চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ২০ যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুধবার (২০ এপ্রিল) দুপুরে স্পিডবোট ডুবির ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার জগলুল হাসান নয়ন। এর আগে একই দিন সকাল ১০টায় কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ২০ যাত্রী নিয়ে একটি স্পিড
শেরপুরের নকলা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক।বুধবার (২০ এপ্রিল) সকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার গড়েরগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দার পিপড়াকান্দা গ্রামের মৃত ওমেদ আলীর দুই ছেলে হারেজ আলী (৬০) ও
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার আরও দুই ভাই।বুধবার (২০ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, মঙ্গলবার (১৯ এপ্রিল) গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইছাপুরায় মধ্যরাতে স্থানীয় মামুন ওরফে হাতকাটা মামুন ও
চট্টগ্রামের পটিয়ায় একদল দুর্বৃত্তের হামলায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কসহ তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে পটিয়া উপজেলার জঙ্গলখাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামী ২৩ এপ্রিল পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশি অ্যাকশন তদন্ত করা দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করবে। কিন্তু সেখানে টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটেছে। আমার শিক্ষার্থীরা আহত হয়েছে। পুলিশি অ্যাকশন প্রয়োজন
বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ২৭ হাজার ২৮৪ জনের।এ ছাড়া নতুন করে আরও ৫ লাখ ৭৭ হাজার ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।বুধবার (২০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের টানা দুদিনের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর সড়কে স্বাভাবিকতা ফিরেছে। পরিস্থিতি অনেকাংশেই শিথিল হওয়ায় দোকান খোলার অপেক্ষায় ব্যবসায়ীরা। মঙ্গলবার দিনভর নিউমার্কেটসহ আশপাশের এলাকার সব সড়ক অবরুদ্ধ থাকার পর বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। আগের দিন সন্ধ্যার পর
মহান আল্লাহ মানুষকে এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, তোমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, তা থেকে তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। যারা নামাজ প্রতিষ্ঠা করে, এ নামাজ তাদের অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। চমৎকার এ ঘোষণায় হাফেজে কোরআনগণ ১৮ তারাবির নামাজ শুরু করবেন। ধারাবাহিকভাবে সুরা আনকাবুতের বাকি অংশসহ সুরা রূম, সুরা লোকমান, সুরা সাজদাহ এবং সুরা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের সফট (নমনীয়) আচরণ থাকে। গুলি করে বা শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা বুদ্ধির কাজ নয়। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, ছাত্রদের মোকাবিলা করার সময় পুলিশের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো গ্যাদারিং (জমায়েত) নয় যে
রাজধানীর নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর
রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে বচসা হয় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর। এর জের ধরে সোমবার গভীর রাতে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানিদের সংঘর্ষ হয়। সোমবার মধ্যরাত থেকে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বন্ধ রয়েছে নিউ মার্কেট এলাকার সকল দোকানপাট ও সড়কে যান চলাচল। অনুসন্ধানে জানা যায়, ঢাকা কলেজ শিক্ষার্থীদের চাঁদাবাজি বা খাবারের দোকানে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত সকল শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় সংঘটিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আইসিইউতে থাকা নাহিদ হাসান (১৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিকাল বাজারে স্বেচ্ছাসেবক লীগের অফিস কার্যালয়ে মো. ফরিদ মিয়া সভাপতি ও মো. জাহেদ উদ্দিন ঠাকুর চয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হয়। কমিটির বাকিরা হলেন, সহ- সভাপতি মো. সেলিম হোসেন, যুগ্ম - সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ও
