ফসল কর্তনে সময়, শ্রম ও অর্থ বাঁচাতে সরকারী ভর্তূকির আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের কৃষক মজিবর রহমানের হাতে যন্ত্রটি তুলে দেয়া হয়। এসিআই মটরসের তৈরি একটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের মূল্য ৩২ লাখ টাকা। যন্ত্রটি দিয়ে ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যাবে। প্রতিটি
অন্য কোম্পানির পণ্যের (শিশু খাদ্য)লোগো ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করার লক্ষ্যে প্রস্তুত করে মজুদ করার অপরাধে একটি ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২০ এপ্রিল) সকালে বরিশাল নগরের সাগরদী টিয়াখালী সড়কের গাবতলা এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানে ফ্যাক্টরি মালিক মোঃ জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের
ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনা জেলার খালিয়াজুরীর ধনু সহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, আজ বুধবার সকালে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে ধনুসহ সব কটির নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ধনু নদের পানি বিপদ
নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পারলা এলাকায় ঢাকা বাসস্টেন্ড ঢাকাগামী শাহজালাল বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের ওয়াবদা গেইট এলাকার মৃত নবাব মিয়ার পুত্র। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এস আই আসাদ, এ এস আই রায়হান,
পবিত্র মাহে রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদু-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ২১ দিনের জন্য সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে আগামী ২৮ এপ্রিল থেকে আগামী ১১ মে পর্যন্ত এবং আগামী ২৮ এপ্রিল
আশাশুনিতে গুনাকরকাটি টু রুদ্রপুর নির্মাণাধীন কার্পেটিং সড়ক খুড়ে মৃতপ্রায় বেতনা নদীর বেড়িবাঁধ সংস্কার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কুল্যা ইউনিয়ন বাসী। উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার না করে মজে যাওয়া নদীর বেড়িবাঁধ সংস্কার করতে এতো তড়িঘড়ি করায় পাউবোর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বুধবার সকালে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি টু রুদ্রপুর সড়কে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউপি
আগামী ৫ মে ছুটি ঘোষণা করলেই এবার পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৯ দিনের ছুটি। তাই ওইদিন ছুটি ঘোষণা করা হবে কি না, তা নিয়ে জনমনে ছিল প্রশ্ন। তবে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা বলেছে ৫ মে সরকারি কোনো ছুটি থাকছে না। তবে কেউ চাইলে এদিন ছুটি নিতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী বুধবার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৭ জনে।তবে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।বুধবার (২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে কিছু নেতা আছে, দুঃসময়ে মানুষের পাশে তারা কতটুকু দাঁড়িয়েছে, সেটা জানি না। করোনাকালীন সময়ে মানুষকে সাহায্য করেছে কিনা সেটারও কোনো লক্ষ্মণ আমরা দেখি নাই। তবে তারা খুব আন্দোলনের জন্য ব্যস্ত যে এই সরকারকে হটাতে হবে।বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন
ষাটোর্ধ্ব ফটিক মোল্লা। রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে আদি বসত বাড়ী ছিল তার। একাধিকবার ভয়াবহ পদ্মার ভাঙনের কারণে জেলার বিভিন্ন জায়গায় স্থায়ী-অস্থায়ী ভাবে বসবাস করতে হয়েছে। সর্বশেষ ভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইদ্রিস শেখের পাড়া অন্যের জমিতে আশ্রয় মিলে তার। আশ্রয় পাওয়া জমিতে কোন রকম একটি ঝুঁপড়ি ঘর তুলে বসবাস করতেছিলো ফটিক মোল্লা। কিন্ত এরই মধ্যে ষাটোর্ধ্ব ফটিক মোল্লা হারিয়েছেন
বাংলাদেশে বিভিন্ন মেয়াদে (২ থেকে ৭) বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় ৫ জন নাগরিক। অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ভারতীয় নাগরিকরা নওগাঁ ও দিনাজপুর সীমান্ত রক্ষিবাহিনী বিজিবির হাতে আটক হয়। আটককৃতরা হলেন, ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে সামিউল হাসদা, একই এলাকার মন্টু মর্মুর স্ত্রী শান্তনা মর্মু, মুর্শিদাবাদের সাগরদিঘির চোরগাছি
হঠাৎ কাল বৈশাখী ঝড়ের প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়া, ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে বুধবার (২০ এপ্রিল) দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে রাত থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়ে অন্তত ৬-৭ শতাধিক যানবাহন। এতে করে দুর্ভোগের শিকার হন যাত্রী ও চালকরা। তবে এদের মধ্যে যাত্রীবাহী বাস আটকে রয়েছে
