল।শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা রাবার বাগান এলাকার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-ভাটেরা পশ্চিম ইসলামনগর গ্রামের তছিবুর রহমানের ছেলে সুমন (১৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৫) ও করিমের ছেলে কবির আহমদ (৯)।ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান
দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলার আলিহাট ইউনিয়ন এর ইটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, খেলা ধূলা সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেল চারটায় উপজেলার ইটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা, খেলা ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৫ মার্চ শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন এনজিও সহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান,
২৪ ঘণ্টায় সারা দেশে ৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও করোনাভাইরাসে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়ার ‘আস্ফালন’ বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন জোগাচ্ছে। শনিবার কাতারের রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের দোহা ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। সম্মেলনে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার রাশিয়ান প্রচেষ্টা মোকাবিলায় প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩১তম দিন শনিবার দোহা ফোরামে
নওগাঁর আত্রাইয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ শনিবার সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নওগাঁ ৬-(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এসময়
হু-হু করে বাড়ছে জ্বালানির দাম। রান্নার গ্যাসও পিছিয়ে নেই। এই অবস্থায় দু'বেলা ভাত রান্না করাই যেন সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। ভাত রান্না করতে সব থেকে বেশি গ্যাস পোড়ে। তবে এর সহজ সমাধান আছে। ম্যাজিক চাল (Magic Rice)। শুনেছেন কী এই চালের কথা আগে? জেনে নিন। আমাদের দেশে এমন কিছু চাল আছে যা রান্না করতে হয় না। মানে আগুনে বসানোর তো দরকারই নেই।
বরিশালের গৌরনদীতে একনলা বন্দুক, হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মো. কবির মৃধা (৪৫) নামে এক অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত সোয়া ২টায় উপজেলার লাখরাজ কসবা রামসিদ্ধি পাঁকা রোডস্থ সোবাহান সদ্দারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, কবির মৃধা দীর্ঘদিন ধরে অস্ত্র, হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদির কারবার পরিচালনা
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতাল, এতিমখানা ও থানায় খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা। শনিবার (২৬ মার্চ) ভোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও
দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা
নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার পূর্ব বাজার ন্যাশনাল ফিলিং স্টেশন এলাকা থেকে শত শত নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশি খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরে র্যালী বের করা হয়। র্যালী শেষে শহীদ মিনারে গিয়ে
উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এদিকে ডিসপ্লে প্রদর্শন শেষে কলেজ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উপস্থিত
মহান স্বাধীনতার ৫১ বছর ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোষ্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন বিজিবি হিলি কোম্পানী কমান্ডার। শনিবার বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোষ্ট শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ১৮০ কোম্পানি কমান্ডার দেবেন্দর সিংকে মিষ্টি উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানান। বিজিবির হিলি ক্যাম্পের
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে দুটি মৃত মা কচ্ছপ। শুক্রবার সন্ধ্যায় সৈকতের আন্ধারমানিক নদী মোহনায় একটি ও বিকালে লেম্বুর চরে অপরটি ভেসে আসে। এর একটির ওজন ৩৫ কেজি ও অপরটির ওজন ৩০ কেজি। মৃত এসব কচ্ছপের পেটে ডিম ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, কচ্ছপ দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে এসব কচ্ছপের মৃত্যু হতে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শহীদ মিনারে হাজারো মানুষ পুষ্পার্ঘ অর্পণ করতে উপস্থিত হয়। এতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোনাজাত করা হয়।শ্রদ্ধা নিবেদন পর্বে
রাজধানী ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা রাজনৈতিক কি না, তা নিশ্চিত নয়। তবে দ্রুত খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে গত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছে পিরোজপুরের কাউখালী প্রেসক্লাব। আজ শনিবার সকালে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিুকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