রবিবার রাত সাড়ে ১১টায় ঘটনার সূত্রপাত। দুটি ফাস্টফুডের দোকান ওয়েলকাম ও ক্যাপিটালের কর্মচারীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। এ সময় ওয়েলকাম দোকানের কর্মচারী বাপ্পীর নেতৃত্বে ছুরি-চাপাতি নিয়ে শিক্ষার্থীদের ওপর চালায় কর্মচারীরা। এ ঘটনার সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে যাওয়ার পর দলে দলে নিউ মার্কেট আসতে থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেখানে ভাঙচুর শুরু করে তারা। শিক্ষার্থীদের হামলার সঙ্গে সঙ্গেই দোকানের
বগুড়ার শিবগঞ্জে ভালবেসে বিয়ে করায় পরিবার মেনে না নেয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী-স্ত্রী দু'জনেই আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (২১ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নববিবাহিত সবুজ (২১) দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত জলিলের ছেলে সবুজ এবং তার নববিবাহিতা স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮) মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়া গ্রামের রাজ্জাকের
স্ট্রিটফুড খেতে আমরা কমবেশি সকলেই ভালবাসি৷ খাবারের স্বাদের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকে গল্পও৷ অনেক সময়েই সেই গল্প খাবারের স্বাদের থেকেও বেশি মুখরোচক হয়ে ওঠে৷ সম্প্রতি মুম্বইয়ের রাজপথে এমনই এক খাবার বিক্রেতাকে পাওয়া গিয়েছে, যাঁর নামের পাশে উজ্জ্বল ‘ডক্টর’ পরিচয়! বাড়িতে রান্না করা তাজা খাবার তিনি বিক্রি করছেন রাস্তার ধারের স্টলে৷ এই তথ্য শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য খাদ্যরসিকদের৷ কিন্তু কেন
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে গোয়ালন্দ বাজার রিদয় সুপার মার্কেটে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি ও
দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ কর্তৃক আয়োজিত বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্লাড ডোনার গ্রুপ'র উপদেষ্টা ও দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন'র সভাপতিত্বে এবং ব্লাড ডোনার গ্রুপ'র সংগঠক মোঃ ছানাউল্লাহ মাঝির সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক
থাইল্যান্ডে বেড়াতে যাবেন। অনলাইনে আপনি হোটেল বুকিং দিতে চাইলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। চাইলে ডলারের বাইরে অন্য মুদ্রায়ও পেমেন্ট করা যাবে। কিন্তু ডলারে মূল্যে পরিশোধ সহজ এবং সবার কাছেই গ্রহণযোগ্য। এটা তো গেল ব্যক্তি পর্যায়ের কথা। এক দেশ যখন অন্য দেশের কাছ থেকে কোন কিছু কেনে তখন বেশিরভাগ ক্ষেত্রে ডলারে মূল্য পরিশোধ করতে হয়। বাংলাদেশে বিদেশ থেকে যত পণ্য আমদানি করে তার
গ্রিস কর্তৃপক্ষ ইভিয়ার দক্ষিণ উপকূল থেকে একটি রুশ তেল ট্যাংকার জব্দ করেছে। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রিসের ওই কর্মকর্তা বলেন, ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যসহ রুশ পতাকাবাহী তেল ট্যাংকার পেগাস জব্দ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিস এই পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, জাহাজটি আটক করা হলেও তেলের কার্গো জব্দ করা হয়নি। কর্তৃপক্ষ
বহুল প্রতীক্ষা ও বিলম্বের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। মঙ্গলবার আইওয়ান-ই-সদরে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হয় বলে জানিয়েছে জিও নিউজ। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় এদিন সেনেট চেয়ারম্যান সাদিক সানজারনি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। শাহবাজের নতুন মন্ত্রিসভায় ৩১ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী ও ৩ উপদেষ্টা স্থান পেয়েছেন। পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতে মন্ত্রিসভায় প্রথম পর্যায়ে স্থান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা মামলা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে। আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী
অবিরাজ মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাভিয়ানগর ব্লকের কৃষক। এবার তিনি ১২ একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এর মধ্যে পাঁচ একর জমিতে ব্রি-২৮ আর ৭ একর জমিতে ব্রি-২৯ জাতের ধানের আবাদ করেছেন। ব্রি–২৮ ধান কাটা শেষ। এখন ব্রি–২৯ কাটার প্রস্তুতি নিচ্ছেন। তবে ব্রি-২৮–এর ফলন নিয়ে অবিরাজ খুশি নন। চিটা আর শিলাবৃষ্টিতে অর্ধেক ধান মাটিতে মিশে গেছে। তাই এখন ২৯ ধানেই আশায় বুক