গত ১৭ মার্চ বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তার পরেও বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে বিএনপি নেতারা আমাকে উদ্ধৃত করে যা বলেছেন, তাতে আমি অখুশি হয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।বুধবার (২০ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাদের কোন
আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানা গেছে, বাজেট পেশের ২ বা ৩ দিন আগে সংসদে অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধান অনুয়ায়ী বাজেট অধিবেশন আহ্বান করবেন। প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা
ছিল না পড়ার টেবিল-চেয়ার। তবুও থেমে থাকেননি। বিছানায় বসেই করেছেন লেখাপড়া। এসএসসি ও এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৫। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৭৩.৫ নম্বর পেয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বলছিলাম জয়পুরহাট সদর উপজেলার ভাদসা হরিপুর গ্রামের আলাউদ্দিন ও শাহানাজ পারভিন দম্পতির মেয়ে স্মৃতি পারভিনের কথা। মেয়ের এমন সাফল্যে খুশি হলেও পড়ালেখার খরচ চালাবেন কীভাবে সেটা নিয়ে
বিভিন্ন রঙ্গের কাপড় আর সুইসুতা দিয়ে গ্রামীণ নারীদের হাতে তৈরি হচ্ছে কারুকাজ খচিত বাহারী টুপি। ঘরে কিম্বা বাড়িরর ওঠানে সবার হাতে সুই-সুতা ও কাপড়। হাসি,ঠাট্টা আর খোশ গল্পের মাঝেই নিপুন হাতে বুনে চলেছেন টুপির কারুকাজ। আর নওগাঁর গ্রামীন নারীদের হাতে তৈরি করা এসব টুপি চলে যাচ্ছে মধ্যপাচ্যের বিভিন্ন দেশে। পবিত্র মাহে রমজান আর ঈদুল ফিতরকে ঘিরে টুপি তৈরির কারিগরেরা ভীষণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, যে কোনো পরিস্থিতিতে পুলিশ প্রথমত নিবৃত করার চেষ্টা করে। এজন্য নেগোসিয়েশন করার চেষ্টা করা হয়। দুই পক্ষকে নিয়েই আলোচনার চেষ্টা হয়। একটি মানুষ নিহত তো দূরে আহত যেন না হয় সে চেষ্টাই করে পুলিশ। কিন্তু গতকাল অনাকাঙ্খিতভাবে এক কুরিয়াস সার্ভিস কর্মী নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। পুলিশ
রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকানগুলো দ্রুত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।বুধবার (২০ এপ্রিল) নিউ-মার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধান চাই। ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রশাসনকে নিয়ে আমরা কমিটি গঠন করব। যাতে ভবিষ্যতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র না করে এই রকম সংঘর্ষের
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন।বুধবার (২০ এপ্রিল) দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।এ টি এম মঈনুল হোসেন বলেন, সংঘর্ষের দুই দিনে আমাদের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে কলেজে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এছাড়া গুরুতর আহত তিনজনের অবস্থা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আতশবাজির কারখানায় বজ্রপাতে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন।বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ২০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গেল তিনদিন ধরে নদ-নদীগুলোর পানি বাড়ার ফলে নাসিরনগর সদর, ভলাকুট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ অন্তত ৬টি ইউনিয়নের হাওর এলাকার জমিগুলো পানিতে তলিয়ে যায়। এর ফলে কৃষকরা তাদের আধাপাকা ধান কেটে ফেলছেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন, সুনামগঞ্জ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নাসিরনগরের নদ-নদীগুলোতে অন্তত ২ ফুট পানি বেড়েছে। এতে করে নদী ও বিল
পরকীয়া নিয়ে আমাদের সমাজে কৌতূহলের শেষ নেই। সিনেমা-সাহিত্য-বাস্তব— সর্বত্রই পরকীয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। নৈতিকতা নিয়ে বিতর্ক যতটা, ততটাই আকর্ষণ নিষিদ্ধ (সামাজিক দিকে থেকে) সম্পর্কের প্রতি। কিন্তু পরকীয়া ভাল না খারাপ সেই বিতর্ককে না ঢুকে নজর দেওয়া যাক মজার একটি সমীক্ষায়। একটি ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, পরকীয়ায় জড়িত মহিলাদের মধ্যে বিড়াল পোষার প্রবণতা সর্বোচ্চ। সূত্র-নিউ ইয়র্ক পোস্ট আমেরিকার একটি জনপ্রিয়
ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে নুরুল হক নুররাও রয়েছে। এছাড়া বুঝে বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে। তিনি বলেন,
সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি বন্ধের রায় প্রত্যাহার চেয়ে পাবজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে পাবজির পক্ষে ছিলেন ব্যারিস্টার সামির সাত্তার। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। এর আগে, গত বছরের ২৪ জুন সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ এ