সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যেসব খাবারকে ক্ষতিকর বলেছেন নবিজী (সা.)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ১৬:৩

শেয়ার করুনঃ
যেসব খাবারকে ক্ষতিকর বলেছেন নবিজী (সা.)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক হালাল খাবারকে নানান কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেছেন। খাবার অবস্থাভেদে ক্ষতিকর আবার অবস্থাভেদে তা স্বাস্থ্যের জন্য উপকারী। তিনি সব সময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন। মানুষকে কম খাবার গ্রহণের ব্যাপারে উৎসাহ দিতেন। এমনকি ‘একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট’ বলেছেন। যেসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে সম্পর্কে তিনি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই খাবারগুলো কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে এমন খাবার খেতে বলেছেন, যে খাবার খুব দ্রুত হজম হয়ে যায়। আর যেসব খাবার শরীরের জন্য ক্ষতিকর, হজমের জন্য ক্ষতিকর, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর; তেমন কোনো খাবার তিনি গ্রহণ করতেন না। যেমন-

আরও

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

১. পাকস্থলীর ওপর চাপ পড়ে এমন খাবার তিনি খেতেন না। কাউকে খেতেও বলতেন না।

২. ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাদ্য ও পানীয় তিনি গ্রহণ করতেন না।

আরও

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

৩. তিনি অতিরিক্ত স্বাদ ও রুচির জন্য বেশি মসলাযুক্ত খাবার থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

৪. নবিজী অতিরিক্ত গরম খাবার খেতেন না; যে খাদ্য থেকে ধোঁয়া বের হয়। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। অতিরিক্ত গরম খাবার সম্পর্কে তিনি কখনো বলতেন-

‘আল্লাহ তাআলা আমাদের আগুন খাওয়াননি।’ আবার কখনো বলতেন, ‘গরম খাদ্যে বরকত নেই।’

৫. চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন। কিন্তু মিহি ময়দার পাতলা চাপালা পছন্দ করতেন না।

৬. যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শুধু তা-ই নয়

৭. নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো অতিরিক্ত খাবার খেতেন না। এক নাগাড়ে খাবার খাওয়ার উপর থাকতেও নিষেধ করেছেন। অতিরক্তি খাবার খাওয়া সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-

‘মুমিন এক অন্ত্রণালীতে খাবার খায়। আর কাফের অবিশ্বাসীরা সাত অন্ত্রণালীতে খাবার খায়।’ (তিরমিজি)

মনে রাখতে হবে

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো খাবারকে খারাপ বলেননি। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো খাবারকে খারাপ বলেননি। তিনি কোনো খাবার পছন্দ হলে খেয়েছেন আর অপছন্দ হলে তা ত্যাগ করেছেন।’ (বুখারি)

মুমিন মুসলমানের উচিত, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব খাবারকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেছেন, তা থেকে বিরত থাকা। যেসব খাবার সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য উপকারি তা যথাযথ নিয়মে খাওয়া। খাবার গ্রহণেও মধ্যমপন্থা অবলম্বন করা। তবেই সুস্থ শরীর, দেহ ও মনের অধিকারী হবে মুমিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে যথাযথ খাবার গ্রহণ করার তাওফিক দান করুন। অতিরক্তি গরম ও মসলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। খাবারের সময় নিজেদের সংযত রাখার তাওফিক দান করুন। খাবার নিয়ন্ত্রণ করে সুস্থ থাকার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

কুয়াকাটায় সম্প্রীতি রক্ষায় মুসলিম-হিন্দু-রাখাইন আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় সম্প্রীতি রক্ষায় মুসলিম-হিন্দু-রাখাইন আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর

বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর

তেল বাণিজ্য ইস্যুতে দুই পরাশক্তির সংঘাত তীব্র

তেল বাণিজ্য ইস্যুতে দুই পরাশক্তির সংঘাত তীব্র

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

বর্তমান সময়ে দ্রুতগতির জীবনে মানুষ নানা প্রতিযোগিতা ও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নৈতিকতা অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে। অথচ ইসলাম মানুষকে শুধু ইবাদতের দিকেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে নৈতিকতার উপর গুরুত্ব দিতে শিক্ষা দেয়। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ—এসব গুণ একজন মুসলমানের পরিচয়ের মূল ভিত্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।”

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে  নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" হজ্জ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের